শেয়ারFacebookWhatsApp

রহিম মিয়ার মাছের রোগের লক্ষণ ও প্রতিকারে তোমার করণীয় কী, বিবরণ দাও।

উত্তর: উদ্দীপকে বর্ণিত রহিম মিয়ার মাছের রোগটি হলো লেজ ও পাখনা পচা রোগ। নিচে রোগটির লক্ষণ ও প্রতিকার ব্যবস্থার বিবরণ দেওয়া হলো- মাছের লেজ ও পাখনা পচা অ্যারোমোনাস নামক ব্যাকটেরিয়াজনিত একটি রোগ। বাংলাদেশে চাষযোগ্য প্রায় সব প্রজাতির পোনা মাছেই বিশেষ করে কার্প ও শিংজাতীয় মাছ এ রোগে বেশি আক্রান্ত হয়। এ রোগে আক্রান্ত হলে- ১. আক্রান্ত মাছের লেজ ও পাখনার পর্দা ছিঁড়ে যায়। ২. শরীরের রক্ত কমে যাওয়ায় রং ফ্যাকাশে হয়। ৩. পাখনা ও লেজের প্রান্তে সাদা সাদা দাগ পড়ে। ৪. মাছের খাদ্য গ্রহণে অরুচি দেখা যায়। ৫. গায়ের পিচ্ছিল আবরণ কমে যায়। ৬. আক্রান্ত স্থানে তুলার মতো ছত্রাক জন্মায়। ৭. মাছ ভারসাম্যহীনতা হারিয়ে ফেলে। ৮. মাছ রোগের তীব্র অবস্থায় পাখনার গোড়া ভেঙে যায় এবং ঝাঁকুনি দিয়ে চলাফেরা করে। এ রোগের প্রতিকার চিকিৎসা হিসেবে- ১. আক্রান্ত পাখনা কেটে ফেলে ২% সিলভার নাইট্রেট বা ২.৫% সাধারণ লবণ পানিতে গোসল করাতে হবে। ২. প্রতি কেজি খাবারে ২৫ মি. গ্রা. 'টেট্রাসাইক্লিন' মিশিয়ে পরপর ৭দিন খাওয়াতে হবে। ৩. পুকুরে মজুদকৃত মাছের ঘনত্ব কমাতে হবে এবং জাল টেনে তলদেশের বিষাক্ত গ্যাস সরাতে হবে। ৪. প্রতি শতাংশে ১ কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। ৫. জৈব সারের ব্যবহার সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।

HSC Agriculture 2nd Paper Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Agriculture 2nd Paper · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল

রহিম মিয়ার মাছের রোগের লক্ষণ ও প্রতিকারে তোমার করণীয় কী, বিবরণ দাও।

উদ্দীপক

১৯৭৪ সালে থাইল্যান্ড থেকে আনা একটি মাছ, যা দ্রুত বর্ধনশীল এবং মাছের দেহ চ্যাপ্টা ও পাতলা বেশ শক্ত গঠনের। এমন একটি মাছ চাষের জন্য রহিম ০৫. শতকের একটি পুকুর নির্বাচন করেন। মাছ চাষ করতে গিয়ে তিনি দেখলেন কিছু মাছের পাখনা ও লেজের প্রান্তে সাদা সাদা দাগ পড়েছে।

উত্তর

মাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য পানিতে বিদ্যমান প্রাকৃতিক খাবারের পাশাপাশি বাইরে থেকে যেসব বাড়তি খাদ্য দেওয়া হয়, তাকে মাছের সম্পূরক খাদ্য বলে।

উত্তর

জলাশয়ে মাছের প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি পরীক্ষাটি হলো সেক্কিডিস্ক পরীক্ষা। সেক্সিডিস্ক একটি সাধারণ লোহার থালা। এর ব্যাস ২০ সেমি. এবং রং সাদা-কালো। এটি পানিতে ডুবানোর পর যদি থালাটি ৩০ সে.মি গভীরে নেওয়ার পরও দেখা যায়, তবে বুঝতে হবে জলাশয়ে প্রাকৃতিক খাদ্য কম আছে। সেক্ষেত্রে পুকুরে সার প্রয়োগ করতে হবে। আর যদি থালাটি দেখা না যায় তবে বুঝতে হবে খাদ্য আছে।

উত্তর

উদ্দীপকের মাছটি হলো নাইলোটিকা। নাইলোটিকা মাছ চাষের জন্য মজুদ পুকুর ব্যবস্থাপনার বর্ণনা নিচে দেওয়া হলো- পুকুরের তলা সংস্কার: পুকুরের তলদেশ অসমান থাকলে তা সমান করে নিতে হবে এবং পুকুরের তলায় অতিরিক্ত কাদামাটি থাকলে তা দূর করতে হবে। পুকুরে পানি ঢুকানো এবং বের করার ব্যবস্থা থাকতে হবে। পাড় মেরামত: পুকুরের পাড় উঁচু ও বন্যামুক্ত হতে হবে। পাড় ভাঙা বা অসমান থাকলে তা মেরামত করতে হবে। পুকুর পাড়ে বড় গাছপালা থাকলে তা কেটে ফেলতে হবে। আগাছা ও শেওলা দমন পানিতে আগাছা ও শেওলা মাছের পোনার জন্য ক্ষতিকর। তাই আগাছা ও শেওলা তুলে পুকুর পরিষ্কার করতে হবে। পুকুর প্রচুর খোলামেলা ও আলো-বাতাসযুক্ত হতে হবে। রাক্ষুসে মাছ নিধন: পুকুর শুকিয়ে অথবা রোটেনন বা ফসটকসিন ওষুধ প্রয়োগ করে রাক্ষুসে মাছ সরিয়ে ফেলতে হবে। ক্ষতিকর পোকা দমন: পুকুরে পোনা মজুদের পূর্বে হাঁস, পোকাসহ ক্ষতিকর কীটপতঙ্গ দমন করতে হবে। কারণ সেগুলো মাছের পোনা খেয়ে ফেলে এবং খাদ্যের জন্য পোনার সাথে প্রতিযোগিতা করে। চুন ও সার প্রয়োগ: রাক্ষুসে মাছ অপসারণের পর প্রতি শতাংশে ১ কেজি হারে পোড়া বা পাথুরে চুন প্রয়োগ করতে হবে। এতে ক্ষতিকর রোগজীবাণু ধ্বংস হয়, সার ও পানির কার্যকারিতা বাড়ে, মাটি ও পানির গুণগতমান ঠিক থাকে এবং মাছের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে। অতএব, মজুদ পুকুরকে উপরোল্লিখিত ব্যবসায় নাইলোটিকা মাছ চাষের উপযুক্ত করা যায়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত রহিম মিয়ার মাছের রোগটি হলো লেজ ও পাখনা পচা রোগ। নিচে রোগটির লক্ষণ ও প্রতিকার ব্যবস্থার বিবরণ দেওয়া হলো- মাছের লেজ ও পাখনা পচা অ্যারোমোনাস নামক ব্যাকটেরিয়াজনিত একটি রোগ। বাংলাদেশে চাষযোগ্য প্রায় সব প্রজাতির পোনা মাছেই বিশেষ করে কার্প ও শিংজাতীয় মাছ এ রোগে বেশি আক্রান্ত হয়। এ রোগে আক্রান্ত হলে- ১. আক্রান্ত মাছের লেজ ও পাখনার পর্দা ছিঁড়ে যায়। ২. শরীরের রক্ত কমে যাওয়ায় রং ফ্যাকাশে হয়। ৩. পাখনা ও লেজের প্রান্তে সাদা সাদা দাগ পড়ে। ৪. মাছের খাদ্য গ্রহণে অরুচি দেখা যায়। ৫. গায়ের পিচ্ছিল আবরণ কমে যায়। ৬. আক্রান্ত স্থানে তুলার মতো ছত্রাক জন্মায়। ৭. মাছ ভারসাম্যহীনতা হারিয়ে ফেলে। ৮. মাছ রোগের তীব্র অবস্থায় পাখনার গোড়া ভেঙে যায় এবং ঝাঁকুনি দিয়ে চলাফেরা করে। এ রোগের প্রতিকার চিকিৎসা হিসেবে- ১. আক্রান্ত পাখনা কেটে ফেলে ২% সিলভার নাইট্রেট বা ২.৫% সাধারণ লবণ পানিতে গোসল করাতে হবে। ২. প্রতি কেজি খাবারে ২৫ মি. গ্রা. 'টেট্রাসাইক্লিন' মিশিয়ে পরপর ৭দিন খাওয়াতে হবে। ৩. পুকুরে মজুদকৃত মাছের ঘনত্ব কমাতে হবে এবং জাল টেনে তলদেশের বিষাক্ত গ্যাস সরাতে হবে। ৪. প্রতি শতাংশে ১ কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। ৫. জৈব সারের ব্যবহার সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।
HSCAgriculture 2nd PaperChapter 1 : মৎস্য চাষ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিচের চিত্র দুটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও : question image

Rajshahi · 2017

ক
সম্পূরক খাদ্য কী ?
খ
কি কি কারণে মাছ রোগাক্রান্ত হয় ? ব্যাখ্যা কর।
গ
চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে কোনটি উপকূলীয় অঞ্চলে চাষের উপযুক্ত ? ব্যাখ্যা কর ।
ঘ
চিত্র-১ ও চিত্র-২ এর বৈশিষ্ট্যগত পার্থক্য বিশ্লেষণ কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কি কি কারণে মাছ রোগাক্রান্ত হয় ? ব্যাখ্যা কর।

কি কি কারণে মাছ রোগাক্রান্ত হয় ? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সম্পূরক খাদ্য কী ?

সম্পূরক খাদ্য কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লাবু কৃষি বিষয়ক মাসিক পত্রিকা, 'কৃষি কথা'-র সদস্য। এই পত্রিকার একটি প্রতিবেদন পড়ে জানতে পারে যে, বর্ষা মৌসুমে বিশেষ এক ধরনের মাঠ ফসল ও মাছের সমন্বিত চাষ করা যায়। যেসব জমিতে পানির স্থায়িত্ব ৩-৪ মাস এবং পানির গভীরতা ১০-১২ সে.মি. হয়, সেসব জমিতে এ ফসল ও মাছের সমন্বিত চাষ করা যায়। সে মৎস্য কর্মকর্তার কাছ থেকে জমি তৈরি ও কয়েকটি ব্যবস্থাপনার পরামর্শ গ্রহণ করে বেশ লাভবান হয় ।

Rajshahi · 2017

ক
প্ল্যাঙ্কটন কী ?
খ
মাছের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা কর ।
গ
লাবুর সমন্বিত চাষ পদ্ধতিটি কী ? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে উল্লেখিত “সমন্বিত চাষ পদ্ধতিটি অর্থনৈতিকভাবে লাভজনক”— মূল্যায়ন কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.মাছের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা কর ।

মাছের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.প্ল্যাঙ্কটন কী ?

প্ল্যাঙ্কটন কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিয়াজ তার বাবার সাথে মাছের বাজারে এসে বড় একটা রুই মাছ পছন্দ করল। তার বাবা বললেন, এ মাছ কেনা যাবে না। কারণ মাছের গায়ে কোনো লালা নেই এবং এ ধরনের মাছ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তিনি আরও বললেন, মাছটি সঠিকভাবে সংরক্ষণ করা দরকার ছিল।

Dhaka · 2017

ক
রাক্ষুসে মাছ কী?
খ
চিংড়িকে নিশাচর বলা হয় কেন ?
গ
উদ্দীপকের নিয়াজের বাবা কিভাবে বুঝলেন, মাছটি সঠিকভাবে সংরক্ষণ করা হয় নি — ব্যাখ্যা কর।
ঘ
মাছটি সঠিকভাবে সংরক্ষণ করা দরকার ছিল”— উক্তিটি মূল্যায়ন কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.চিংড়িকে নিশাচর বলা হয় কেন ?

চিংড়িকে নিশাচর বলা হয় কেন ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রাক্ষুসে মাছ কী?

রাক্ষুসে মাছ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।