এনায়েতপুর গ্রামের কৃষকদের কৃষি উন্নয়ন কাজের যথাযথ মূল্যায়ন করো।
উত্তর: কৃষি প্রধান বাংলাদেশে কৃষি উন্নয়ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এদেশের সমগ্র অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। মোট জনসংখ্যার ৮০ ভাগেরও বেশি জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির বিভিন্ন কাজের সাথে জড়িত। অর্থাৎ কৃষির উন্নয়নের সাথে সাথে এদেশের মানুষের ভাগ্যও নির্ভরশীল। আর এসব কৃষকদের উন্নয়নের জন্য সমবায় সমিতি গঠন অপরিহার্য। কৃষি সমবায় হচ্ছে একক ব্যবস্থাপনার অধীনে ব্যক্তিমালিকানা বিলুপ্ত না করে স্বেচ্ছায় কৃষকরা তাদের জমি একত্রিত করার মাধ্যমে যৌথভাবে চাষাবাদ করে। সম্পদ যৌথভাবে ব্যবহারের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়াকে জোরদার করা লভ্যাংশ অংশীদারিত্বের ভিত্তিতে গ্রহণ করা এবং সেই সাথে সঞ্চয় গড়ে তোলা। রংপুরের এনায়েতপুর গ্রামের কৃষকরাও হায়দার সাহেবের নেতৃত্বে সমবায় সমিতি গঠন করার ফলে আজ তারা সময়মতো পানি সেচ, কম দামে সার ও বীজ ক্রয়, ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ, জমির উর্বরতা রক্ষা ইত্যাদি সুবিধা ভোগ করছে। তাছাড়া সমবায়ের মাধ্যমে কৃষি উন্নয়নের ফলে একমাত্র গ্রামীণ যোগাযোগ, উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য ও বিদ্যুৎ সুবিধা সৃষ্টি করা সম্ভব হয়েছে। সুতরাং বাংলাদেশের মতো দরিদ্র দেশের কৃষি ও কৃষকের উন্নয়নের মাধ্যমে সমগ্র দেশের উন্নয়ন সম্ভব।
HSC Agriculture 2nd Paper Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
এনায়েতপুর গ্রামের কৃষকদের কৃষি উন্নয়ন কাজের যথাযথ মূল্যায়ন করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর