শেয়ারFacebookWhatsApp

লাবুর সমন্বিত চাষ পদ্ধতিটি কী ? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত লাবুর সমন্বিত চাষ পদ্ধতিটি হলো ধান ক্ষেতে গলদা চিংড়ি চাষ । নিচে লাবুর সমন্বিত চাষ পদ্ধতিটি ব্যাখ্যা করা হলো— ১. জমি নির্বাচন : যে ধানের জমিতে ৩-৪ মাস ১০-২০ সে. মি. পানি আটকে রাখা যাবে এমন জমি নির্বাচন করতে হবে। ২. জমি প্রস্তুতকরণ : জমির আইল শক্ত, মজবুত করে তৈরি করতে হবে। পানির গভীরতা সমান রাখার জন্য সকল স্থানে চাষ দিয়ে জমি সমতল রাখতে হবে। ৩. আইল উঁচুকরণ : স্থানীয়ভাবে বন্যায় যে পরিমাণ পানি হয় তার চেয়ে ৩০-৪০ সে. মি. উঁচু করে আইল বাঁধতে হবে । ৪. গর্ত ও নালা খনন : জমির ঢাল অনুযায়ী ক্ষেতের ভেতরে আড়াআড়ি কয়েকটি নালা খনন করতে হবে। প্রতিটি নালা ৫০- ৬০ সে. মি. গভীর এবং ৬০-১০০ সে. মি. প্রশস্ত হবে । ৫. ধানের চারা রোপণ : ধানের চারা সারিবদ্ধভাবে রোপণ করতে হবে। সারি থেকে সারির দূরত্ব ২০-২৫ সে. মি. এবং চারা থেকে . চারার দূরত্ব ১৫-২০ সে. মি. রাখতে হবে। ৬. চিংড়ির পোনা মজুদ : এক্ষেত্রে ধানের চারা রোপণের ২০-২৫ দিন পর চিংড়ির পোনা ছাড়তে হবে। জমিতে পোনা ছাড়ার উপযুক্ত সময় সকাল বা বিকাল বেলা । ধানক্ষেতে চিংড়ি চাষের সময় ৩-৪ মাস । ৭. সম্পূরক খাদ্য : ধানক্ষেতে চিংড়ি চাষে সম্পূরক খাদ্য হিসেবে চালের কুঁড়া ও গোবর ১ : ৩ অনুপাতে মিশিয়ে বলের আকারে শতাংশ প্রতি ৪০-৪৫ গ্রাম করে প্রতি ৭ দিন অন্তর অন্তর পরিখায় দিতে হয় । ৮. পানি ব্যবস্থাপনা : চিংড়ি ছাড়ার পর জমিতে সব সময় পানি রাখতে হয় । প্রথম দিকে পানি ১০-১৫ সে. মি. গভীর রাখা প্রয়োজন । ৯. চিংড়ি আহরণ : ধান পাকা শুরু হলে ক্ষেতে পানি কমাতে হয় এবং ধান কেটে পরিখার মধ্যে থেকে চিংড়ি ধরতে হয়।

HSC Agriculture 2nd Paper Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Agriculture 2nd Paper · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল

লাবুর সমন্বিত চাষ পদ্ধতিটি কী ? ব্যাখ্যা কর।

উদ্দীপক

লাবু কৃষি বিষয়ক মাসিক পত্রিকা, 'কৃষি কথা'-র সদস্য। এই পত্রিকার একটি প্রতিবেদন পড়ে জানতে পারে যে, বর্ষা মৌসুমে বিশেষ এক ধরনের মাঠ ফসল ও মাছের সমন্বিত চাষ করা যায়। যেসব জমিতে পানির স্থায়িত্ব ৩-৪ মাস এবং পানির গভীরতা ১০-১২ সে.মি. হয়, সেসব জমিতে এ ফসল ও মাছের সমন্বিত চাষ করা যায়। সে মৎস্য কর্মকর্তার কাছ থেকে জমি তৈরি ও কয়েকটি ব্যবস্থাপনার পরামর্শ গ্রহণ করে বেশ লাভবান হয় ।

Rajshahi · 2017

উত্তর

পানিতে বসবাসকারী ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় তারাই প্ল্যাঙ্কটন ।

উত্তর

মাছ অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। কর্মসংস্থান, অর্থনীতির উন্নয়ন, পুষ্টি সরবরাহ এবং বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য সম্পদ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয় আয়ের শতকরা প্রায় ৩.৭ ভাগ আসে মৎস্য সম্পদ হতে। মাছ প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস। যা খেতে সুস্বাদু, সহজপাচ্য ও অত্যন্ত পুষ্টিকর খাদ্য মাছ চাষ, মাছ প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং উৎপাদিত মাছ বাজারজাতকরণসহ বিভিন্ন প্রক্রিয়ায় মোট জনসংখ্যার প্রায় ১২% লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থেকে জীবিকা নির্বাহসহ আর্থ- সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত লাবুর সমন্বিত চাষ পদ্ধতিটি হলো ধান ক্ষেতে গলদা চিংড়ি চাষ । নিচে লাবুর সমন্বিত চাষ পদ্ধতিটি ব্যাখ্যা করা হলো— ১. জমি নির্বাচন : যে ধানের জমিতে ৩-৪ মাস ১০-২০ সে. মি. পানি আটকে রাখা যাবে এমন জমি নির্বাচন করতে হবে। ২. জমি প্রস্তুতকরণ : জমির আইল শক্ত, মজবুত করে তৈরি করতে হবে। পানির গভীরতা সমান রাখার জন্য সকল স্থানে চাষ দিয়ে জমি সমতল রাখতে হবে। ৩. আইল উঁচুকরণ : স্থানীয়ভাবে বন্যায় যে পরিমাণ পানি হয় তার চেয়ে ৩০-৪০ সে. মি. উঁচু করে আইল বাঁধতে হবে । ৪. গর্ত ও নালা খনন : জমির ঢাল অনুযায়ী ক্ষেতের ভেতরে আড়াআড়ি কয়েকটি নালা খনন করতে হবে। প্রতিটি নালা ৫০- ৬০ সে. মি. গভীর এবং ৬০-১০০ সে. মি. প্রশস্ত হবে । ৫. ধানের চারা রোপণ : ধানের চারা সারিবদ্ধভাবে রোপণ করতে হবে। সারি থেকে সারির দূরত্ব ২০-২৫ সে. মি. এবং চারা থেকে . চারার দূরত্ব ১৫-২০ সে. মি. রাখতে হবে। ৬. চিংড়ির পোনা মজুদ : এক্ষেত্রে ধানের চারা রোপণের ২০-২৫ দিন পর চিংড়ির পোনা ছাড়তে হবে। জমিতে পোনা ছাড়ার উপযুক্ত সময় সকাল বা বিকাল বেলা । ধানক্ষেতে চিংড়ি চাষের সময় ৩-৪ মাস । ৭. সম্পূরক খাদ্য : ধানক্ষেতে চিংড়ি চাষে সম্পূরক খাদ্য হিসেবে চালের কুঁড়া ও গোবর ১ : ৩ অনুপাতে মিশিয়ে বলের আকারে শতাংশ প্রতি ৪০-৪৫ গ্রাম করে প্রতি ৭ দিন অন্তর অন্তর পরিখায় দিতে হয় । ৮. পানি ব্যবস্থাপনা : চিংড়ি ছাড়ার পর জমিতে সব সময় পানি রাখতে হয় । প্রথম দিকে পানি ১০-১৫ সে. মি. গভীর রাখা প্রয়োজন । ৯. চিংড়ি আহরণ : ধান পাকা শুরু হলে ক্ষেতে পানি কমাতে হয় এবং ধান কেটে পরিখার মধ্যে থেকে চিংড়ি ধরতে হয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত সমন্বিত চাষ পদ্ধতিটি হলো ধান ক্ষেতে গলদা চিংড়ি চাষ। উদ্দীপকের এ “সমন্বিত চাষ পদ্ধতিটি অর্থনৈতিকভাবে লাভজনক” নিচে তা মূল্যায়ন করা হলো- ধান ক্ষেতে গলদা চিংড়ির সমন্বিত চাষের মাধ্যমে একই জমি থেকে ধানের সাথে অতিরিক্ত ফসল হিসেবে মাছ পাওয়া যায়। ধানক্ষেতে আগাছা কম হয় ও ধানের অনিষ্টকারী পোকামাকড় চিংড়ি খেয়ে ফেলে । ধানের সাথে চিংড়ির চাষ করলে তেমন বাড়তি পুঁজির প্রয়োজন হয় না ধানের ফলন বেশি হয়। ফলে মুনাফার হারও বেশি হয়। ক্ষেতের উর্বরা শক্তি বৃদ্ধিতে চিংড়ির বিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে সারের খরচ কম হয়। কাজের পরিধি বেশি থাকায় মানুষের কর্মের সুযোগ বৃদ্ধি পায়। চিংড়ির জন্য পানি নড়াচড়ার কারণে ধান গাছ দ্রুত বৃদ্ধি পায়। ধানের ফলন স্বাভাবিক ফলনের চেয়ে মোটামুটিভাবে ১০% বৃদ্ধি পায় । এক্ষেত্রে চিংড়িকে সম্পূরক খাদ্য না প্রয়োগ করলেও চলে। কারণ ধানের খাদ্য চিংড়ি খাদ্য হিসেবে গ্রহণ করে। জমির কার্যকর ব্যবহার মাত্রা বাড়ানোর ক্ষেত্রে এটা অত্যন্ত উপযোগী একটা পদ্ধতি। উপরের আলোচনা হতে বুঝা যায় যে, “সমন্বিত চাষ পদ্ধতিটি অর্থনৈতিকভাবে লাভজনক।”
HSCAgriculture 2nd PaperChapter 1 : মৎস্য চাষ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিচের চিত্র দুটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও : question image

Rajshahi · 2017

ক
সম্পূরক খাদ্য কী ?
খ
কি কি কারণে মাছ রোগাক্রান্ত হয় ? ব্যাখ্যা কর।
গ
চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে কোনটি উপকূলীয় অঞ্চলে চাষের উপযুক্ত ? ব্যাখ্যা কর ।
ঘ
চিত্র-১ ও চিত্র-২ এর বৈশিষ্ট্যগত পার্থক্য বিশ্লেষণ কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কি কি কারণে মাছ রোগাক্রান্ত হয় ? ব্যাখ্যা কর।

কি কি কারণে মাছ রোগাক্রান্ত হয় ? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সম্পূরক খাদ্য কী ?

সম্পূরক খাদ্য কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লাবু কৃষি বিষয়ক মাসিক পত্রিকা, 'কৃষি কথা'-র সদস্য। এই পত্রিকার একটি প্রতিবেদন পড়ে জানতে পারে যে, বর্ষা মৌসুমে বিশেষ এক ধরনের মাঠ ফসল ও মাছের সমন্বিত চাষ করা যায়। যেসব জমিতে পানির স্থায়িত্ব ৩-৪ মাস এবং পানির গভীরতা ১০-১২ সে.মি. হয়, সেসব জমিতে এ ফসল ও মাছের সমন্বিত চাষ করা যায়। সে মৎস্য কর্মকর্তার কাছ থেকে জমি তৈরি ও কয়েকটি ব্যবস্থাপনার পরামর্শ গ্রহণ করে বেশ লাভবান হয় ।

Rajshahi · 2017

ক
প্ল্যাঙ্কটন কী ?
খ
মাছের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা কর ।
গ
লাবুর সমন্বিত চাষ পদ্ধতিটি কী ? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে উল্লেখিত “সমন্বিত চাষ পদ্ধতিটি অর্থনৈতিকভাবে লাভজনক”— মূল্যায়ন কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.মাছের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা কর ।

মাছের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্ল্যাঙ্কটন কী ?

প্ল্যাঙ্কটন কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিয়াজ তার বাবার সাথে মাছের বাজারে এসে বড় একটা রুই মাছ পছন্দ করল। তার বাবা বললেন, এ মাছ কেনা যাবে না। কারণ মাছের গায়ে কোনো লালা নেই এবং এ ধরনের মাছ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তিনি আরও বললেন, মাছটি সঠিকভাবে সংরক্ষণ করা দরকার ছিল।

Dhaka · 2017

ক
রাক্ষুসে মাছ কী?
খ
চিংড়িকে নিশাচর বলা হয় কেন ?
গ
উদ্দীপকের নিয়াজের বাবা কিভাবে বুঝলেন, মাছটি সঠিকভাবে সংরক্ষণ করা হয় নি — ব্যাখ্যা কর।
ঘ
মাছটি সঠিকভাবে সংরক্ষণ করা দরকার ছিল”— উক্তিটি মূল্যায়ন কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.চিংড়িকে নিশাচর বলা হয় কেন ?

চিংড়িকে নিশাচর বলা হয় কেন ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.রাক্ষুসে মাছ কী?

রাক্ষুসে মাছ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমাদের দেশের মাটি ও পানির উপযোগী চাষযোগ্য এক ধরনের মাছ বিদেশ থেকে আনা হয়েছে। মাছটি দ্রুত বর্ধনশীল এবং বাজারে এর অনেক চাহিদা আছে। মাছটির বিশেষ বৈশিষ্ট্য হলো, বিপদের সময় পোনাগুলোকে মুখের মধ্যে রাখা এবং বিপদ শেষে ছেড়ে দেওয়া।

Dhaka · 2017

ক
মাছ চাষ কী ?
খ
ফাইটোপ্ল্যাঙ্কটন মাছের কোন ধরনের খাবার ?
গ
উদ্দীপকে উল্লিখিত মাছটি কোন ধরনের? ব্যাখ্যা কর ।
ঘ
“উদ্দীপকের মাছটি চাষ করা লাভজনক”— বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

লাবুর সমন্বিত চাষ পদ্ধতিটি কী ? ব্যাখ্যা কর। | Prosthuti