উদ্দীপকের 'ক' চিহ্নিত প্রভাবটি উল্লেখ করে বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের 'ক' চিহ্নিত প্রভাবটি হলো বয়ঃসন্ধিকালীন মানসিক স্বাথ্যের ওপর পারিবারিক প্রভাব। পরিবার হলো শিশুর প্রথম শিক্ষালয় এবং মানসিক বিকাশের প্রধান কেন্দ্র। পারিবারিক পরিবেশ, বাবা-মায়ের পারস্পরিক সম্পর্ক, শাসন ও স্নেহের ভারসাম্য এবং পরিবারের সদস্যদের নৈতিককতা ও মূল্যবোধ শিশুর মানসিক স্বাস্থ্য গঠনে সরাসরি প্রভার ফেলে। বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েরা দ্রুত শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যায়, এই সময়ে পরিবারের ইতিবাচক ও সহমর্মিতামূলক আচরণ' তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। উদ্দীপকের প্রবাহচিত্রে দেখা যায়, পারিবারিক প্রভাব মানসিক স্বাস্থ্যের একটি অন্যতম স্তম্ভ। যদি পরিবারে অশিক্ষা, দারিদ্র, কুসংস্কার বা নেতিবাচক আচরণ বিদ্যমান থাকে, তবে কিশোর-কিশোরীদের মানসিক বিকাশ ব্যাহত হয় এবং তারা হীনম্মন্যতায় ভুগতে পারে। তাই বয়ঃসন্ধিকালীন সংকট কাটিয়ে উঠতে এবং সুস্থ মানসিক বিকাশের জন্য একটি সহায়ক ও সংবেদনশীল পারিবারিক পরিবেশ অপরিহার্য।
HSC Psychology 1st Paper Chapter 7 : বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 7 : বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের 'ক' চিহ্নিত প্রভাবটি উল্লেখ করে বর্ণনা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর

