"শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে শিল্প মনোবিজ্ঞানের ভূমিকা অপরিসীম". ব্যাখ্যা করো।
উত্তর: শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়ন করা শিল্প মনোবিজ্ঞানের অন্যতম লক্ষ্য। শিল্প-কারখানার উৎপাদন বৃদ্ধিতে শিল্প মনোবিজ্ঞানের উদ্ভব ঘটেছে। শিল্প-কারখানায় শ্রমিক নিয়োগ কাজের প্রকৃতি অনুযায়ী উপযুক্ত লোক নির্বাচন, তাদের প্রশিক্ষণ প্রভৃতি মনোবিজ্ঞানের বিষয়বস্তু। কারখানায় যদি শ্রমিক-মালিক সম্পর্ক যদি ব্যহত ঘটে তবে উৎপাদন হ্রাস পাবে। কেননা কর্মচারীদের কর্ম সন্তুষ্টি ও মনোবল বৃদ্ধিতে শ্রমিক-মালিক সম্পর্ক স্বাভাবিকীকরণ অবশ্যই দরকার। তাই শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে মনোবিজ্ঞানের ভূমিকা অপরিসীম। কেননা মনোবিজ্ঞানী শিল্প ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধান ও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় আগ্রহ সৃষ্টি করতে কাজ করে।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
"শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে শিল্প মনোবিজ্ঞানের ভূমিকা অপরিসীম". ব্যাখ্যা করো।
উত্তর