উদ্দীপক-১ এ ছক ১, ২ ও ৩ এর পটভূমি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক ১-এর ছকে ১, ২, ও ৩ এর পটভূমি দ্বারা মনোবিজ্ঞানের ক্রমবিবর্তনের প্রাচীন, মধ্য ও আধুনিক যুগকে নির্দেশ করা হয়েছে। বিজ্ঞান হিসেবে বিবেচিত হওয়ার পেছনে মনোবিজ্ঞানের একটি দীর্ঘ ইতিহাস আছে। এ ইতিহাস প্রধানত তিন ভাগে বিভক্ত। যথা— প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ। মনোবিজ্ঞানের প্রাচীন যুগের আলোচনা আত্মার ধারণাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। সে সময় তাত্ত্বিকরা আত্মা ও দেহের কার্যাবলি হিসেবে সংবেদন, প্রত্যক্ষণ, শিক্ষণ, ব্যক্তিত্ব প্রভৃতি বিষয় সম্পর্কে কল্পনাপ্রসূত ব্যাখ্যা প্রদান করেন । অন্যদিকে আধুনিক যুগে এসব কার্যাবলির বৈজ্ঞানিক ও গ্রহণযোগ্য ব্যাখ্যা প্রদান করা হয়েছে। মনোবিজ্ঞান বিকাশের প্রাচীন যুগে যেসব মনীষী অবদান রেখেছেন তাঁদের অন্যতম হলেন— সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, হিপোক্রেটিস প্রমুখ। গ্রিক চিকিৎসা বিজ্ঞানী হিপোক্রেটিস মানুষের ব্যক্তিত্বকে ব্যাখ্যা করার জন্য একটি মতবাদ প্রবর্তন করেন। গ্রিক দার্শনিক সক্রেটিস, প্লেটো এবং এরিস্টটল মানুষের আচরণ ব্যাখ্যা করার জন্য মূলত আত্মার ধারণা ব্যবহার করেন। এর পরবর্তীতে মধ্যযুগে তাত্ত্বিকরা আত্মা নির্ভর ধারণা থেকে কিছুটা বেরিয়ে আসলেও · একে পুরোপুরি বর্জন করতে পারেননি। মনোবিজ্ঞানের ক্রমবিবর্তেেনর মধ্যযুগে মূলত ধর্মীয় দার্শনিকরা ম্যেন- সেন্ট অগাস্টিন, ফরাসি দার্শনিক ডেকার্ট প্রমুখ মনীষী ভূমিকা রাখেন। ১৫৯৬ সাল থেকে মূলত এই যুগের সূচনা হয়। ব্রিটিশ দার্শনিক জন লকও এসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মনোবিজ্ঞানের আধুনিক যুগের সূত্রপাত হয় জার্মান মনোবিজ্ঞানী কর্তৃক ১৮৭৯ সালে লিপজিগ - বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান গবেষণাগার স্থাপনের পর থেকে। এ সময় মনোবিজ্ঞান যথার্থ বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে এবং মনোবিজ্ঞানীদের আবিষ্কৃত মতবাদ বিশেষ ভূমিকা রেখেছে। তারা মানুষের আচরণ ও মানসিক প্রক্রিয়াসমূহের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা প্রদান করলেও এগুলো একে অপরের পরিপূরক এবং সম্পর্কযুক্ত ছিল ।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
উদ্দীপক-১ এ ছক ১, ২ ও ৩ এর পটভূমি ব্যাখ্যা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর