এভাবে চাষ করতে রিয়াজুল যেসব সুবিধা লাভ করতে পারে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রিয়াজুল ধান চাষের জমিতে গলদা চিংড়ি চাষ করেন। এভাবে ধান ও চিংড়ির সমন্বিত চাষ করতে তিনি যেসব সুবিধা লাভ করতে পারে তা নিচে ব্যাখ্যা করা হলো- ধান ক্ষেতে গলদা চিংড়ির সমন্বিত চাষের মাধ্যমে একই জমি থেকে ধানের সাথে অতিরিক্ত ফসল হিসেবে মাছ পাওয়া যায়। ধানক্ষেতে আগাছা কম হয় ও ধানের অনিষ্টকারী পোকামাকড় চিংড়ি খেয়ে ফেলে। ধানের সাথে চিংড়ির চাষ করলে তেমন বাড়তি পুঁজির প্রয়োজন হয় না। ধানের ফলন বেশি হয়। ফলে মুনাফার হারও বেশি হয়। ক্ষেতের উর্বরা শক্তি বৃদ্ধিতে চিংড়ির বিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে সারের খরচ কম হয়। কাজের পরিধি বেশি থাকায় মানুষের কর্মের সুযোগ বৃদ্ধি পায়। চিংড়ির জন্য পানি নড়াচড়ার কারণে ধান গাছ দ্রুত বৃদ্ধি পায়। ধানের ফলন স্বাভাবিক ফলনের চেয়ে মোটামুটিভাবে ১০% বৃদ্ধি পায়। এক্ষেত্রে চিংড়িকে সম্পূরক খাদ্য না প্রয়োগ করলেও চলে। কারণ ধানের খাদ্য চিংড়ি খাদ্য হিসেবে গ্রহণ করে। জমির কার্যকর ব্যবহার মাত্রা বাড়ানোর ক্ষেত্রে এটা অত্যন্ত উপযোগী একটা পদ্ধতি। পরিশেষে বলা যায়, রিয়াজুল সাহেব ধান চাষের সাথে চিংড়ির চাষের মাধ্যমে উপরিল্লিখিত সুবিধাগুলো লাভ করতে পারবে।
HSC Agriculture 2nd Paper Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
এভাবে চাষ করতে রিয়াজুল যেসব সুবিধা লাভ করতে পারে তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
