দৃশ্যকল্প-১ এ 'খ' ও 'গ' চিহ্নিত স্থানে কী হবে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ 'খ' ও 'গ' চিহ্নিত স্থানে যথাক্রমে মানসিক প্রক্রিয়া ও জৈব-সামাজিক প্রক্রিয়া নির্দেশ করে। মানসিক প্রক্রিয়া বলতে আবেগ, চিন্তন, স্বপ্ন, বিশ্বাস, প্রেষণা, স্মৃতি, প্রত্যক্ষণ প্রভৃতি প্রক্রিয়াকে বোঝায়। অর্থাৎ মানুষ বা প্রাণীর যে অভ্যন্তরীণ প্রক্রিয়াসমূহ বাহ্যিক আচরণ সৃষ্টির জন্য দায়ী এবং যা বাইরে থেকে সরাসরি পর্যবেক্ষণ ও পরিমাপ করা যায় না, এমন সব কার্যকলাপগত প্রক্রিয়াকেই মনোবিজ্ঞানীরা মানসিক প্রক্রিয়া হিসেবে চিহ্নিত করেন। এ প্রক্রিয়াগুলো উদ্দীপকের দ্বারা কীভাবে সৃষ্ট হয় এবং পরবর্তীতে কোন কোন আচরণের মাধ্যমে এর বহিঃপ্রকাশ ঘটে তা মনোবিজ্ঞানীরা বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করে থাকেন। মনোবিজ্ঞানীরা মূলত মানুষের আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান অনুসন্ধান করেন। এসব ক্ষেত্রে তারা মানুষের জৈবিক ঘটনাবলির সাথে সাথে সামাজিক ঘটনাবলিও বিবেচনায় নেন। মানুষের আচরণ জৈবিক প্রক্রিয়াসমূহের সাথে সাথে সামাজিক প্রক্রিয়াসমূহ দ্বারাও প্রভাবিত হয়। মানুষের দৈহিক ও মানসিক সক্ষমতা নির্ভর করে তার জৈবিক প্রক্রিয়াসমূহ যেমন- স্নায়ুতন্ত্রের কার্যাবলি ও বিভিন্ন অঙ্গ বা তন্ত্রের কার্যকারিতার উপর। আচরণের উপর প্রভাব বিস্তারকারী অন্যান্য জৈবিক প্রক্রিয়াসমূহ হচ্ছে-শারীরিক গঠন, বংশগতি, মস্তিষ্কের কার্যকারিতা, অন্তঃক্ষরা গ্রন্থিসমূহের কার্যকারিতা, ইন্দ্রিয়ের কার্যকারিতা প্রভৃতি। পক্ষান্তরে সামাজিক প্রক্রিয়া যেমন- সামাজিক রীতি-নীতি, প্রথা, পূর্বসংস্কার, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান প্রভৃতিও মানুষের আচরণ ও মানসিক প্রক্রিয়াকে প্রভাবিত করে।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ 'খ' ও 'গ' চিহ্নিত স্থানে কী হবে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
দৃশ্যকল্প-২: সজীব বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করার পর শিক্ষার্থী এবং শিক্ষার পরিবেশ নিয়ে কাজ করছে। অন্যদিকে রনির কোম্পানিতে কর্মসন্তুষ্টি ও কাজের সঠিক মূল্যায়ন হওয়ায় উৎপাদন বেড়েছে।উত্তর
উত্তর
উত্তর
উত্তর