শিক্ষকের শ্রেণিতে পাঠদান একটি সামগ্রিক আচরণ- ব্যাখ্যা করো।
উত্তর: মানুষ বা প্রাণীর কোনো কার্যকলাপের একটি পূর্ণাঙ্গ অর্থপূর্ণ রূপই হলো সমাগ্রিক আচরণ। মনোবিজ্ঞানীরা আচরণকে পূর্ণাঙ্গ অর্থপূর্ণ রূপে বর্ণনা করার পাশাপাশি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিশ্লেষণ করেও বর্ণনা করে থাকেন। প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সমন্বিত বা পূর্ণাঙ্গ রূপ হলো সামগ্রিক আচরণ। যেমন শিক্ষকের শ্রেণিকক্ষে আগমন, লেকচার টেবিলে দাঁড়ানো, কথা বলা, বোর্ডে লেখা, হাত নাড়ানো প্রতিটি এক একটি খণ্ডিত আচরণ। এ সবগুলোর সমন্বয়ে শিক্ষকের শ্রেণিতে পাঠদান একটি সামগ্রিক আচরণ।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
শিক্ষকের শ্রেণিতে পাঠদান একটি সামগ্রিক আচরণ- ব্যাখ্যা করো।
উত্তর