দৃশ্যকল্প-২ অনুযায়ী বাংলাদেশে মানসিক স্বাস্থ্যের ঝুঁকিসমূহ বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ বাংলাদেশে মানসিক স্বাস্থ্যের ঝুঁকিসমূহ হচ্ছে ত্রুটিপূর্ণ পারিবারিক পরিবেশ, দারিদ্র্য, নিরক্ষরতা, বেকারত্ব, মাদকাসক্তি প্রভৃতি। ত্রুটিপূর্ণ পারিবারিক পরিবেশ যেমন স্বামী-স্ত্রী উভয়ের জন্যই মানসিক অশান্তির কারণ, তেমনি তাদের সন্তান ও আত্মীয়-স্বজনদেরও মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। দরিদ্রতা জর্জরিত পারিবারিক পরিবেশে নানাবিধ ঝামেলা লেগেই থাকে। যার কারণে পরিবারের সদস্যদের মধ্যে মানসিক অশান্তি বিরাজ করে। এছাড়াও দারিদ্র্য সমাজে চুরি, ডাকাতি প্রভৃতি বৃদ্ধির কারণ। যার ফলে সম্পদশালীরাও মানসিক অশান্তির মধ্যে পড়তে পারে। কারণ চুরি-ডাকাতি বা প্রতারণার শিকার হলে সবারই মানসিক অশান্তি দেখা দেয়। বেকারত্ব মানসিক অশান্তির অন্যতম কারণ। বেসরকারি হিসেবে বাংলাদেশে মোট বেকারের সংখ্যা প্রায় দুই কোটি। এদের মধ্যে শিক্ষিত বেকারের সংখ্যাই বেশি। বেকার ব্যক্তিদের মধ্যে হতাশা ও হীনম্মন্যতার সৃষ্টি হয়, যা তাদের মানসিক অশান্তির কারণ। তাছাড়া অনেক সময় তারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, ফলে সমাজের অন্যদেরও মানসিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায়। এছাড়াও নিরক্ষরতা ও মাদকাসক্তি সামাজিক ও পারিবারিক বিভিন্ন সমস্যা সৃষ্টির কারণ। তাই এগুলো মানসিক অশান্তির জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী। উপর্যুক্ত আলোচনা থেকে এ বিষয়টি প্রতীয়মান হয় যে, বাংলাদেশে মানসিক স্বাস্থ্যের বহুবিধ ঝুঁকির মধ্যে দারিদ্র্য, নিরক্ষরতা ও বেকারত্ব অন্যতম। এগুলোর কারণেই পারিবারিক বিভিন্ন সমস্যা, মাদকাসক্তি, চুরি-ডাকাতি প্রভৃতির সংঘটিত হয়।
HSC Psychology 1st Paper Chapter 7 : বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 7 : বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
দৃশ্যকল্প-২ অনুযায়ী বাংলাদেশে মানসিক স্বাস্থ্যের ঝুঁকিসমূহ বিশ্লেষণ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

