শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এ বর্ণিত প্রত্যক্ষণের বৈশিষ্ট্যটি ব্যাখ্যা কর ।

উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-১ বর্ণিত প্রত্যক্ষণটি হলো সংগঠন। নিচে এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো- বিভিন্ন বস্তু থেকে আমরা যে উদ্দীপনা লাভ করি বস্তুর প্রকৃত প্রত্যক্ষণ সেগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন। বিভিন্ন বস্তু থেকে আমরা খণ্ড খণ্ড যেসব উদ্দীপনা লাভ করি সেগুলো সুবিন্যস্ত হয়ে এক একটি বস্তু বা অবয়ব হিসেবে আমাদের অভিজ্ঞতায় ধরা পড়ে। এভাবে পার্থিব উদ্দীপকসমূহ থেকে আগত উদ্দীপনাকে সংঘবদ্ধভাবে প্রত্যক্ষণ করাই হচ্ছে প্রত্যক্ষণ সংগঠন। যেমন, বৌ কথা কও পাখিটি সত্যি বৌ কথা কও বলে না অথচ আমরা এভাবে প্রত্যক্ষণ করি। প্রত্যক্ষণ সংগঠন প্রবণতা আমরা. অনেক সময় ইচ্ছা করেও এড়িয়ে যেতে পারি না। আমাদের স্নায়ুতন্ত্র এবং ইন্দ্রিয়মণ্ডলীতে সংগঠনের একটি স্বয়ংক্রিয় প্রকাশ বিদ্যমান আছে। সংগঠন দু'ধরনের হতে পারে- উদ্দীপক উপাদান এবং জৈবিক উপাদান। উদ্দীপক উপাদান হচ্ছে নৈকট্য, সাদৃশ্য, ধারাবাহিকতা বিশেষ পরিচিতি, ফাঁক পূরণ, প্রতিসাম্য, সাধারণ বৈশিষ্ট্য। জৈবিক উপাদানগুলো ইচ্ছে চাহিদা, ঝোঁক বা প্রবণতা, আবেগ, মূল্যবোধ, মনোভাব, আগ্রহ, শিক্ষণ, ক্লান্তি প্রভৃতি। আমরা যখন কোনোকিছু প্রত্যক্ষণ করি তখন তার এক বিশেষ পটভূমির সঙ্গে তাকে যুক্ত করে প্রত্যক্ষণ করি। প্রতীক হলো সেই জিনিস যা দেখা হয় এবং পটভূমি হলো সেই পশ্চাদভূমি যার সাথে এটি অবস্থান করে।

HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এ বর্ণিত প্রত্যক্ষণের বৈশিষ্ট্যটি ব্যাখ্যা কর ।

উদ্দীপক

দৃশ্যকল্প-১ : বস্তু হতে আগত উদ্দীপনা এলোমেলো বা বিশৃঙ্খলভাবে আমাদের মস্তিষ্কে পৌছায়। মস্তিষ্ক সেগুলোকে সুশৃঙ্খল এবং একীকরণ করে বস্তুটি প্রত্যক্ষণের ব্যবস্থা করে থাকে। এটি প্রত্যক্ষণের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য । দৃশ্যকল্প-২ : আমাদের প্রত্যক্ষণ ইন্দ্রিয় নির্ভর অন্য একটি মানসিক প্রক্রিয়ার উপর নির্ভরশীল। এই মানসিক প্রক্রিয়াটিকে প্রত্যক্ষণের আবশ্যিক পূর্বশর্ত বলা হয় ।

Rajshahi · 2023

উত্তর

ইন্দ্রিয়সমূহকে কোনো একটি বা একগুচ্ছ উদ্দীপকের প্রতি নিবিষ্ট করার প্রক্রিয়াই হলো মনোযোগ।

উত্তর

প্রত্যক্ষণ বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষালব্ধ। আমরা প্রতিটি বিশেষভাবে প্রত্যক্ষণ করতে শিখি। রাইজেন (Riesen 1966) অন্যান্য বিজ্ঞানী ইদুর ও অন্যান্য প্রাণীর বাচ্চাদের অন্ধকার কক্ষে প্রতিপালন করে দেখেন যে, তাদের দূরত্ব প্রত্যক্ষণ ত্রুটিপূর্ণ হয়। সিনডার এবং প্রক্কো (Synder and Pronko, 1952) দেখেছেন যে, দৃশ্যবস্তুকে উল্টোভাবে দেখা যায় এমন চশমা ব্যবহার করে। পরীক্ষণপাত্রদের কার্ড সর্ট করতে দিলে প্রথমে তাদের অসুবিধা হ কিন্তু ক্রমে তারা অভ্যন্ত হয়ে উঠে এবং কাজে কোনো অসুবিধা হয় না। এতে প্রমাণিত হয় যে, তারা নতুনভাবে প্রত্যক্ষণ করতে শিখে। তাই বলা যায়, প্রত্যক্ষণ একটি শিক্ষার্জিত প্রক্রিয়া।

উত্তর

উদ্দীপকে দৃশ্যকল্প-১ বর্ণিত প্রত্যক্ষণটি হলো সংগঠন। নিচে এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো- বিভিন্ন বস্তু থেকে আমরা যে উদ্দীপনা লাভ করি বস্তুর প্রকৃত প্রত্যক্ষণ সেগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন। বিভিন্ন বস্তু থেকে আমরা খণ্ড খণ্ড যেসব উদ্দীপনা লাভ করি সেগুলো সুবিন্যস্ত হয়ে এক একটি বস্তু বা অবয়ব হিসেবে আমাদের অভিজ্ঞতায় ধরা পড়ে। এভাবে পার্থিব উদ্দীপকসমূহ থেকে আগত উদ্দীপনাকে সংঘবদ্ধভাবে প্রত্যক্ষণ করাই হচ্ছে প্রত্যক্ষণ সংগঠন। যেমন, বৌ কথা কও পাখিটি সত্যি বৌ কথা কও বলে না অথচ আমরা এভাবে প্রত্যক্ষণ করি। প্রত্যক্ষণ সংগঠন প্রবণতা আমরা. অনেক সময় ইচ্ছা করেও এড়িয়ে যেতে পারি না। আমাদের স্নায়ুতন্ত্র এবং ইন্দ্রিয়মণ্ডলীতে সংগঠনের একটি স্বয়ংক্রিয় প্রকাশ বিদ্যমান আছে। সংগঠন দু'ধরনের হতে পারে- উদ্দীপক উপাদান এবং জৈবিক উপাদান। উদ্দীপক উপাদান হচ্ছে নৈকট্য, সাদৃশ্য, ধারাবাহিকতা বিশেষ পরিচিতি, ফাঁক পূরণ, প্রতিসাম্য, সাধারণ বৈশিষ্ট্য। জৈবিক উপাদানগুলো ইচ্ছে চাহিদা, ঝোঁক বা প্রবণতা, আবেগ, মূল্যবোধ, মনোভাব, আগ্রহ, শিক্ষণ, ক্লান্তি প্রভৃতি। আমরা যখন কোনোকিছু প্রত্যক্ষণ করি তখন তার এক বিশেষ পটভূমির সঙ্গে তাকে যুক্ত করে প্রত্যক্ষণ করি। প্রতীক হলো সেই জিনিস যা দেখা হয় এবং পটভূমি হলো সেই পশ্চাদভূমি যার সাথে এটি অবস্থান করে।

উত্তর

দৃশ্যকল্প-২ এ উল্লিখিত মানসিক প্রক্রিয়াটি হচ্ছে মনোযোগ। মনোযোগ হলো প্রত্যক্ষণের পূববর্তী ঘটনা। আমরা যা কিছু প্রত্যক্ষণ করি তার সব বিষয়ের উপর সমানভাবে মনোযোগ দিতে পারি না। কারণ সব বিষয়ের প্রতি একই সময়ে আমাদের মানসিক সচেতন ক্রিয়াকে নিবিষ্ট করা সম্ভব নয়। তাই একটি বিষয়ে মনঃসংযোগের পর আমরা আরেকটি বিষয়ে মনঃসংযোগ করি। সেজন্য মনোযোগ বলতে আমরা সাধারণত বুঝে থাকি অসংখ্য বিষয়বস্তুর মধ্যে একটি বিষয়কে নির্বাচন করে নিয়ে তার ওপর মানসিক সচেতন ক্রিয়াকে নিবিষ্ট করা এবং অন্যান্য বিষয় থেকে মানসিক সচেতন ক্রিয়াকে সাময়িকভাবে দূরে সরিয়ে রাখা প্রত্যক্ষণের দৃষ্টিভঙ্গি থেকে বলা যায় মনোযোগ হলো একটি “প্রাক-প্রত্যক্ষণীয় মনোভাব”, একটি প্রত্যাশা এবং পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধানের প্রতিক্রিয়া এবং একটি পূর্ব অনুমিত প্রত্যক্ষণের সমন্বয়।" অসংখ্য উদ্দীপক আমাদের চেতনায় আঘাত করে। কিন্তু সবগুলোর -প্রতি আমরা সমানভাবে প্রতিক্রিয়া করি না। দু'একটিকে বাছাই করে প্রত্যক্ষণ করি। প্রত্যক্ষণের এরূপ বাছাইকরণ হলো মনোযোগ। নিচে মনোযোগের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো- ১. মনোযোগ নির্বাচনধর্মী : প্রকৃতির বিভিন্ন উদ্দীপক এক সঙ্গে আমাদের চেতনায় আঘাত করতে পারে। কিন্তু যে উদ্দীপকটির আকর্ষণীয় ক্ষমতা বেশি সেটি নির্বাচন করে আমরা তার প্রতি মনোযোগী হই। তাই মনোযোগ খুবই নির্বাচনমূলক। যেমন— ছাত্র যখন পাঠ্যবিষয়ের ওপর চেতনাকে নিবদ্ধ করে তখন সে অন্যান্য বিষয় গাড়ির শব্দ, পাখির ডাক, নানারকম গোলমালের শব্দকে চেতনার ক্ষেত্র থেকে বর্জন করে। ২. মনোযোগের পরিবর্তনীয়তা : মনোযোগ পরিবর্তনশীল। আমরা কোনো কিছুর প্রতি দীর্ঘ সময় ধরে মনোযোগ দিতে পারি না। একটি বিষয়ের প্রতি কিছুক্ষণ মনোযোগ দেওয়ার পর আরেকটি ঘটনা প্রাধান্য লাভ করে । ৩. মনোযোগ ইতিবাচক ও নেতিবাচক : একটি উদ্দীপকে নির্বাচন করে কেন্দ্রে টেনে আনা হলো মনোযোগের ইতিবাচক দিক অন্যগুলোকে বর্জন করা হলো নেতিবাচক দিক। ৪. ক্ষেত্র সীমিত : মনোযোগের ক্ষেত্র খুব সীমিত। সাধারণ এক সাথে একাধিক বিষয়ের প্রতি মনোযোগ দেওয়া সম্ভব হয় না । ৫. ইচ্ছামূলক প্রক্রিয়া : মনোযোগ কোনো স্বয়ংক্রিয় মানসিক প্রক্রিয়া নয় এবং সম্পূর্ণভাবে ব্যক্তির ইচ্ছামূলক নিয়ন্ত্রণাধীন প্রক্রিয়া । ৬. উপযোজনমূলক প্রক্রিয়া : মনোযোগ সবসময় কেবল একটি বিষয়ে নিবদ্ধ থাকে না। দ্রুত এক বিষয় থেকে অন্য বিষয়ে স্থানান্তরিত হয়। মনোযোগ পরিবর্তনের মাধ্যমে এভাবে নতুন বিষয়ের সাথে উপযোজন ঘটছে। ৭. প্রত্যক্ষণের স্পষ্টতা : মনোযোগের আরেকটি বৈশিষ্ট্য হলো প্রত্যক্ষণের স্পষ্টতা। যে বস্তুটিতে আমরা মনোযোগ দিই সেটি আগের চেয়ে আরও বেশি পরিষ্কার ও স্পষ্ট হয়ে ওঠে। ৮. মনোযোগের ব্যাহতি : পরিবেশে এমন কিছু বাহ্যিক উদ্দীপক আছে, যা আমাদের মনোযোগের ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করে। ফলে মনোযোগের সাথে কোন বিশেষ কাজ করা সম্ভব হয় না । ৯. সুস্পষ্ট চেতনার কেন্দ্র : মনোযোগের মাধ্যমে বাছাইকৃত বস্তু বা ঘটনা সুস্পষ্ট চেতনার আলোক উদ্ভাসিত হয়ে উঠে বলে আমরা তা পর্যবেক্ষণ করতে পারি। ১০. কেন্দ্র ও প্রান্ত : বহুসংখ্যক উদ্দীপকের মধ্যে যে বস্তুটি আমাদের মনোযোগ আকর্ষণ করে সেটির অবস্থান মনোযোগের কেন্দ্রে এবং অবশিষ্ট সকল বস্তু মনোযোগের প্রান্তে অবস্থান করে ।
HSCPsychology 1st PaperChapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দুই বন্ধু তমাল ও হিমেল বিকালে ক্লাস শেষে মাঠে বসে গল্প করছিল। এক পর্যায়ে তমাল হিমেলকে বলছে, দূরে একটি বস্তু দেখা যাচ্ছে। তবে বুঝতে পারছে না সেটি কী? হিমেল উঠে গিয়ে সেটি হাতে নিয়ে দেখে এটি তারই বন্ধু রফিকের বই। তমাল ও হিমেল বাসায় যাওয়ার পথে রফিককে বইটি দিতে যাচ্ছে। এ সময় রাস্তায় একটি হাতি দেখে তাদের দৃষ্টি সেদিকে যায় এবং সেটির কার্যকলাপ দেখতে থাকল ।

Barisal · 2017

ক
সংবেদন কী ?
খ
অলীক বীক্ষণ কাদের ক্ষেত্রে ঘটে ? ব্যাখ্যা কর ।
গ
উদ্দীপকে তমালের দূরের বস্তুটিকে বুঝতে না পারার ঘটনাটি পাঠ্যবই এর আলোকে ব্যাখ্যা কর।
ঘ
হিমেলের বস্তুটিকে বই বলে বুঝতে পারে এবং দুই বন্ধুর রাস্তায় হাতির দিকে দৃষ্টি যাওয়ার ঘটনাটি কি একই ? বিশ্লেষণ কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.অলীক বীক্ষণ কাদের ক্ষেত্রে ঘটে ? ব্যাখ্যা কর ।

অলীক বীক্ষণ কাদের ক্ষেত্রে ঘটে ? ব্যাখ্যা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সংবেদন কী ?

সংবেদন কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ব্যবসায়ী জনাব আবুল হোসেন স্কালে খবরের কাগজ পাওয়া মাত্র প্রথমেই ব্যবসা-বাণিজ্য এবং শেয়ার বাজারের পাতাটি পড়েন। বোনের বিয়ে উপলক্ষে মালিহা ট্রেনে সিলেট যাচ্ছিল। জানালার পাশে বসে সে লক্ষ করল দূরের ঘরবাড়ি, গাছপালা, সব ওর সাথে চলছে। তার বান্ধবী প্রত্যাশা প্রায়ই শুনতে পায় তাকে কে যেন ডাকছে, বাবার দেওয়া মোবাইলটি সে ৫ তলা থেকে ফেলে দেয়। কারণ জানতে চাইলে বলে ওকে আকাশ থেকে কেউ একজন হুকুম দিয়েছে ফোনটি নিচে ফেলে দিতে।

Dhaka · 2017

ক
সংবেদন কী ?
খ
পরিবর্তনশীল প্রতীক-পটভূমি বলতে কী বোঝায় ?
গ
উদ্দীপকে জনাব আবুল হোসেনের আচরণে মনোযোগের কোন উপাদানের প্রভাব দেখা যায় ? ব্যাখ্যা কর ।
ঘ
মালিহা এবং প্রত্যাশার প্রত্যক্ষিত ঘটনার তুলনামূলক বিশ্লেষণ কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.পরিবর্তনশীল প্রতীক-পটভূমি বলতে কী বোঝায় ?

পরিবর্তনশীল প্রতীক-পটভূমি বলতে কী বোঝায় ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সংবেদন কী ?

সংবেদন কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিজাম সাহেব মটরবাইকে চড়ে অফিসে যান। একদিন তার ছেলে শিপন দোতলার বেলকুনিতে দাঁড়িয়ে গভীর আগ্রহে রাস্তার দিকে তাকিয়ে আছে কখন বাবা বাড়ি ফিরবে।

Rajshahi · 2018

ক
প্রত্যক্ষণ কী ?
খ
মনোযোগ নির্বাচনধর্মী কেন ?
গ
“শিপন দাঁড়িয়ে বাবার জন্য। অপেক্ষা করছে”– প্রত্যক্ষণ সংগঠনের কোন শর্তের সাথে সম্পর্কিত ? ব্যাখ্যা কর ।
ঘ
শিপনের সূর্য প্রত্যক্ষণ ও বাবার ডাক শোনাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে ? যুক্তি দেখাও ৷

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মনোযোগ নির্বাচনধর্মী কেন ?

মনোযোগ নির্বাচনধর্মী কেন ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.প্রত্যক্ষণ কী ?

প্রত্যক্ষণ কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হিমেলের বস্তুটিকে বই বলে বুঝতে পারে এবং দুই বন্ধুর রাস্তায় হাতির দিকে দৃষ্টি যাউদ্দীপকে তমালের দূরের বস্তুটিকে বুঝতে না পারার ঘটনাটি পাঠ্যবই এর আলোকে ব্যাখ্যা অলীক বীক্ষণ কাদের ক্ষেত্রে ঘটে ? ব্যাখ্যা কর ।সংবেদন কী ?মালিহা এবং প্রত্যাশার প্রত্যক্ষিত ঘটনার তুলনামূলক বিশ্লেষণ কর ।উদ্দীপকে জনাব আবুল হোসেনের আচরণে মনোযোগের কোন উপাদানের প্রভাব দেখা যায় ? ব্যাখ্পরিবর্তনশীল প্রতীক-পটভূমি বলতে কী বোঝায় ?সংবেদন কী ?শিপনের সূর্য প্রত্যক্ষণ ও বাবার ডাক শোনাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে ? যুক্তি দে“শিপন দাঁড়িয়ে বাবার জন্য। অপেক্ষা করছে”– প্রত্যক্ষণ সংগঠনের কোন শর্তের সাথে সমমনোযোগ নির্বাচনধর্মী কেন ?প্রত্যক্ষণ কী ?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।