উদ্দীপকে উল্লিখিত কৃষি ঋণের উৎস এবং অন্যান্য কৃষি ঋণের উৎসসমূহ বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মহাজন ও বাংলাদেশ ব্যাংক থেকে গৃহীত ঋণ যথাক্রমে অপ্রাতিষ্ঠানিক এবং প্রাতিষ্ঠানিক ঋণের উৎস। নিচে কৃষি ঋণের উৎসসমূহ বর্ণনা করা হলো: বাংলাদেশের কৃষকরা বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণ করে। কৃষি ঋণের উৎসগুলোকে প্রধানত দু'ভাগে ভাগ করা যায়। যথা- (১) প্রাতিষ্ঠানিক উৎস ও (২) অপ্রাতিষ্ঠানিক উৎস। প্রাতিষ্ঠানিক উৎস বলতে যেসব ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানকে বোঝায়। যেগুলো সরকারের স্বীকৃত ও আর্থিক সরবরাহ পায় এবং সরকারি নির্দেশে কাজ করে। প্রাতিষ্ঠানিক ঋণ কার্যক্রম পরিচালনাকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হলো কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সমবায় ব্যাংক, বিআরডিবি, তফসিলি ব্যাংক, সরকার কর্তৃক গৃহীত বিশেষ কার্যক্রম ইত্যাদি। অন্যদিকে অপ্রাতিষ্ঠানিক উৎস বলতে সেসব ঋণ প্রদানকারী ব্যক্তি বা সংস্থা বা কোম্পানিকে বুঝায়, যাদের উপর সরকারের সরাসরি নিয়ন্ত্রণ নেই। যেমন- গ্রাম্য মহাজন, ক্লাব, ফাউন্ডেশন, সমবায় সমিতি, ট্রাস্ট, দোকানদার, আত্মীয়স্বজন, গ্রামীণ ব্যাংক, বিভিন্ন এনজিও যেমন- ব্র্যাক, প্রশিকা, আশা, কারিতাশ ইত্যাদি।
HSC Agriculture 2nd Paper Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কৃষি ঋণের উৎস এবং অন্যান্য কৃষি ঋণের উৎসসমূহ বর্ণ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর