উদ্দীপকের আলোকে গণি মিয়া সফলতা ও ব্যর্থতার দিকসমূহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত গণি মিয়া একজন দরিদ্র অশিক্ষিত কৃষক। গণি মিয়ার সফলতা ও ব্যর্থতার দিকসমূহ উদ্দীপকের আলোকে নিচে ব্যাখ্যা করা হলো- গণি মিয়ার সফলতার দিকসমূহ হচ্ছে সমবায়ের মাধ্যমে একতাবদ্ধ হয়ে জমি বর্গা ও ব্যাংক থেকে লোন নিয়ে চাষাবাদ শুরু করা। এতে করে গণি মিয়া আরো পাঁচজন কৃষকের সাথে একত্রিত হয়ে বৃহৎ আকারে ফসল উৎপাদন করতে পেরেছিলেন এবং এজন্য প্রয়োজনীয় অর্থেরও যোগান করতে পেরেছিলেন। যার ফলে কয়েক বছরে তারা জমি থেকে ফসলের ভালো ফলন পায় এবং প্রত্যেকে জমির মালিক হয়। অপরদিকে গণি মিয়ার ব্যর্থতার কারণ হলো, দারিদ্র্যের কারণে জমি না থাকায় অন্যের জমি চাষ করে কোনোরকম জীবনযাপন করা। যেহেতু গণি মিয়া একজন দরিদ্র অশিক্ষিত কৃষক। সেজন্য তিনি প্রয়োজনীয় উন্নত কৃষি উপকরণ যোগাড় করতে সক্ষম হয় নি এরং ভালো ফলনও পায়নি। সুতরাং উপরের আলোচনায় গণি মিয়ার সফলতা ও ব্যর্থতার দিকসমূহ ব্যাখ্যা করা যায়।
HSC Agriculture 2nd Paper Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের আলোকে গণি মিয়া সফলতা ও ব্যর্থতার দিকসমূহ বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর