শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এ রাজীবের আচরণ মনোবিজ্ঞানের কোন শাখা আলোচনা করে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ রাজিবের আচরণ মনোবিজ্ঞানের কাউন্সেলিং মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত । মনোবিজ্ঞানের যে শাখার ব্যক্তির মানসিক অশান্তি, বৃত্তি নির্বাচন, শিল্প সংকট, পারিবারিক বিশৃঙ্খলা প্রভৃতি বিষয়ে সঠিক দিক নির্দেশনা প্রদান করা হয় তাকে কাউন্সেলিং মনোবিজ্ঞান বলা হয়। কাউন্সেলিং সাহায্যকারী প্রক্রিয়া, যেখানে একজন কাউন্সেলর পেশাগত সম্পর্কের মাধ্যমে বিশেষ জ্ঞানের দ্বারা ক্লায়েন্টের আচরণ পরিবর্তনের উদ্যোগ নেন। এক্ষেত্রে তিনি ৩টি প্রধান ভূমিকা পালন করেন। যেমন— প্রতিকারমূলক ভূমিকা, নিবৃত্তমূলক ভূমিকা এবং শিক্ষা ও বিকাশমূলক ভূমিকা। উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ মেধাবী ছাত্র রাজীব ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রংপুর মেডিকেলে চান্স পায়। কিন্তু সে দ্বিধায় থাকে কোথায় ভর্তি হবে। সিদ্ধান্ত নিতে সে ব্যর্থ হয় । এমতাবস্থায় শিক্ষক তাকে মনোবিজ্ঞানীর পরামর্শ নিতে বলেন। এরূপ সমস্যায় কাউন্সেলিং মনোবিজ্ঞানে একজন ব্যক্তিকে তার ব্যক্তিগত সম্পর্ক ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরামর্শ দেওয়া হয়।

HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এ রাজীবের আচরণ মনোবিজ্ঞানের কোন শাখা আলোচনা করে? ব্যাখ্…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মেধাবী ছাত্র রাজীব ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিএসই এবং রংপুর মেডিকেল কলেজে ভর্তির জন্য চান্স পেয়েছে। কোথায় ভর্তি হবে সিদ্ধান্ত নিতে পারছে না। শিক্ষক তাকে মনোবিজ্ঞানীর পরামর্শ নিতে বলেন। দৃশ্যকল্প-২: জহির সাহেব প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাঁর প্রতিষ্ঠানে শ্রমিক মালিক সুসম্পর্ক রয়েছে। সকলের বেতন ভালো। ইদানিং প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে উৎপাদন কমছে। এদিকে জহির সাহেবের বাবা জীবিত নেই । তাঁর প্রতিষ্ঠিত স্কুলটির এসএসসি পরীক্ষার ফলাফল আগের মতো ভালো হচ্ছে না । জানা গেল এখানে সঠিক পদ্ধতিতে শিক্ষা দেওয়া হচ্ছে না।

উত্তর

মানুষ বা প্রাণীর অভ্যন্তরীণ ও বাহ্যিক যেকোনো কার্যকলাপ যাকে পর্যবেক্ষণ, রেকর্ড ও পরিমাপ করা যায় তাকেই আচরণ বলে ।

উত্তর

মানুষের দৈনন্দিন জীবনে মানসিক প্রক্রিয়ার কার্যকলাপের প্রভাব অপরিসীম। মানসিক প্রক্রিয়া বলতে আচরণ, চিন্তন, স্বপ্ন, বিশ্বাস, প্রেষণা, স্মৃতি, প্রত্যক্ষণ প্রভৃতি বোঝায়। এ সবই মনোবিজ্ঞানের পরিধিভুক্ত বিষয়। আচরণ ও মানসিক প্রক্রিয়া পরস্পর সম্পর্কযুক্ত। তাই আচরণের বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানে মানসিক প্রক্রিয়া অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়।

উত্তর

উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ রাজিবের আচরণ মনোবিজ্ঞানের কাউন্সেলিং মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত । মনোবিজ্ঞানের যে শাখার ব্যক্তির মানসিক অশান্তি, বৃত্তি নির্বাচন, শিল্প সংকট, পারিবারিক বিশৃঙ্খলা প্রভৃতি বিষয়ে সঠিক দিক নির্দেশনা প্রদান করা হয় তাকে কাউন্সেলিং মনোবিজ্ঞান বলা হয়। কাউন্সেলিং সাহায্যকারী প্রক্রিয়া, যেখানে একজন কাউন্সেলর পেশাগত সম্পর্কের মাধ্যমে বিশেষ জ্ঞানের দ্বারা ক্লায়েন্টের আচরণ পরিবর্তনের উদ্যোগ নেন। এক্ষেত্রে তিনি ৩টি প্রধান ভূমিকা পালন করেন। যেমন— প্রতিকারমূলক ভূমিকা, নিবৃত্তমূলক ভূমিকা এবং শিক্ষা ও বিকাশমূলক ভূমিকা। উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ মেধাবী ছাত্র রাজীব ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রংপুর মেডিকেলে চান্স পায়। কিন্তু সে দ্বিধায় থাকে কোথায় ভর্তি হবে। সিদ্ধান্ত নিতে সে ব্যর্থ হয় । এমতাবস্থায় শিক্ষক তাকে মনোবিজ্ঞানীর পরামর্শ নিতে বলেন। এরূপ সমস্যায় কাউন্সেলিং মনোবিজ্ঞানে একজন ব্যক্তিকে তার ব্যক্তিগত সম্পর্ক ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরামর্শ দেওয়া হয়।

উত্তর

না, উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ জহির সাহেবের প্রতিষ্ঠানের সমস্যা এবং বাবার স্কুলের সমস্যা মনোবিজ্ঞানের একই শাখার বিষয় নয়। জহির সাহেবের প্রতিষ্ঠানের সমস্যা শিল্প মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত শিল্প মনোবিজ্ঞান শিল্প কারখানায় উৎপাদন বৃদ্ধি করার জন্য মনোবিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগায়। এক্ষেত্রে শিল্প মনোবিজ্ঞান শিল্প কারখানায় কাজের প্রকৃতি অনুযায়ী উপযুক্ত লোক নির্বাচন, তাদের প্রশিক্ষণ, পদোন্নতি ও মূল্যায়ন প্রভৃতি সম্পর্কে আলোচনা করে। উৎপাদন বৃদ্ধির সাথে কর্মচারীদের দক্ষতা, মনোবল ও কর্মসন্তুষ্টি জড়িত। তাই কর্মচারীর দক্ষতা ও মনোবল, বৃদ্ধি এবং কর্মে সন্তুষ্টি বিধান শিল্প মনোবিজ্ঞানের লক্ষ্য। আবার শিক্ষা মনোবিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা। এখানে মানুষের শিক্ষা সম্পর্কিত আচরণের বিভিন্ন সমস্যার ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়। শিক্ষার্থীকে কেন্দ্র করে শিক্ষা ব্যবস্থা আবর্তিত হয় এবং শিক্ষণ হলো শিক্ষা মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু। সে দিক দিয়ে শিক্ষা মনোবিজ্ঞানের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীর জীবনের সার্বিক ও সুষম বিকাশ সাধনে সহায়তা করা, শিক্ষার কার্যকরী পদ্ধতি অনুসন্ধান, উদ্ভাবন ও প্রয়োগ করা, শিক্ষাক্ষেত্রে অনুকূল পরিবেশ সৃষ্টি করা। এছাড়াও কীভাবে শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে সুন্দর সম্পর্ক সৃষ্টি করা যায়, গঠনমূলক আচরণ শেখা যায় তাও মনোবিজ্ঞানের এই শাখায় আলোচিত হয়। জহির সাহেবের বাবার স্কুলের সমস্যা শিক্ষা মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত। তাই বলা যায়, দুইজনের সমস্যা মনোবিজ্ঞানের দুটি ভিন্ন শাখার আলোচিত বিষয়।
HSCPsychology 1st PaperChapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বিত্তশালী চৌধুরী সাহেব শহরে থাকেন তাঁর গ্রামের লোকের শিক্ষার লক্ষ্যে ১০ বছর পূর্বে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। কিন্তু শিক্ষার্থী, শিক্ষক এবং যথাযথ শিক্ষা পরিবেশের অভাবে সেটি আজ বন্ধ হওয়ার পথে। চৌধুরী সাহেবের বন্ধু গাজী সাহেব অসহায় বৃদ্ধ মানুষের কল্যাণের জন্য ঢাকার অদূরে একটি মানসম্পন্ন বৃদ্ধাশ্রম স্থাপন করেন। টিভিতে একটি অনুষ্ঠানে দেখা গেল এক বৃদ্ধ হাত নাড়িয়ে গাজী সাহেবের প্রশংসা করে সাক্ষাৎকার দিচ্ছেন। ক. মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা দাও।

Barisal · 2017

ক
মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা দাও।
খ
শিশু মনোবিজ্ঞান গুরুত্বপূর্ণ কেন ?
গ
চৌধুরী সাহেবের কাজটি মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয় ? ব্যাখ্যা কর ।
ঘ
গাজী সাহেবের মানব কল্যাণধর্ম কাজ কিভাবে মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত বিশ্লেষণ কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.শিশু মনোবিজ্ঞান গুরুত্বপূর্ণ কেন ?

শিশু মনোবিজ্ঞান গুরুত্বপূর্ণ কেন ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা দাও।

মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সারোয়ার স্যার বহু নির্বাচনী প্রশ্নের উত্তর মূল্যায়ন করে দেখলেন তাঁর ছাত্রী ডালিয়া ২৫ নম্বরের মধ্যে ২৫ এবং মল্লিকা ৭ পেয়েছে। মল্লিকার আবেদনের প্রেক্ষিতে বিভাগীয় প্রধান খাতা পুনঃমূল্যায়ন করে দেখলেন সে ৭ নম্বরই পায়। এতে মল্লিকা মানসিকভবে ভেঙে পড়ে এবং চুপচাপ হয়ে যায়। কোথাও বেড়াতে যায় না এবং একাকী থাকতে চায়। এখন সে অল্পতেই রেগে যায়। অন্যদিকে উচ্চ মাধ্যমিক 'পাস করার পর কোন বিষয়ে উচ্চ শিক্ষা নিবে এ নিয়ে প্রীতি খুবই চিন্তিত। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। সিদ্ধান্ত নিতে তার সমস্যা হচ্ছে।

Dhaka · 2017

ক
মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা দাও ।
খ
মানুষের শ্বাস-প্রশ্বাস কোন ধরনের আচরণ ? ব্যাখ্যা কর ।
গ
মল্লিকার খাতা মূল্যায়নে বৈজ্ঞানিক পদ্ধতির কোন নীতির প্রয়োগ হয়েছে ? ব্যাখ্যা কর ।
ঘ
মল্লিকা ও প্রীতির সমস্যা সমাধানের বিষয়টি কি মনোবিজ্ঞানের একই শাখায় আলোচিত ? বিশ্লেষণ কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.মানুষের শ্বাস-প্রশ্বাস কোন ধরনের আচরণ ? ব্যাখ্যা কর ।

মানুষের শ্বাস-প্রশ্বাস কোন ধরনের আচরণ ? ব্যাখ্যা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা দাও ।

মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা দাও ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছাত্র সবুজ তার সমবয়সীদের তুলনায় প্রায় 1/1 12\frac{1}{2} ফুট লম্বা। অথচ তাদেরই অন্য বন্ধু কমল এত ছোট যে, তাকে দেখলে মনে হয় সে যেন দ্বিতীয় শ্রেণিতে পড়ে। অন্যদিকে কনার দৈহিক গঠন সমবয়সীদের তুলনায় কিছুটা হালকা, পাতলা। তার দেহের তুলনায় উদর খানিকটা বড় এবং সে কিছুটা বোকা স্বভাবের ।

Rajshahi · 2018

ক
নিউরন কী ?
খ
অন্তঃক্ষরা গ্রন্থিকে কেন অনালি গ্রন্থি বলা হয় ?
গ
কণার এ ধরনের বৈশিষ্ট্যের পিছনে প্রভাব বিস্তারকারী গ্রন্থিটি কি ? ব্যাখ্যা কর।
ঘ
সবুজ এবং কমলের দৈহিক গঠনের উপর প্রভাব বিস্তারকারী উপাদান একই না ভিন্ন ? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.অন্তঃক্ষরা গ্রন্থিকে কেন অনালি গ্রন্থি বলা হয় ?

অন্তঃক্ষরা গ্রন্থিকে কেন অনালি গ্রন্থি বলা হয় ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিউরন কী ?

নিউরন কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

গাজী সাহেবের মানব কল্যাণধর্ম কাজ কিভাবে মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত বিশ্লেষণ কর চৌধুরী সাহেবের কাজটি মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয় ? ব্যাখ্যা কর ।শিশু মনোবিজ্ঞান গুরুত্বপূর্ণ কেন ?মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা দাও।মল্লিকা ও প্রীতির সমস্যা সমাধানের বিষয়টি কি মনোবিজ্ঞানের একই শাখায় আলোচিত ? বিমল্লিকার খাতা মূল্যায়নে বৈজ্ঞানিক পদ্ধতির কোন নীতির প্রয়োগ হয়েছে ? ব্যাখ্যা কমানুষের শ্বাস-প্রশ্বাস কোন ধরনের আচরণ ? ব্যাখ্যা কর ।মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা দাও ।সবুজ এবং কমলের দৈহিক গঠনের উপর প্রভাব বিস্তারকারী উপাদান একই না ভিন্ন ? ব্যাখ্যাকণার এ ধরনের বৈশিষ্ট্যের পিছনে প্রভাব বিস্তারকারী গ্রন্থিটি কি ? ব্যাখ্যা কর।অন্তঃক্ষরা গ্রন্থিকে কেন অনালি গ্রন্থি বলা হয় ?নিউরন কী ?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।