কৃষি কর্মকর্তা স্বপনকে গভীর ও অগভীরমূলী ফসল বিবেচনায় আনতে বললেন কেন ? ব্যাখ্যা কর ।
উত্তর: কৃষি কর্মকর্তা স্বপনকে গভীর ও অগভীরমূলী ফসল বিবেচনায় আনতে বললেন। নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো- একই জমিতে সব সময় একই ধরনের ফসল চাষ করা হলে জমির উর্বরতা নষ্ট হয় এবং ফসলের উৎপাদনও কমে যায়। এজন্য একই জমিতে বছরের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ফসল চাষ করা উচিত। যেমন- গভীর-অগভীরমূলী ফসল চাষ করা। এ ধরনের চাষ ব্যবস্থা গ্রহণ করলে জমিতে খাদ্য উপাদানের ব্যবহার নিশ্চিত হয়। জমিতে। গভীরমূলী ফসল চাষ করা হলে গাছ গভীর মূলের সাহায্যে জমির গভীর থেকে খাদ্য ও পানি শোষণ করতে পারে। আর অগভীরমূলী ফসল চাষ করা হলে জমির উপরের স্তর থেকে খাদ্য ও পানি শোষণ। করতে পারে। গভীর ও অগভীরমূলী ফসল চাষের মাধ্যমে জমিতে বিদ্যমান পুষ্টি উপাদানের ক্ষয় কম হয়। সকল স্তরের পুষ্টি উপাদান গাছ সহজেই শোষণ করতে পারে। ফলে জমির উর্বরতা বজায় থাকে এবং ফসল ভালো হয়। উপরোক্ত কারণেই কৃষি কর্মকর্তা স্বপনকে গভীর ও অগভীরমূলী ফসল। বিবেচনায় আনতে বলেন।
HSC Agriculture 2nd Paper Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
কৃষি কর্মকর্তা স্বপনকে গভীর ও অগভীরমূলী ফসল বিবেচনায় আনতে বললেন কে…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর