উদ্দীপকে আমেনা বেগম ও আবেদ সাহেবের বিষয়টি মনোবিজ্ঞানের কোন শাখা ইঙ্গিত করে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে আমেনা বেগমের কাজটি চিকিৎসা মনোবিজ্ঞান ও আবেদ সাহেবের কাজটি কাউন্সেলিং মনোবিজ্ঞানের ইঙ্গিত করে। চিকিৎসা মনোবিজ্ঞানীরা মানসিক ও আচরণগত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে মানসিক রোগের চিকিৎসা করে থাকে। চিকিৎসা মনোবিজ্ঞানী প্রথমে রোগ নির্ণয় করে এরপর রোগীর যথাযথ চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসা মনোবিজ্ঞানীগণ বিভিন্ন হাসপাতাল বা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করেন। রিমনের মা আতিয়া বেগম মানসিক রোগের চিকিৎসার কাজে কর্মরত আছেন। রিমনের মায়ের কাজটি চিকিৎসা মনোবিজ্ঞানকে নির্দেশ করে। কেননা চিকিৎসা মনোবিজ্ঞানীগণ মানসিক রোগীদের চিকিৎসা প্রদান করেন। অপরদিকে মনোবিজ্ঞানের যে শাখায় ব্যক্তির মানসিক অশান্তি, বৃত্তি নির্বাচন ও বিভিন্ন সমস্যায় সঠিক দিক নির্দেশনা প্রদান করা হয় তাকে কাউন্সেলিং মনোবিজ্ঞান বলে। মনোবিজ্ঞানে কাউন্সেলিং-কে একটি সাহায্যকারী প্রক্রিয়া হিসেবে দেখা হয়। রিমনের বাবা আবেদ সাহেব একজন পেশাদার, মনোবিজ্ঞানী হিসেবে কাজ করেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে সাহয্যকারী হিসেবে উপদেশতা প্রদান করেন। উপদেশতার কাজটি মূলত কাউন্সেলিং মনোবিজ্ঞানের বিষয়। রিমনের বাবা যেহেতু ব্যক্তির বিভিন্ন সমস্যা সমাধানে সাহায্যকারী হিসেবে উপদেশনা প্রদান করেন তাই এটি কাউন্সেলিং মনোবিজ্ঞানের বিষয়।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে আমেনা বেগম ও আবেদ সাহেবের বিষয়টি মনোবিজ্ঞানের কোন শাখা ইঙ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর