দৃশ্যকল্প-১ এ অনুযায়ী বৈজ্ঞানিক পদ্ধতির ২টি নীতি বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বর্ণনানুযায়ী বৈজ্ঞানিক পদ্ধতির ২টি নীতি 'গ' ও 'ঘ' চিহ্নিত স্থান দুটি যথাক্রমে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও প্রয়োগশীলতাকে নির্দেশ করে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি হলো বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ দিক। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বলতে বোঝায় পরীক্ষা-নিরীক্ষা বহির্ভূত জ্ঞানকে আঁকড়ে ধরে না থেকে পরীক্ষা-নিরীক্ষার বিষয়কে বিষয়বস্তু হিসেবে গ্রহণ করার মনোভাব পোষণ করা। এতে তত্ত্ব ও তথ্যের পরিবর্তনের সাথে সাথে পরীক্ষা-নিরীক্ষার বিষয়কে গ্রহণ করার দৃষ্টিভঙ্গি বিজ্ঞানীর থাকতে হবে। এর মাধ্যমে মনোবিজ্ঞানীগণ পুরাতনকে বর্জন করে নিত্য নতুন তথ্য আহরণে সদা নিয়োজিত থাকেন। বিজ্ঞানের আর একটি মাপকাঠি হলো এর প্রয়োগ বা ব্যবহার। যে জিনিস বা বিষয়কে বাস্তবে প্রয়োগ বা ব্যবহার করা যায় না তাকে বিজ্ঞান বলা যায় না। মনোবিজ্ঞানের গবেষণায় প্রাপ্ত তথ্য বা সূত্র জীবনের বিভিন্ন ক্ষেত্রে কার্যকরভাবে প্রয়োগ করা হচ্ছে। মনোবিজ্ঞানের আজ বহুমুখী ব্যবহার লক্ষ করা যায়। শিল্প-কারখানা, শিক্ষা, চিকিৎসা, সমাজ জীবন, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন প্রভৃতি প্রায় সর্বক্ষেত্রেই মনোবিজ্ঞানের ব্যবহার লক্ষ করা যায়। পরিশেষে বলা যায়, সুবিন্যস্ত ও সুপরিকল্পিত অবস্থায় কোনো বস্তু বা ঘটনাকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করতে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও প্রয়োগশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামক।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ অনুযায়ী বৈজ্ঞানিক পদ্ধতির ২টি নীতি বর্ণনা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর