দৃশ্যকল্প-১ এ ছবি ও মিতার কাজ মনোবিজ্ঞানের কোন কোন শাখায় আলোচিত হয়? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ ছবি ও মিতার কাজ যথাক্রমে মনোবিজ্ঞানের শাখা শিক্ষা মনোবিজ্ঞান এবং শিল্প মনোবিজ্ঞানে আলোচিত হয়। শিক্ষা মনোবিজ্ঞানে মানুষের শিক্ষা সম্পর্কিত আচরণের বিভিন্ন সমস্যার ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়। মনোবিজ্ঞানের এই শাখায় ছাত্র-ছাত্রীদের মানসিকতার বিকাশ ঘটানো ছাত্র-শিক্ষকের সর্ম্পকের উন্নতিকরণ লেখাপড়ার ব্যাপারে ছাত্র-ছাত্রীদের আগ্রহ ও মনোযোগ বাড়ানো, স্মৃতিশক্তি উন্নত করার কৌশল নির্ধারণ, কার্যকরী শিক্ষাদান প্রণালি প্রণয়ন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ ছবির শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য এই কার্যক্রম শিক্ষা মনোবিজ্ঞান শাখার অন্তর্গত। অন্যদিকে, মিতার কোম্পানিতে কর্মসন্তুষ্টি ও কাজের সঠিক মূল্যায়নের জন্য গৃহীত বিষয়াদি শিল্প বা সাংগঠনিক মনোবিজ্ঞানের শাখায় আলোচিত হয়। শিল্প উৎপাদন বৃদ্ধিতে মালিক শ্রমিকের কর্মদক্ষতা, সঠিক কর্মচারী নির্বাচন, শ্রমিকের অবসর, ক্লান্তি, শিল্পক্ষেত্রে দুর্ঘটনা এবং তার প্রভাব চিহ্নিত করাই শিল্প মনোবিজ্ঞানের কাজ।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ ছবি ও মিতার কাজ মনোবিজ্ঞানের কোন কোন শাখায় আলোচিত হয়?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর