নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: মিঃ সাকিব ১০ টাকা দিয়ে একটি ক্রীড়া উন্নয়নের লটারী কিনেন। তিনি প্রায়ই স্বপ্ন দেখেন ৪০ লক্ষ টাকার প্রথম পুরস্কারটি জিতেছেন এবং ঐ টাকা দিয়ে একটি ফ্ল্যাট ও গাড়ি ক্রয় করেছেন। Q. উল্লিখিত প্রতিক্রিয়ার উদাহরণ হলো- i. স্মৃতি ii. বিশ্বাস ii পছন্দ-অপছন্দ নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: সাকিবের পুরস্কার জেতা এবং তা দিয়ে ফ্ল্যাট ও গাড়ি কেনার স্বপ্ন দেখা হলো অপ্রকাশ্য আচরণ বা গোপন প্রতিক্রিয়া, কারণ এটি অন্য কেউ সরাসরি পর্যবেক্ষণ করতে পারে না। কল্পনা, স্বপ্ন দেখা ও স্মরণ করা অপ্রকাশ্য আচরণের অন্তর্ভুক্ত; একইভাবে বিশ্বাস এবং পছন্দ–অপছন্দও অভ্যন্তরীণ মানসিক প্রতিক্রিয়া।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · MCQ