কৃষি কর্মকর্তা খামার পরিচালনার প্রতিস্থাপন নীতি অনুসরণ 8 করেছেন- উক্তিটির সপক্ষে যুক্তি দাও।
উত্তর: কৃষি কর্মকর্তা গণি মিয়াকে শস্য পর্যায় অনুসরণ করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি আমন ধানের পরিবর্তে খরিফ তিল এবং বোরো ধানের পরিবর্তে রবি ভুট্টা করতে বলেছেন। প্রাকৃতিক দুর্যোগে গণি মিয়া ধানের ফলন কম পেয়েছেন এবং দাম কম থাকায় তিনি লোকসানে পড়েছেন। তিল এবং ভুট্টা চাষে ধানের চেয়ে খরচ তুলনামূলকভাবে কম, ফলন বেশি-এবং বাজারমূল্য তুলনামূলকভাবে বেশি। মুনাফা অর্জনই খামার পরিচালনার মূল লক্ষ্য। এ লক্ষ্যে পৌছাতে অনেক সময় সর্বনিম্ন ব্যয় নীতিতে অটল থাকা যায় না অথবা পণ্য উৎপাদনের লোকসানে ঝুঁকি খুব বেশি থাকে, তখন ঐ নির্দিষ্ট পণ্য উৎপাদন বন্ধ করে অন্য পণ্য উৎপাদন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উত্তম। এটিই প্রতিস্থাপন নীতি। প্রতিস্থাপন নীতি অনুসারে, উৎপাদিত পণ্যের পরিমাণ একই থাকলে এবং একটি পণ্যের উৎপাদন খরচ অন্যটির চেয়ে কম হলে যেটির উৎপাদন খরচ কম সেটিই উৎপাদন করতে হবে। প্রতিস্থাপন নীতি অনুসরণের সময় পুরাতন ফসলের ফলন, নতুন ফসলের মূল্য ও এর উৎপাদন ব্যয় হিসাবের মধ্যে আনতে হবে। প্রতিস্থাপন করা ঠিক হবে কি-না তা প্রতিস্থাপন অনুপাত ও মূল অনুপাতের উপর নির্ভর করে। প্রতিস্থাপন অনুপাত থেকে যখন মূল অনুপাত বড় হয় তখন পুরাতন পণ্য উৎপাদন বাদ দিয়ে নতুন পণ্য উৎপাদন করলে খামার লাভজনক হবে। উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে, কৃষি কর্মকর্তা খামার পরিচালনার প্রতিস্থাপন নীতি অনুসরণের মাধ্যমে গণি মিয়াকে পরামর্শ দিয়েছেন।
HSC Agriculture 2nd Paper Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
কৃষি কর্মকর্তা খামার পরিচালনার প্রতিস্থাপন নীতি অনুসরণ 8 করেছেন- উক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর