শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত মাছ সংরক্ষণ পদ্ধতিটি ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত মাছ সংরক্ষণ পদ্ধতিটি হলো বরফজাতকরণ। নিচে বরফজাতকরণ পদ্ধতিটি ব্যাখ্যা করা হলো- মাছ সংরক্ষণের সবচেয়ে আধুনিক পদ্ধতি হচ্ছে বরফজাতকরণ। এ পদ্ধতিতে প্রথমে মাছকে সাধারণ পানিতে ধুয়ে নেওয়া, হয়। এক্ষেত্রে মাছের আঁইশ কিংবা নাড়িভুঁড়ি বের করা হয় না। অতঃপর টুকরি বা ঝুড়িটি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ভিতরের চারদিকে চটের একটি আস্তরণ দেওয়া হয়। টুকরি বা ঝুড়ির তলায় ১.৫-২ ইঞ্চি পুরু করে টুকরা করা বরফের স্তর দেওয়া হয়। এরপর এক স্তর মাছ একস্তর বরফ এভাবে বরফ ও মাছের স্তর সাজিয়ে ঝুড়িটি ভর্তি করা হয়। এভাবে মাছের সর্বশেষ স্তরের উপরে এক স্তর বরফ দিয়ে তার উপরে একটি চটের টুকরা দিয়ে ঢেকে সেলাই করে দেওয়া হয়। এক্ষেত্রে বরফ ও মাছের অনুপাত মাছের ওজন ও ঋতুর উপর নির্ভর করে। আমাদের দেশের আবহাওয়ায় বরফ ও মাছের অনুপাত গ্রীষ্মকালে ২:১ ও শীতকালে ১: ১ রাখা হয়। উপরোক্ত উপায়ে সঠিক পরিচর্যা, বরফ ও মাছের সঠিক অনুপাত ও সঠিক পাত্র ব্যবহার করা হলে মাছ ও চিংড়িকে ৭-১০ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়।

HSC Agriculture 2nd Paper Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Agriculture 2nd Paper · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত মাছ সংরক্ষণ পদ্ধতিটি ব্যাখ্যা কর।

উদ্দীপক

রাহাত তার বাবার সাথে বাজারে গিয়ে দেখলো যে, একজন মাছ ব্যবসায়ীর ঝুড়িতে বরফের স্তরে স্তরে মাছ সাজানো আছে। রাহাত বরফের স্তরে এভাবে মাছ সাজানোর কারণ জানতে চাইলো। এ বিষয়ে তার বাবা বললেন, এ পদ্ধতিতে মাছ সংরক্ষণ করে রাখা যায় যাতে মাছগুলো পচে নষ্ট না হয়। তাছাড়া এ পদ্ধতিতে এক স্থান থেকে অন্য স্থানে মাছ সহজেই স্থানান্তর করা যায়।

Jessore · 2025

উত্তর

পানিতে বসবাসকারী প্রাণীর অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে পরিকল্পিত ও বিজ্ঞানভিত্তিক প্রজনন ও লালন, বৃদ্ধি ও যত্ন করা বা উৎপাদন করাই হলো মাৎস্য চাষ বা একুয়াকালচার।

উত্তর

নিচে উল্লেখিত বৈশিষ্ট্যগুলো দেখে রোগাক্রান্ত মাছ চেনা যায়- ১. মাছ খাদ্য গ্রহণ বন্ধ করে দেয় অথবা স্বাভাবিকভাবে খাদ্য গ্রহণ করে না। ২. মাছ শারীরিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং অলসভাবে পানিতে ভেসে থাকে। ৩. মাছ পানিতে ভেসে উঠে খাবি খায় এবং মাথা কাত করে বৃত্তাকারে ঘোরে। ৪. অনেক সময় মাছের ফুলকা, আঁইশ, ত্বক বা পাখনায় ক্ষত বা ঘা দেখা দেয়। ৫. আক্রান্ত মাছের আঁইশ ফুলে ওঠে বা খসে পড়ে এবং মাছের ঔজ্জ্বল্য কমে যায়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত মাছ সংরক্ষণ পদ্ধতিটি হলো বরফজাতকরণ। নিচে বরফজাতকরণ পদ্ধতিটি ব্যাখ্যা করা হলো- মাছ সংরক্ষণের সবচেয়ে আধুনিক পদ্ধতি হচ্ছে বরফজাতকরণ। এ পদ্ধতিতে প্রথমে মাছকে সাধারণ পানিতে ধুয়ে নেওয়া, হয়। এক্ষেত্রে মাছের আঁইশ কিংবা নাড়িভুঁড়ি বের করা হয় না। অতঃপর টুকরি বা ঝুড়িটি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ভিতরের চারদিকে চটের একটি আস্তরণ দেওয়া হয়। টুকরি বা ঝুড়ির তলায় ১.৫-২ ইঞ্চি পুরু করে টুকরা করা বরফের স্তর দেওয়া হয়। এরপর এক স্তর মাছ একস্তর বরফ এভাবে বরফ ও মাছের স্তর সাজিয়ে ঝুড়িটি ভর্তি করা হয়। এভাবে মাছের সর্বশেষ স্তরের উপরে এক স্তর বরফ দিয়ে তার উপরে একটি চটের টুকরা দিয়ে ঢেকে সেলাই করে দেওয়া হয়। এক্ষেত্রে বরফ ও মাছের অনুপাত মাছের ওজন ও ঋতুর উপর নির্ভর করে। আমাদের দেশের আবহাওয়ায় বরফ ও মাছের অনুপাত গ্রীষ্মকালে ২:১ ও শীতকালে ১: ১ রাখা হয়। উপরোক্ত উপায়ে সঠিক পরিচর্যা, বরফ ও মাছের সঠিক অনুপাত ও সঠিক পাত্র ব্যবহার করা হলে মাছ ও চিংড়িকে ৭-১০ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত রাহাতের দেখা মাছ সংরক্ষণ পদ্ধতিটি হচ্ছে বরফজাতকরণ পদ্ধতি। বাংলাদেশের প্রেক্ষাপটে বরফজাতকরণ পদ্ধতিতে মাছ সংরক্ষণ কতটুকু যুক্তিযুক্ত সে সম্পর্কে নিচে মতামত উপস্থাপন করা হলো- মাছ অতি দ্রুত পচনশীল প্রাণী। এ কারণে আহরণের পরপরই ধৃত মাছের গুণাগুণ অক্ষুণ্ণ রাখার জন্য মাছ সংরক্ষণ অতীব জরুরি। মাছ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতির মধ্যে বরফজাতকরণ পদ্ধতি অন্যতম। এটি একটি স্বল্পকালীন মাছ সংরক্ষণ পদ্ধতি। বরফজাতকরণ পদ্ধতিতে বছরের যেকোনো সময় মাছ সংরক্ষণ করা যায়। এ পদ্ধতিতে মাছ সংরক্ষণ অন্যান্য পদ্ধতির চেয়ে সহজ। ছোট বড় সব ধরনের মাছই এ পদ্ধতিতে সংরক্ষণ করা যায়। বরফ দিয়ে সংরক্ষিত মাছ সহজে যেকোনো জায়গায় পরিবহন করা যায়। মাছ ধরা বা সংগ্রহের সঙ্গে সঙ্গেই বরফে রাখা যায়, বিশেষ করে ট্রলার, নৌকা ও হাট-বাজারে। আমাদের দেশে বরফ তুলনামূলকভাবে সহজলভ্য হওয়ায় এ পদ্ধতি লাভজনক। আর এ পদ্ধতিতে সংরক্ষিত মাছের গুণাগুণ টাটকা মাছের গুণাগুণের অনুরূপ থাকে। পরিশেষে বলা যায়, বাংলাদেশের আবহাওয়া ও অবকাঠামোর প্রেক্ষাপটে বরফজাতকরণ পদ্ধতি একটি সহজ, কার্যকর ও তুলনামূলকভাবে সস্তা সংরক্ষণ পদ্ধতি। এজন্য বাংলাদেশের প্রেক্ষাপটে উক্ত পদ্ধতিটি খুবই যুক্তিযুক্ত।
HSCAgriculture 2nd PaperChapter 1 : মৎস্য চাষ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিচের চিত্র দুটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও : question image

Rajshahi · 2017

ক
সম্পূরক খাদ্য কী ?
খ
কি কি কারণে মাছ রোগাক্রান্ত হয় ? ব্যাখ্যা কর।
গ
চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে কোনটি উপকূলীয় অঞ্চলে চাষের উপযুক্ত ? ব্যাখ্যা কর ।
ঘ
চিত্র-১ ও চিত্র-২ এর বৈশিষ্ট্যগত পার্থক্য বিশ্লেষণ কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কি কি কারণে মাছ রোগাক্রান্ত হয় ? ব্যাখ্যা কর।

কি কি কারণে মাছ রোগাক্রান্ত হয় ? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সম্পূরক খাদ্য কী ?

সম্পূরক খাদ্য কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লাবু কৃষি বিষয়ক মাসিক পত্রিকা, 'কৃষি কথা'-র সদস্য। এই পত্রিকার একটি প্রতিবেদন পড়ে জানতে পারে যে, বর্ষা মৌসুমে বিশেষ এক ধরনের মাঠ ফসল ও মাছের সমন্বিত চাষ করা যায়। যেসব জমিতে পানির স্থায়িত্ব ৩-৪ মাস এবং পানির গভীরতা ১০-১২ সে.মি. হয়, সেসব জমিতে এ ফসল ও মাছের সমন্বিত চাষ করা যায়। সে মৎস্য কর্মকর্তার কাছ থেকে জমি তৈরি ও কয়েকটি ব্যবস্থাপনার পরামর্শ গ্রহণ করে বেশ লাভবান হয় ।

Rajshahi · 2017

ক
প্ল্যাঙ্কটন কী ?
খ
মাছের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা কর ।
গ
লাবুর সমন্বিত চাষ পদ্ধতিটি কী ? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে উল্লেখিত “সমন্বিত চাষ পদ্ধতিটি অর্থনৈতিকভাবে লাভজনক”— মূল্যায়ন কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.মাছের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা কর ।

মাছের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.প্ল্যাঙ্কটন কী ?

প্ল্যাঙ্কটন কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিয়াজ তার বাবার সাথে মাছের বাজারে এসে বড় একটা রুই মাছ পছন্দ করল। তার বাবা বললেন, এ মাছ কেনা যাবে না। কারণ মাছের গায়ে কোনো লালা নেই এবং এ ধরনের মাছ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তিনি আরও বললেন, মাছটি সঠিকভাবে সংরক্ষণ করা দরকার ছিল।

Dhaka · 2017

ক
রাক্ষুসে মাছ কী?
খ
চিংড়িকে নিশাচর বলা হয় কেন ?
গ
উদ্দীপকের নিয়াজের বাবা কিভাবে বুঝলেন, মাছটি সঠিকভাবে সংরক্ষণ করা হয় নি — ব্যাখ্যা কর।
ঘ
মাছটি সঠিকভাবে সংরক্ষণ করা দরকার ছিল”— উক্তিটি মূল্যায়ন কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.চিংড়িকে নিশাচর বলা হয় কেন ?

চিংড়িকে নিশাচর বলা হয় কেন ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রাক্ষুসে মাছ কী?

রাক্ষুসে মাছ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।