উদ্দীপকে রবির মানসিক স্বাস্থ্যের উপর কীসের প্রভাব বিদ্যমান? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে রবির মানসিক স্বাস্থ্যের ওপর অর্থনৈতিক প্রভাব বিদ্যমান। জীবিকার নিমিত্তের জন্য অর্থনৈতিক প্রভাব বয়ঃসন্ধিকালের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এ সময়ে ছেলে-মেয়েরা অর্থনীতির কথা বিশেষভাবে চিন্তা করে; তারা ভাবে কীভাবে জীবিকা নির্বাহ করতে হবে। কোন পেশা নির্বাচন করলে সুখী হওয়া যাবে অথবা কোন বৃত্তি বাছাই করলে জীবনে সফলতা আসবে-এ সময়ে ছেলে মেয়েরা তা চিন্তা করে। উদাহরণস্বরূপ, যারা সাধারণ ছাত্রছাত্রী তারা মানবিক বিষয়ে পড়াশোনা করে জীবিকা নির্বাহ করবে; যারা ব্যাংক বিষয়ক কাজে বা হিসাবের কাজে নিজেদের নিবেদিত করতে চায় তারা ব্যবসায় শিক্ষাতে পড়াশোনা করবে। বয়ঃসন্ধিকাল থেকেই ছেলেমেয়ারা তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য তারা ভাবতে থাকে। পারিবারিক দুরবস্থা ও আর্থিক অস্বচ্ছলতা বয়ঃসন্ধিকালের সময়ে ছেলেমেয়েদের নিজের ও পরিবারের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে শেখায়। প্রদত্ত উদ্দীপকে বর্ণিত রবির বয়স ১৪ বছর। সুতরাং রবি একজন কিশোর ও বয়ঃসন্ধিকালে অবস্থান করছে। তার ইচ্ছা ভবিষ্যতে একটা ভালো চাকরি করে তার পরিবারের দুঃখ কষ্ট দূর করবে। এ থেকে রবির পরিবারের আর্থিক অস্বচ্ছলতার চিত্র ফুটে উঠেছে। রবির মতো বয়ঃসন্ধিকালে প্রয়োজনীয় ও আকাঙ্ক্ষিত জিনিসের বস্তু বা অর্থের অভাব মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করে। ফলে অনেকে লেখাপড়া থেকে ঝরে পড়ে। আবার অনেকে বিপথগামী হয়ে পরিবার ও সমাজের জন্য ভয়ংকর হয়ে উঠে। তবে অনেকে এ সময়ে আদর্শ ব্যক্তিকে অনুসরণ করে ইতিবাচক জীবনের স্বপ্ন দেখে। মা-বাবার পরামর্শ এক্ষেত্রে ছেলেমেয়েকে বিশেষভাবে সহায়তা করে। অনেক ছেলেমেয়েকে পরিস্থিতির সম্মুখীন হয়ে বয়ঃসন্ধিকালেই সংসারের হাল ধরতে হয়। আবার অনেককে এ বয়স থেকেই পেশা নির্বাচনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার কথা চিন্তা করতে হয় যা উদ্দীপকে রবির ক্ষেত্রেও দেখা গিয়েছে।
HSC Psychology 1st Paper Chapter 7 : বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 7 : বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে রবির মানসিক স্বাস্থ্যের উপর কীসের প্রভাব বিদ্যমান? ব্যাখ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

