কৃষি কর্মকর্তার শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: কৃষি কর্মকর্তার শেষোক্ত উক্তিটি হচ্ছে- বাজারজাতকরণের মাধ্যমে কৃষিপণ্যের উচ্চমূল্য প্রাপ্তিসহ বেকার সমস্যার সমাধান সম্ভব। নিচে উক্তিটি বিশ্লেষণ করা হলো- কৃষিপণ্য উৎপাদক থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত পৌছাতে বাজারজাতকরণ প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমবায়ের • মাধ্যমে কৃষিপণ্য বাজারজাত করলে ন্যায্যমূল্য পাওয়া যায়। একা একা পণ্য বিক্রয় করলে একদিকে যেমন ভালো দাম পাওয়া সম্ভব নয়, অপরদিকে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের শিকার হতে হয়। আর সমবায়ের মাধ্যমে কৃষিপণ্য বাজারজাত করলে দাম কষাকষির মাধ্যমে পণ্য বিক্রয় করা হয়। এতে উচ্চমূল্য পাওয়ার সম্ভাবনা থাকে। আবার কৃষিপণ্য গুদামজাত করে অনুৎপাদন মৌসুমে বিক্রয় করে মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে সরাসরি ভোক্তাদের নিকট বিক্রয় করে কৃষকেরা উচ্চমূল্য পায়। বাজারজাতকরণের ফলে বিভিন্ন ধরনের কর্মসংস্থান যেমন- পরিবহন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি ধাপে জনবল প্রয়োজন। এতে অনেক বেকার যুবক সমবায়ের সদস্য হয়ে তাদের বেকারত্ব দূর করতে পারেন। এছাড়া বাজারজাতকরণের ফলে কৃষকদের মাঝে নেতৃত্বের বিকাশ ঘটে। উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, বাজারজাতকরণের মাধ্যমে উচ্চমূল্য প্রাপ্তি, বেকার সমস্যার সমাধানসহ কৃষকদের অন্যান্য সমস্যারও সমাধান হয়ে যায়। অতএব বলা যায়, কৃষি কর্মকর্তার উক্তিটি যথার্থ।
HSC Agriculture 2nd Paper Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
কৃষি কর্মকর্তার শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর