চিকিৎসা মনোবিজ্ঞান গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: মানসিক রোগের অনুধ্যান নির্ণয় ও চিকিৎসায় চিকিৎসা মনোবিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসা মনোবজ্ঞিানের মূল আলোচ্য বিষয় হলো অস্বাভাবিক আচরণের গতি-প্রকৃতি ও তার ব্যাখ্যা, মানসিক রোগের লক্ষণ, কারণ ও তার চিকিৎসা পদ্ধতি। চিকিৎসা মনোবিজ্ঞানী প্রথমে রোগের লক্ষণ চিহ্নিত করে তার কারণ অনুসন্ধান করতে সচেষ্ট হন। তারপর রোগীর যথাযথ চিকিৎসার ব্যবস্থা করেন। রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন অভীক্ষা প্রয়োগ করে থাকেন এমনকি রোগ প্রতিরোধের ব্যবস্থাও চিকিৎসা মনোবিজ্ঞানীরা গ্রহণ করে থাকেন। তাই মানসিক রোগী এবং তার চিকিৎসার জন্য চিকিৎসা মনোবিজ্ঞান অধ্যয়ন প্রয়োজনীয়।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
চিকিৎসা মনোবিজ্ঞান গুরুত্বপূর্ণ কেন?
উত্তর