দৃশ্যকল্প-২ এ কনক ও রায়হান দু'জনের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতির একই না ভিন্ন নীতি কার্যকর বলে তুমি মনে করো? বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ কনক ও রায়হান দুজনের ক্ষেত্রে যথাক্রমে বৈজ্ঞানিক পদ্ধতির সাধারণীকরণ এবং যথার্থতা প্রমাণ অর্থাৎ ভিন্ন ভিন্ন নীতি কার্যকর। সাধারণীকরণ নীতি হলো অল্প সংখ্যক দৃষ্টান্ত থেকে সাধারণ সত্যে উপনীত হওয়া। মনোবিজ্ঞানের গবেষণায় গবেষক মানুষ বা প্রাণীর একটি প্রতিনিধিত্বমূলক দলের ওপর গবেষণা করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সব মানুষ বা প্রাণীর সম্পর্কে সাধারন তত্ত্ব বা সূত্র প্রণয়ন করেন। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ কনক তার প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য ব্যবহারকারীর ১০০০ জন গ্রাহকদের মধ্যে ১০০ জনকে নমুনা হিসেবে মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। অর্থাৎ অল্প সংখ্যক দৃষ্টান্ত থেকে একটি সাধারণ তত্ত্ব বা সিদ্ধান্ত পৌছেছেন। যা সাধারণীকরণ বৈজ্ঞানিক নীতিকে নির্দেশ করে। বৈজ্ঞানিক নীতির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যথার্থতা প্রমাণ। কোনো বৈজ্ঞানিকের গবেষণার ফলাফল প্রকাশ করার পর অন্যান্য বিজ্ঞানীগণ হুবহু পুন্যপাদন করে ফলাফল যাচাই করে দেখতে পারেন। এটিকে যথার্থতা প্রমাণ বলে। দৃশ্যকল্প-২ এ রায়হান একই উদ্দেশ্যে গবেষণার বিষয়টি যাচাই করে উপকৃত হলেন অর্থাৎ হুবহু ফলাফল পেলেন। যেহেতু গবেষণাটি বারবার সম্পাদিত হওয়ার পর একই ফলাফল পাওয়া যায়, তাই বলা যায়, রায়হানের নীতিটি বৈজ্ঞানিক পদ্ধতির যথার্থতা প্রমাণকে নির্দেশ করে। অতএব, উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি, কনক ও রায়হান বৈজ্ঞানিক পদ্ধতির দুটি ভিন্ন নীতি অবলম্বন করেছেন।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ কনক ও রায়হান দু'জনের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতির একই ন…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর