চিত্র-১ এ মানসিক স্বাস্থ্যের উপর কোন পরিবেশের প্রভাব পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: চিত্র-১ এ বয়ঃসন্ধিকালে মানসিক স্বাস্থ্যের উপর সামাজিক প্রভাব পরিলক্ষিত হয়েছে। বয়ঃসন্ধিকালে সমবয়সী বন্ধুরা সামাজিকীকরণের ক্ষেত্রে-এক বিরাট ভূমিকা পালন করে। এ সময়ে ছেলে মেয়েরা তাদের সমবয়সীদের সাথে বন্ধুত্ব করে এবং এ বন্ধুত্ব খুবই শক্তিশালী হয়। ছেলে মেয়েরা স্কুলে যাওয়ার পর হতে বাইরের লোকের সাথে দল গঠন করে। আগে পিতামাতার সাথে দল গঠন করতো। এখন স্কুলে যাবার পর বাইরের লোকের সাথে দল গঠন করে। পরিবারের বাইরে তারা দল গঠন করে এবং দলীয় নীতির প্রতি বেশি আনুগত্য প্রকাশ করে। এই আনুগত্যই পরবর্তীতে তাদের বৃহত্তর সমাজে প্রবেশ করার অনুমতি পায়। ফলে মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক পরিবেশের প্রভাব ও বৃদ্ধি লাভ করে। উদ্দীপকে চিত্র-১ বয়ঃসন্ধিকালে মেয়েদের দল গঠনকে নির্দেশ করে। এখানে সবাই খুব সহানুভূতিশীল এবং সহযোগী। যা সমাজিকীকরণের অন্যান্য উপাদননের মধ্যে সমবয়সীদের অনুসরণ করাও একটি প্রভাবশালী উপাদান। বয়ঃসন্ধিকালের সঙ্গীরা তাদের একাধারে বন্ধু তাদের আশ্রয় এবং উদ্বেগ মুক্তির সর্ব্যেকৃষ্ট স্থান। এ তাই বলা যায়, চিত্রটি বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের সামাজিক প্রভাবকে প্রতিফলিত করে।
HSC Psychology 1st Paper Chapter 7 : বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 7 : বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
চিত্র-১ এ মানসিক স্বাস্থ্যের উপর কোন পরিবেশের প্রভাব পরিলক্ষিত হয়েছ…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর

