ফসল বিন্যাস বলতে কী বোঝায়?
উত্তর: কোনো এলাকায় ফসল উৎপাদনের জন্য বার্ষিক যে পর্যায়ক্রম অনুসরণ করা হয়, তাকে ঐ এলাকার ফসল বিন্যাস বলে। একটি জমিতে এক বছরে কী কী ফসল উৎপন্ন হয় এবং কোন ফসলের পর কোনটি চাষ করা হয় সেটিকে ফসল বিন্যাস হিসেবে বোঝান হয়। কোনো একটি এলাকার মৃত্তিকা, জলবায়ু, বাজার ব্যবস্থা, মানুষের চাহিদা, যোগাযোগ ব্যবস্থা, কৃষি উপকরণের সহজলভ্যতা ইত্যাদি দ্বারা ঐ এলাকার ফসল বিন্যাস নির্ধারিত হয়ে থাকে।
HSC Agriculture 2nd Paper Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
ফসল বিন্যাস বলতে কী বোঝায়?
উত্তর