শেয়ারFacebookWhatsApp

কৃষি কর্মকর্তার পরামর্শ অনুসরণ করে শরীফ কীভাবে লাভবান হবে তা বিশ্লেষণ কর।

উত্তর: কৃষি কর্মকর্তা শরীফকে তার জমিতে একই ফসল বার বার না করে বছর ভিত্তিতে নির্দিষ্ট ফসল চাষের অর্থাৎ শস্য পর্যায় পদ্ধতি অনুসরণ করতে বলেন। শস্য পর্যায় অনুসরণ করে শরীফ যেভাবে উপকৃত হতে পারে তা নিচে বিশ্লেষণ করা হলো- ১. ফলন ভালো হয়। কারণ মাটি থেকে গাছের পুষ্টি পরিশোষণ সুষম হয়। ২. মাটির উর্বরতা বৃদ্ধি পায়। ধনচে ও ডাল ফসল চাষ করা হয়। ৩. মাটির অম্লত্ব ও ক্ষারকত্ব নিয়ন্ত্রণে থাকে। ৪. রোগ ও পোকা দ্বারা ফসল কম আক্রান্ত হয়। ৫. আগাছা ব্যবস্থাপনা সহজ হয়। ৬. আচ্ছাদন ফসল, গভীরমূলি ও অগভীরমূলি ফসল চাষ করার ফলে ভূমি ক্ষয় কম হয়। ৭. বিভিন্ন রকমের ফসলের চাহিদা মেটানো যায়। ৮. খামারের আয় বৃদ্ধি পায়। ৯. সারা বছর শ্রমিকের কাজের সৃষ্টি হয়। ১০. জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হয়। ১১. কৃষি পরিবেশ ভালো থাকে। ১২. খাদ্য ঘাটতি পূরণ হয়। এভাবে শরীফ কৃষি কর্মকর্তার পরামর্শ অনুসরণ করে শস্য পর্যায় অবলম্বন করে নিজেও লাভবান হবেন এবং দেশের খাদ্য চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

HSC Agriculture 2nd Paper Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Agriculture 2nd Paper · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল

কৃষি কর্মকর্তার পরামর্শ অনুসরণ করে শরীফ কীভাবে লাভবান হবে তা বিশ্লে…

উদ্দীপক

শরীফ তার আবাদি জমিতে পরপর চার বছর ধান চাষ করেছিল। গত বছর পূর্বের তুলনায় ফলন কম হওয়ায় সে কৃষি কর্মকর্তার শরণাপন্ন হয়। কৃষি কর্মকর্তা তাকে একই ফসল বার বার চাষ না করে বছর ভিত্তিতে নির্দিষ্ট ফসল চাষের পরামর্শ দেয়।

উত্তর

একটি নির্দিষ্ট জমিতে নির্ধারিত সময়ে নির্বাচিত কিছু শস্য ধারাবাহিকভাবে জন্মানোকে শস্য পর্যায় বলা হয়।

উত্তর

শস্য পঞ্জিকা হলো শস্য চাষের যাবতীয় কাজের ক্রমসূচি। শস্য পঞ্জিকার মাধ্যমে ফসলের বপনকাল, বীজের হার, অন্তর্বর্তী পরিচর্যাসমূহ, শস্য সংগ্রহের সময়, শস্যের ফলন প্রভৃতি বিভিন্ন প্রকারের তথ্যাবলি প্রকাশ করা যায়। এছাড়া শস্য পঞ্জিকার মাধ্যমে সংক্ষিপ্ত আকারে বিভিন্ন প্রকার ফসলের জীবনকাল, দেখানো হয়, যা দেখে উৎপাদনকালীন সময়ে কোন ফসল কোন মাস থেকে কোন মাস পর্যন্ত জমিতে থাকবে তা সহজেই বুঝা যায়। কোনো কারণে ফসল ক্ষতিগ্রস্ত হলে, সেই স্থানে নির্ধারিত সময়ের মধ্যে কোনো বিকল্প ফসল চাষ করা যায় কি-না তা জানা যায়। এজন্যই শস্য পঞ্জিকাকে শস্য চাষের যাবতীয় কাজের ক্রমসূচি বলা হয়।

উত্তর

উদ্দীপকের শরীফ তার আবাদি জমিতে পরপর চার বছর ধান চাষ করায় ফলন কম হয়। কৃষি কর্মকর্তা তাকে একই ফসল বারবার চাষ না করে বছর ভিত্তিতে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ফসল চাষের অর্থাৎ শস্য পর্যায়ের পরামর্শ দেন। কৃষি কর্মকর্তার পরামর্শকৃত শস্য পর্যায় পদ্ধতিটির নীতিমালা নিচে ব্যাখ্যা করা হলো- ১. খামারের আশেপাশের জলবায়ু, মাটি, আর্থ-সামাজিক অবস্থা, সেচ ইত্যাদি বিবেচনা করে ফসল নির্বাচন করতে হবে। ২. স্থানীয় চাহিদা ও বাজার ব্যবস্থার উপর ভিত্তি করে ফসল নির্বাচন করতে হবে। ৩. অধিক পুষ্টি গ্রহণকারী ফসল চাষের আগে সবুজ সার জাতীয় ফসল চাষ করে মাটিতে জৈব পদার্থ বৃদ্ধি করা। ৪. অগভীরমূলি ফসল চাষের পর গভীরমূলি ফসল চাষ করা। এতে পুষ্টি শোষণ সুষম হয়। ৫. ভূমিক্ষয় রোধের জন্য আচ্ছাদনকারী অর্থাৎ জমি গাছের লতাপাতা দিয়ে ঢাকা থাকে এমন শস্য চাষ করা। ৬. ফসল চাষের উপকরণ প্রাপ্যতার ভিত্তিতে শস্য পর্যায় করতে হবে। ৭. জমির সুষ্ঠু ব্যবহার হয় এমনভাবে ফসল পর্যায় করতে হবে। ৮. এক ফসল পর্যায়ের পর এক মৌসুম জমিকে বিশ্রাম দিতে হয়। ৯. সারা বছর শ্রমিক কাজে লাগে এমনভাবে ফসল পর্যায় পরিকল্পনা করতে হবে। ১০. একই ফসল শস্য পর্যায়ে বার বার দেওয়া ঠিক না। অতএব উপরোক্ত নীতিমালা অনুসরণ করে ফসল চাষ করলে একই জমি থেকে ভালো ফসল পাওয়া যাবে

উত্তর

কৃষি কর্মকর্তা শরীফকে তার জমিতে একই ফসল বার বার না করে বছর ভিত্তিতে নির্দিষ্ট ফসল চাষের অর্থাৎ শস্য পর্যায় পদ্ধতি অনুসরণ করতে বলেন। শস্য পর্যায় অনুসরণ করে শরীফ যেভাবে উপকৃত হতে পারে তা নিচে বিশ্লেষণ করা হলো- ১. ফলন ভালো হয়। কারণ মাটি থেকে গাছের পুষ্টি পরিশোষণ সুষম হয়। ২. মাটির উর্বরতা বৃদ্ধি পায়। ধনচে ও ডাল ফসল চাষ করা হয়। ৩. মাটির অম্লত্ব ও ক্ষারকত্ব নিয়ন্ত্রণে থাকে। ৪. রোগ ও পোকা দ্বারা ফসল কম আক্রান্ত হয়। ৫. আগাছা ব্যবস্থাপনা সহজ হয়। ৬. আচ্ছাদন ফসল, গভীরমূলি ও অগভীরমূলি ফসল চাষ করার ফলে ভূমি ক্ষয় কম হয়। ৭. বিভিন্ন রকমের ফসলের চাহিদা মেটানো যায়। ৮. খামারের আয় বৃদ্ধি পায়। ৯. সারা বছর শ্রমিকের কাজের সৃষ্টি হয়। ১০. জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হয়। ১১. কৃষি পরিবেশ ভালো থাকে। ১২. খাদ্য ঘাটতি পূরণ হয়। এভাবে শরীফ কৃষি কর্মকর্তার পরামর্শ অনুসরণ করে শস্য পর্যায় অবলম্বন করে নিজেও লাভবান হবেন এবং দেশের খাদ্য চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
HSCAgriculture 2nd PaperChapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় (শর্ট সিলেবাস বহির্ভূত)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জামান সাহেব চাকরির অবসরের টাকা দিয়ে বড় উদ্যান খামার করে লোকসান হয়। কৃষি বিশেষজ্ঞ খামার পরিদর্শন করে দেখে ব্যবস্থাপনায় ত্রুটি ছিল। জামান সাহেব এখন মাঠ ফসলের খামার করতে চাচ্ছে।
ক
খামার কাকে বলে?
খ
মাঠ ফসলের কার্যাবলি ব্যাখ্যা কর।
গ
জামান সাহেবের খামারের ত্রুটিগুলো বিশ্লেষণ কর।
ঘ
জামান সাহেবের পরবর্তী সিদ্ধান্তের যথার্থতা যাচাই কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.মাঠ ফসলের কার্যাবলি ব্যাখ্যা কর।

মাঠ ফসলের কার্যাবলি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.খামার কাকে বলে?

খামার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নয়নপুর গ্রামের কৃষকেরা কৃষিপণ্য উৎপাদনের পর তা সঠিকভাবে। বাজারজাত করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় কৃষি সম্প্রসারণ। কর্মকর্তা কৃষকদের নিয়ে একটি সভার আয়োজন করেন। তিনি কৃষকদের বলেন, কৃষি জমির উৎপাদন বৃদ্ধি ও পণ্য বাজারজাতকরণের। লক্ষ্যে সকলে মিলিতভাবে একটি পেশাগত সংগঠন করা দরকার।
ক
কৃষি অর্থনীতি কাকে বলে?
খ
আমাদের দেশে শস্য পর্যায় অবলম্বনের ক্ষেত্রে কী কী সীমাবদ্ধতা পরিলক্ষিত হয় লেখ।
গ
সম্প্রসারণ কর্মকর্তা নয়নপুর গ্রামের যে প্রতিষ্ঠান সম্পর্কে বলেছিলেন তার মূলনীতি ব্যাখ্যা কর।
ঘ
কৃষি কর্মকর্তা কর্তৃক বর্ণিত সংগঠনটি কৃষিপণ্য বাজারজাতকরণে কীভাবে ভূমিকা রাখতে পারে- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.আমাদের দেশে শস্য পর্যায় অবলম্বনের ক্ষেত্রে কী কী সীমাবদ্ধতা পরিলক্ষিত হয় লেখ।

আমাদের দেশে শস্য পর্যায় অবলম্বনের ক্ষেত্রে কী কী সীমাবদ্ধতা পরিলক্ষিত হয় লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কৃষি অর্থনীতি কাকে বলে?

কৃষি অর্থনীতি কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কামান্না গ্রামের কৃষকেরা তাদের উৎপাদিত কৃষিপণ্য বিক্রয় করতে সমস্যার সম্মুখীন হন। এতে তারা কৃষি কর্মকর্তার শরণাপন্ন হলে কৃষি কর্মকর্তা তাদেরকে বাজারজাতকরণ সমবায় অনুসরণ করতে বলেন। তিনি আরো বলেন, "এ প্রক্রিয়ার মাধ্যমে কৃষি পণ্যের উচ্চমূল্য প্রাপ্তিসহ বেকার সমস্যার সমাধান সম্ভব।"
ক
বাজারজাতকরণ কাকে বলে?
খ
কৃষি যান্ত্রিকীকরণ বলতে কী বুঝ?
গ
উদ্দীপকের প্রক্রিয়াটির গুরুত্ব ব্যাখ্যা কর।।
ঘ
কৃষি কর্মকর্তার শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.কৃষি যান্ত্রিকীকরণ বলতে কী বুঝ?

কৃষি যান্ত্রিকীকরণ বলতে কী বুঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাজারজাতকরণ কাকে বলে?

বাজারজাতকরণ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।