দৃশ্যকল্প-১ এ উল্লেখিত বিষয়টি মনোবিজ্ঞানের কোন শাখার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত দৃশ্যকল্প-১ সমস্যার সাথে মনোবিজ্ঞানের কাউন্সেলিং মনোবিজ্ঞান শাখাটি সম্পর্কিত। মনোবিজ্ঞানের যে শাখায় ব্যক্তির মানসিক অশান্তি, বৃত্তি নির্বাচন, শিল্প সংকট, পারিবারিক বিশৃঙ্খলা প্রভৃতি বিষয়ে সঠিক দিক নির্দেশনা প্রদান করা হয় তাকে কাউন্সেলিং মনোবিজ্ঞান বলা হয়। কাউন্সেলিং সাহায্যকারী প্রক্রিয়া, যেখানে একজন কাউন্সেলর পেশাগত সম্পর্কের মাধ্যমে বিশেষ জ্ঞানের দ্বারা ক্লায়েন্টের আচরণ পরিবর্তনের উদ্যোগ নেন। এক্ষেত্রে তিনি ৩টি প্রধান ভূমিকা পালন করেন। যেমন- প্রতিকারমূলক ভূমিকা, নিবৃত্তমূলক ভূমিকা এবং শিক্ষা ও বিকাশমূলক ভূমিকা। উদ্দীপকে দৃশ্যকল্প-১, মনোবিজ্ঞানীর পরামর্শ নেয়। মূলত এ ধরনের ব্যক্তিগত, পেশাগত অথবা শিক্ষাগত সমস্যার সমাধানে কাউন্সেলিং মনোবিজ্ঞানী পরামর্শ দিয়ে থাকেন। পরিশেষে বলা যায়, দৃশ্যকল্প-১ সমস্যার সাথে সম্পর্কিত মনোবিজ্ঞানের শাখাটি কাউন্সেলিং মনোবিজ্ঞান।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ উল্লেখিত বিষয়টি মনোবিজ্ঞানের কোন শাখার সাথে সাদৃশ্যপূ…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর