শেয়ারFacebookWhatsApp

চিত্র ক এবং চিত্র খ এর প্রক্রিয়াকরণ পদ্ধতির মধ্যে কোনটি বেশি সহজলভ্য? মূল্যায়ন কর।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত চিত্র-ক ও খ যথাক্রমে শুঁটকিকরণ এবং লবণজাতকরণ পদ্ধতি। শুঁটকিকরণ এবং লবণজাতকরণ এর প্রক্রিয়াগত পদ্ধতির মধ্যে শুঁটকিকরণ বেশি সহজলভ্য। নিচে এর সপক্ষে যুক্তি দেয়া হলো- প্রাকৃতিক পদ্ধতিতে সূর্যালোক ও বাতাসের মাধ্যমে কোন দ্রব্য হতে পানি অথবা জলীয় অংশ হ্রাস করানোকে শুঁটকিকরণ বলা হয়। বাংলাদেশে সাধারণত শীত মৌসুমে মাছ শুকানো হয়ে থাকে। এ পদ্ধতিতে মাছকে দীর্ঘসময়ের জন্য সংরক্ষণ করে রাখা যায়। শুটকিকরণে কোন প্রকার উন্নত যন্ত্রপাতির প্রয়োজন পড়ে না। স্বল্প ব্যয়ে শুঁটকি করা যায়। কারিগরি জ্ঞানের প্রয়োজন হয় না। তাপ অপরিবাহী কক্ষের প্রয়োজন হয় না বলে শুঁটকি পরিবহনে খরচ কম হয়। বাংলাদেশে শীত মৌসুমে আর্দ্রতা ও বৃষ্টিপাত কম হয় এবং সূর্যালোকের স্থায়িত্বের কারণে শুঁটকিকরণের জন্য অনুকূল। অপরদিকে লবণজাতকরণ মাছ সংরক্ষণের একটি প্রক্রিয়া যা মাছে খাওয়ার লবণের অনুপ্রবেশের মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। এটি পরিচালিত হয় বিভিন্ন ধরনের ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায়। এ প্রক্রিয়ায় প্রয়োজনীয় উপাদান লবণ সবসময় সহজলভ্য থাকে না। লবণজীত করার সময় মাছ ও লবণের সঠিক অনুপাত রক্ষিত না হলে উৎপন্ন দ্রব্যের গুণগত মান নষ্ট হয়। মুক্ত বাক্সে লবণজাতকৃত মাছের চর্বির জারণ ঘটে যা মাছের অনাকাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারে। সুতরাং উপরের আলোচনা হতে বুঝা যায় যে, শুঁটকিকরণ ও লবণজাতকরণের মধ্যে, শুঁটকিকরণ বেশি সহজলভ্য।

HSC Agriculture 2nd Paper Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Agriculture 2nd Paper · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল

চিত্র ক এবং চিত্র খ এর প্রক্রিয়াকরণ পদ্ধতির মধ্যে কোনটি বেশি সহজলভ্…

উদ্দীপক

নিচের চিত্র দুটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও: question image

উত্তর

পানিতে বসবাসকারী ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় তারাই প্ল্যাঙ্কটন।

উত্তর

পুকুরের মাটি ও পানির গুণাগুণ ঠিক রাখার জন্য এবং পানি মাছ চাষের উপযোগী করার জন্য পুকুরের পানিতে চুন প্রয়োগ করা হয়। এছাড়া পুকুরের মাটি ও পানি দূষণমুক্ত করা, মাছের রোগজীবাণু ও 'পরজীবী ধ্বংস করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা ও পানিতে ক্যালসিয়াম বাড়াতে তথা পুকুরের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য পুকুরের পানিতে চুন প্রয়োগ করা হয়।

উত্তর

উদ্দীপকে 'ক' চিত্রে প্রদর্শিত প্রক্রিয়াটি হচ্ছে বড় মাছের শুঁটকিকরণ পদ্ধতি। নিচে প্রক্রিয়াটি বর্ণনা করা হলো-- বাংলাদেশে যে সকল বড় মাছ শুঁটকিকরণ করা হয় তা হলো শোল, টাকী, গজার, বোয়াল, রূপচাঁদা, ছুঁড়ি, লইট্যা, পোয়া ইত্যাদি। প্রথমে এসব বড় মাছের আঁইশ, পাখনা, নাড়িভুঁড়ি ইত্যাদি ফেলে দিয়ে পরিষ্কার পানিতে ধুইয়ে নেওয়া হয়। তারপর মাছকে মাথা থেকে লেজের দিকে মেরুদন্ড বরাবর এমনভাবে কাটা হয় যেন লেজের কাছে সামান্য অংশ লেগে থাকে যা মাছকে শুকানোর জন্য ঝুলিয়ে রাখতে সাহায্য করে। ফালি করার পর মাছকে দড়িতে ঝুলিয়ে অথবা বাঁশের মাচার উপর চাঁটাইয়ে ছড়িয়ে দিয়ে শুকানো হয়। আর পাখি ও অন্যান্যা প্রাণীর ক্ষতি থেকে রক্ষার জন্য জাল দ্বারা ঢেকে দেওয়া হয়। আবহাওয়া, মাছের আকার, পুরুত্ব ইত্যাদির উপর নির্ভর করে মাছ - শুকাতে ৭ থেকে ৮ দিন সময় লাগে। তবে শুঁটকি মাছে যাতে ১০% থেকে ২০% এর বেশি জলীয় বাষ্প না থাকে তা খেয়াল রাখতে হবে। উপর্যুক্ত পদ্ধতিতে বড় মাছ শুকানোর পর সেগুলোকে বিভিন্ন বায়ুরোধী পলিব্যাগে পরিচ্ছন্ন এবং শুষ্ক জায়গায় সংরক্ষণ করতে হবে। এভাবে মাছকে কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত চিত্র-ক ও খ যথাক্রমে শুঁটকিকরণ এবং লবণজাতকরণ পদ্ধতি। শুঁটকিকরণ এবং লবণজাতকরণ এর প্রক্রিয়াগত পদ্ধতির মধ্যে শুঁটকিকরণ বেশি সহজলভ্য। নিচে এর সপক্ষে যুক্তি দেয়া হলো- প্রাকৃতিক পদ্ধতিতে সূর্যালোক ও বাতাসের মাধ্যমে কোন দ্রব্য হতে পানি অথবা জলীয় অংশ হ্রাস করানোকে শুঁটকিকরণ বলা হয়। বাংলাদেশে সাধারণত শীত মৌসুমে মাছ শুকানো হয়ে থাকে। এ পদ্ধতিতে মাছকে দীর্ঘসময়ের জন্য সংরক্ষণ করে রাখা যায়। শুটকিকরণে কোন প্রকার উন্নত যন্ত্রপাতির প্রয়োজন পড়ে না। স্বল্প ব্যয়ে শুঁটকি করা যায়। কারিগরি জ্ঞানের প্রয়োজন হয় না। তাপ অপরিবাহী কক্ষের প্রয়োজন হয় না বলে শুঁটকি পরিবহনে খরচ কম হয়। বাংলাদেশে শীত মৌসুমে আর্দ্রতা ও বৃষ্টিপাত কম হয় এবং সূর্যালোকের স্থায়িত্বের কারণে শুঁটকিকরণের জন্য অনুকূল। অপরদিকে লবণজাতকরণ মাছ সংরক্ষণের একটি প্রক্রিয়া যা মাছে খাওয়ার লবণের অনুপ্রবেশের মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। এটি পরিচালিত হয় বিভিন্ন ধরনের ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায়। এ প্রক্রিয়ায় প্রয়োজনীয় উপাদান লবণ সবসময় সহজলভ্য থাকে না। লবণজীত করার সময় মাছ ও লবণের সঠিক অনুপাত রক্ষিত না হলে উৎপন্ন দ্রব্যের গুণগত মান নষ্ট হয়। মুক্ত বাক্সে লবণজাতকৃত মাছের চর্বির জারণ ঘটে যা মাছের অনাকাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারে। সুতরাং উপরের আলোচনা হতে বুঝা যায় যে, শুঁটকিকরণ ও লবণজাতকরণের মধ্যে, শুঁটকিকরণ বেশি সহজলভ্য।
HSCAgriculture 2nd PaperChapter 1 : মৎস্য চাষ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিচের চিত্র দুটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও : question image

Rajshahi · 2017

ক
সম্পূরক খাদ্য কী ?
খ
কি কি কারণে মাছ রোগাক্রান্ত হয় ? ব্যাখ্যা কর।
গ
চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে কোনটি উপকূলীয় অঞ্চলে চাষের উপযুক্ত ? ব্যাখ্যা কর ।
ঘ
চিত্র-১ ও চিত্র-২ এর বৈশিষ্ট্যগত পার্থক্য বিশ্লেষণ কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কি কি কারণে মাছ রোগাক্রান্ত হয় ? ব্যাখ্যা কর।

কি কি কারণে মাছ রোগাক্রান্ত হয় ? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সম্পূরক খাদ্য কী ?

সম্পূরক খাদ্য কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লাবু কৃষি বিষয়ক মাসিক পত্রিকা, 'কৃষি কথা'-র সদস্য। এই পত্রিকার একটি প্রতিবেদন পড়ে জানতে পারে যে, বর্ষা মৌসুমে বিশেষ এক ধরনের মাঠ ফসল ও মাছের সমন্বিত চাষ করা যায়। যেসব জমিতে পানির স্থায়িত্ব ৩-৪ মাস এবং পানির গভীরতা ১০-১২ সে.মি. হয়, সেসব জমিতে এ ফসল ও মাছের সমন্বিত চাষ করা যায়। সে মৎস্য কর্মকর্তার কাছ থেকে জমি তৈরি ও কয়েকটি ব্যবস্থাপনার পরামর্শ গ্রহণ করে বেশ লাভবান হয় ।

Rajshahi · 2017

ক
প্ল্যাঙ্কটন কী ?
খ
মাছের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা কর ।
গ
লাবুর সমন্বিত চাষ পদ্ধতিটি কী ? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে উল্লেখিত “সমন্বিত চাষ পদ্ধতিটি অর্থনৈতিকভাবে লাভজনক”— মূল্যায়ন কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.মাছের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা কর ।

মাছের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.প্ল্যাঙ্কটন কী ?

প্ল্যাঙ্কটন কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিয়াজ তার বাবার সাথে মাছের বাজারে এসে বড় একটা রুই মাছ পছন্দ করল। তার বাবা বললেন, এ মাছ কেনা যাবে না। কারণ মাছের গায়ে কোনো লালা নেই এবং এ ধরনের মাছ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তিনি আরও বললেন, মাছটি সঠিকভাবে সংরক্ষণ করা দরকার ছিল।

Dhaka · 2017

ক
রাক্ষুসে মাছ কী?
খ
চিংড়িকে নিশাচর বলা হয় কেন ?
গ
উদ্দীপকের নিয়াজের বাবা কিভাবে বুঝলেন, মাছটি সঠিকভাবে সংরক্ষণ করা হয় নি — ব্যাখ্যা কর।
ঘ
মাছটি সঠিকভাবে সংরক্ষণ করা দরকার ছিল”— উক্তিটি মূল্যায়ন কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.চিংড়িকে নিশাচর বলা হয় কেন ?

চিংড়িকে নিশাচর বলা হয় কেন ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রাক্ষুসে মাছ কী?

রাক্ষুসে মাছ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।