দৃশ্যকল্প-২ এ সজীব ও রনির বিষয়টি মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়? বর্ণনা করো।
উত্তর: রাকিব এবং তার বাবার বিষয়গুলো মনোবিজ্ঞানের একাধিক শাখায় আলোচিত হয়- উক্তিটি যথার্থ। রাকিবের প্রতিষ্ঠানের সমস্যা শিল্প মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত। শিল্প মনোবিজ্ঞান শিল্প কারখানায় উৎপাদন বৃদ্ধি করার জন্য মনোবিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগায়। এক্ষেত্রে শিল্প মনোবিজ্ঞান শিল্প কারখানায় কাজের প্রকৃতি অনুযায়ী উপযুক্ত লোক নির্বাচন, তাদের প্রশিক্ষণ, পদোন্নতি ও মূল্যায়ন প্রভৃতি সম্পর্কে আলোচনা করে। উৎপাদন বৃদ্ধির সাথে কর্মচারীদের দক্ষতা, মনোবল ও কর্মসন্তুষ্টি জড়িত। তাই কর্মচারীর দক্ষতা ও মনোবল বৃদ্ধি এবং কর্মে সন্তুষ্টি বিধান শিল্প মনোবিজ্ঞানের লক্ষ্য। আবার শিক্ষা মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা। এখানে মানুষের শিক্ষা সম্পর্কিত আচরণের বিভিন্ন সমস্যার ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়। শিক্ষার্থীকে কেন্দ্র করে শিক্ষাব্যবস্থা আবর্তিত হয় এবং শিক্ষণ হলো শিক্ষা মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু। সে দিক দিয়ে শিক্ষা মনোবিজ্ঞানের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীর জীবনের সার্বিক ও সুষম বিকাশ সাধনে সহায়তা করা, শিক্ষার কার্যকরী পদ্ধতি অনুসন্ধান, উদ্ভাবন ও প্রয়োগ করা, শিক্ষাক্ষেত্রে অনুকূল পরিবেশ সৃষ্টি করা। এছাড়াও কীভাবে শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে সুন্দর সম্পর্ক সৃষ্টি করা যায়, গঠনমূলক আচরণ শেখা যায় তাও মনোবিজ্ঞানের এই শাখায় আলোচিত হয়। রাকিবের বাবার স্কুলের সমস্যা শিক্ষা মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত। সুতরাং বলা যায়, রাকিব ও তার বাবার বিষয়গুলো মনোবিজ্ঞানের ভিন্ন ভিন্ন শাখায় আলোচিত হয়।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ সজীব ও রনির বিষয়টি মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা …
উদ্দীপক
দৃশ্যকল্প-২: সজীব বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করার পর শিক্ষার্থী এবং শিক্ষার পরিবেশ নিয়ে কাজ করছে। অন্যদিকে রনির কোম্পানিতে কর্মসন্তুষ্টি ও কাজের সঠিক মূল্যায়ন হওয়ায় উৎপাদন বেড়েছে।উত্তর
উত্তর
উত্তর
উত্তর