সারণি-১ ও ২ এর খামার পরিকল্পনা বিশ্লেষণ কর।
উত্তর: জনাব বেলাল তার দুই খণ্ড জমির খামার পরিকল্পনা করেন। খন্ড দুটির একটি হচ্ছে সারণি-১ মাঝারি উঁচু জমি আর অন্যটি হচ্ছে সারণি-২ উঁচু জমি। নিচে সারণি ১ ও ২ এর খামার পরিকল্পনা বিশ্লেষণ করা হলো- অধ্যায় ৫ জনাব বেলাল দুই বছর মেয়াদি শস্য পর্যায় অবলম্বনের মাধ্যমে খামার পরিকল্পনা প্রণয়ন করেন। ১ম খন্ডের জন্য তিনি মাঝারি উঁচু জমি এবং ২য় খণ্ডের জন্য তিনি উঁচু জমি নির্বাচন করেন এবং খামারে সেচের ব্যবস্থা করেন। ১ম খণ্ডে তিনি ফসল পরিবর্তন করে জমি চাষ করেন। আর ২য় খণ্ডে তিনি দুই বছর একই ফসল চাষ করেন। তিনি তার জমি চাষের পূর্বে মাটির উর্বরতা দেখে ফসল নির্বাচন করেন এবং। জমির উর্বরতা যাতে বৃদ্ধি পায় তিনি এ রকম ফসলও নির্বাচন করেন। তিনি তার জমির নকশা এমনভাবে করেন যাতে সেচ ব্যবস্থা ও নিষ্কাশন ব্যবস্থা সহজ হয়। এমনকি তার খামারে যাতে রোগ-বালাই এবং পোকা-মাকড়ের আক্রমণ কম হয় এজন্য তিনি যথার্থ পরিকল্পনা গ্রহণ করেন। অতএব বলা যায়, জনাব বেলাল তাঁর দুই খণ্ড জমি চাষের জন্য যে খামার পরিকল্পনা করেছেন তা যথার্থ।
HSC Agriculture 2nd Paper Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
সারণি-১ ও ২ এর খামার পরিকল্পনা বিশ্লেষণ কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর