উদ্দীপকে রিমন ও শফিক-এর ক্ষেত্রে কোন ধরনের আচরণের প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে রিমন ও শফিকের ক্ষেত্রে ঐচ্ছিক আচরণ ও অনৈচ্ছিক আচরণের প্রকাশ পেয়েছে। যে আচরণ ব্যক্তি সচেতনভাবে করে থাকে সেসব আচরণকে ঐচ্ছিক *আচরণ বলে। যেমন: কখন বলা, হাঁটা, খাদ্যগ্রহণ ইত্যাদি। অন্যদিকে, যেসব আচরণ ব্যক্তির ঐচ্ছিক নিয়ন্ত্রণের বাইরে থাকে তাকে অনৈচ্ছিক আচরণ বলা হয়। যেমন: শ্বাস-প্রশ্বাস, হৃদক্রিয়া, আগুনে হাত লাগা মাত্র সরিয়ে নেওয়া। উদ্দীপকে রিমন সাবলীলভাবে বক্তব্য উপস্থাপন করলো। রিমন তার আচরণকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। তাই এটি ঐচ্ছিক আচরণের অন্তর্ভুক্ত। অপরদিকে শফিক বক্তব্যের মাঝে ঘামতে থাকে এবং জোরে জোরে শ্বাস-প্রশ্বাস নিতে থাকে। যা শফিকের ঐচ্ছিক নিয়ন্ত্রণের বাইরে ছিল। এসব দিক পর্যবেক্ষণ করে বলা যায়, শফিকের আচরণে অনৈচ্ছিক - আচরণ প্রকাশ পেয়েছে।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে রিমন ও শফিক-এর ক্ষেত্রে কোন ধরনের আচরণের প্রকাশ ঘটেছে? ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর