মানসিক স্বাস্থ্য আন্দোলনে ক্লিফোর্ড বিয়ার্সের অবদান কী?
উত্তর: মানসিক স্বাস্থ্য আন্দোলনের সূচনা ও প্রসারে ক্লিফোর্ড বিয়ার্সের অবদান অনস্বীকার্য এজন্য তাকে আধুনিক মানসিক স্বাস্থ্য আন্দোলনের পথিকৃৎ বলা হয়। ক্লিফোর্ড বিয়ার্স ১৯০৮ সালে তার বিখ্যাত গ্রন্থ "A Mind That Found Itself" প্রকাশের মাধ্যমে মানসিক রোগীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ডাক দেন। তিনি কানেকটিকাট সোসাইটি ফর মেন্টাল হাইজিন প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং এই বিষয়ে সামাজিক কুসংস্কার দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Psychology 1st Paper Chapter 7 : বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 7 : বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
মানসিক স্বাস্থ্য আন্দোলনে ক্লিফোর্ড বিয়ার্সের অবদান কী?
উত্তর

