মানসিক স্বাস্থ্য আন্দোলনের উদ্দেশ্য ব্যাখ্যা করো।
উত্তর: ক্লিফোর্ড বিয়ার্সের মানসিক স্বাস্থ্য আন্দোলনের ৩টি প্রধান উদ্দেশ্য নিম্নে ব্যাখ্যা করা হলো: ১. মানসিক রোগ সম্পর্কে জনসাধারণের মধ্যে ভ্রান্ত ধারণার অবসান ঘটিয়ে মানসিক ব্যাধিতে আক্রান্ত লোকদের প্রতি সমাজের লোকের বিরূপ মনোভাব দূর করা। ২. মানসিক রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং মানসিক রোগের যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করা। ৩. বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করে হাসপাতালের পরিবেশ সুষ্ঠু রাখা এবং রোগীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে তোলা।
HSC Psychology 1st Paper Chapter 7 : বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 7 : বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
মানসিক স্বাস্থ্য আন্দোলনের উদ্দেশ্য ব্যাখ্যা করো।
উত্তর

