দৃশ্যকল্প-১ এ রিফার কাজটি মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ রিফার কাজটি মনোবিজ্ঞানের শিক্ষা মনোবিজ্ঞান শাখায় আলোচনা করা হয়। শিক্ষা মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। এ শাখায় শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সমস্যার ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয় এবং এগুলোর সমাধানে মনোবিজ্ঞানের মূলনীতিসমূহ কীভাবে প্রয়োগ করা যায় সে সম্পর্কে আলোচনা করা হয়। কীভাবে শিক্ষা কর্মসূচি প্রণয়ন করা যায়, শিক্ষার কার্যকরী পদ্ধতি অনুসন্ধান করা যায়, শিক্ষাক্ষেত্রে অনুকূল পরিবেশ সৃষ্টি করা যায়, শিক্ষার্থীর জ্ঞানের পরিধি ও তার আচরণের উপরে শিক্ষার প্রভাব মূল্যায়ন ইত্যাদি এ সকল বিষয়ে গবেষণা করে থাকে শিক্ষা মনোবিজ্ঞান। আমরা উদ্দীপকে দেখতে পাই রিফা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান বিষয়ে পড়াশোনার পর শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষা পরিবেশ নিয়ে কাজ করছেন। তার এ সকল কাজ মনোবিজ্ঞানের শিক্ষা মনোবিজ্ঞান শাখার আলোচ্য বিষয়।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ রিফার কাজটি মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়? ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর