উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির উদ্দেশ্যসমূহ আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সম্পর্কে বর্ণনা করা হয়েছে। নিচে এর উদ্দেশ্যসমূহ আলোচনা করা হলো- ১. গ্রামভিত্তিক সমবায় সমিতির মাধ্যমে কৃষকদের সংগঠিত করে উৎপাদনমুখী শক্তিতে পরিণত করা। ২. কৃষক সমবায় সমিতিসমূহ নিয়ে উপজেলা/থানা কেন্দ্রীয় সমবায় সমিতি গঠন করা। ৩. ঋণের মাধ্যমে কৃষকদের উৎপাদনের মূলধন প্রদান করা। ৪. সমবায় সমিতির শেয়ার ক্রয় এবং সাপ্তাহিক ক্ষুদ্র সঞ্চয় করানোর মাধ্যমে গরিব কৃষকদের মূলধন গড়ে তুলতে সাহায্য করা। ৫. উন্নয়নমূলক কাজে নিয়োজিত বিভিন্ন কর্মকর্তা ও সমবায় কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে কৃষিক্ষেত্রে নতুন প্রযুক্তির বিস্তার ঘটানো। ৬. কৃষিজাত পণ্য গুদাম ও বাজারজাতকরণ এবং শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান প্রভৃতি উন্নয়নের পরিকল্পনা গ্রহণ। ৭.আর্থ-সামাজিক কর্মকান্ডে গ্রামের মহিলাদের নিয়োগকল্পে বিভিন্ন প্রকল্পের সূচনা করা। ৮. সমবায়ের মাধ্যমে গ্রামাঞ্চলে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠার বিকাশ সাধন করা।
HSC Agriculture 2nd Paper Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির উদ্দেশ্যসমূহ আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর