রাহাতের দেখা মাছ সংরক্ষণ পদ্ধতিটি বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু যুক্তিযুক্ত? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত রাহাতের দেখা মাছ সংরক্ষণ পদ্ধতিটি হচ্ছে বরফজাতকরণ পদ্ধতি। বাংলাদেশের প্রেক্ষাপটে বরফজাতকরণ পদ্ধতিতে মাছ সংরক্ষণ কতটুকু যুক্তিযুক্ত সে সম্পর্কে নিচে মতামত উপস্থাপন করা হলো- মাছ অতি দ্রুত পচনশীল প্রাণী। এ কারণে আহরণের পরপরই ধৃত মাছের গুণাগুণ অক্ষুণ্ণ রাখার জন্য মাছ সংরক্ষণ অতীব জরুরি। মাছ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতির মধ্যে বরফজাতকরণ পদ্ধতি অন্যতম। এটি একটি স্বল্পকালীন মাছ সংরক্ষণ পদ্ধতি। বরফজাতকরণ পদ্ধতিতে বছরের যেকোনো সময় মাছ সংরক্ষণ করা যায়। এ পদ্ধতিতে মাছ সংরক্ষণ অন্যান্য পদ্ধতির চেয়ে সহজ। ছোট বড় সব ধরনের মাছই এ পদ্ধতিতে সংরক্ষণ করা যায়। বরফ দিয়ে সংরক্ষিত মাছ সহজে যেকোনো জায়গায় পরিবহন করা যায়। মাছ ধরা বা সংগ্রহের সঙ্গে সঙ্গেই বরফে রাখা যায়, বিশেষ করে ট্রলার, নৌকা ও হাট-বাজারে। আমাদের দেশে বরফ তুলনামূলকভাবে সহজলভ্য হওয়ায় এ পদ্ধতি লাভজনক। আর এ পদ্ধতিতে সংরক্ষিত মাছের গুণাগুণ টাটকা মাছের গুণাগুণের অনুরূপ থাকে। পরিশেষে বলা যায়, বাংলাদেশের আবহাওয়া ও অবকাঠামোর প্রেক্ষাপটে বরফজাতকরণ পদ্ধতি একটি সহজ, কার্যকর ও তুলনামূলকভাবে সস্তা সংরক্ষণ পদ্ধতি। এজন্য বাংলাদেশের প্রেক্ষাপটে উক্ত পদ্ধতিটি খুবই যুক্তিযুক্ত।
HSC Agriculture 2nd Paper Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
রাহাতের দেখা মাছ সংরক্ষণ পদ্ধতিটি বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু যুক…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
