শেয়ারFacebookWhatsApp

উপজেলা মৎস্য কর্মকর্তার পরামর্শে আবুল কালামের গৃহীত পদক্ষেপ বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত আবুল কালামের মাছের লক্ষণ দেখে বুঝা যায় মাছগুলো ক্ষত রোগে আক্রান্ত। উক্ত রোগ দমনে উপজেলা মৎস্য কর্মকর্তার পরামর্শে আবুল কালাম যেসব পদক্ষেপ নিতে পারেন তা নিচে বিশ্লেষণ করা হলো- ১. প্রতি কেজি খাবারের সাথে ১০০ মি.গ্রা. টেরামাইসিন ওষুধ পরপর ৭-১০ দিন প্রয়োগ করতে পারেন। ২. আক্রান্ত পুকুরে প্রতি শতাংশে ১ কেজি চুন এবং ৩.৫ কেজি লবণ একত্রে মিশিয়ে ছিটিয়ে দিতে পারেন। ৩. আক্রান্ত মাছকে ৫ পিপিএম পটাসিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে ১ ঘণ্টা অথবা ১ পিপিএম ভূঁতের দ্রবণে ১০-১৫ মিনিট গোসল করালে ভালো ফল পাওয়া যায়। ৪. জৈব সারের ব্যবহার প্রয়োজনে সাময়িক বন্ধ রাখতে পারেন এবং পুকুর আগাছামুক্ত রাখতে পারেন। ৫. মাছ ধরার জাল রোদে শুকিয়ে ব্যবহার করতে পারেন। ৬. পুকুরের তলদেশ রোদে শুকাতে পারেন। ৭ . পুকুরে বন্যার পানি প্রবেশ রোধ করতে পারেন। অতএব বলা যায়, উপরোক্ত ব্যবস্থাপনা গ্রহণের মাধ্যমে মাছের ক্ষতরোগের প্রতিকার ও প্রতিরোধ করা এবং লাভজনক মাছ চাষ করা সম্ভব।

HSC Agriculture 2nd Paper Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Agriculture 2nd Paper · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল

উপজেলা মৎস্য কর্মকর্তার পরামর্শে আবুল কালামের গৃহীত পদক্ষেপ বিশ্লেষ…

উদ্দীপক

জনাব আবুল কালাম তার বাড়ির পাশের পুকুরে একটি মাছের, একক চাষ করেন। তার চাষকৃত মাছটি ১৯৭৭ সালে থাইল্যান্ড থেকে প্রথম আমাদের দেশে আনয়ন করা হয়। মাছটি অধিক ফলনশীল, শক্ত গড়নের এবং সুস্বাদু। একদিন তিনি লক্ষ করেন তার পুকুরের কিছু মাছের গায়ে ছোট ছোট লাল দাগ দেখা যাচ্ছে। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তার পরামর্শ চাইলে তিনি বলেন এটি মাছের একটি মারাত্মক রোগ। তিনি এই রোগ দমনে কালামকে প্রয়োজনীয়। পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিলেন।

Dhaka · 2022

উত্তর

পানিতে বসবাসকারী ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাছের খাদ্য হিসেবে ব্যবহত হয় তারাই প্ল্যাঙ্কটন।

উত্তর

পুকুরের মাটি ও পানির গুণাগুণ ঠিক রাখার জন্য এবং পানি মাছ চাষের উপযোগী করার জন্য পুকুরের পানিতে চুন প্রয়োগ করা হয়। এছাড়া পুকুরের মাটি ও পানি দূষণমুক্ত করা, মাছের রোগজীবাণু ও পরজীবী ধ্বংস করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা ও পানিতে ক্যালসিয়াম বাড়াতে তথা পুকুরের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য পুকুরের পানিতে চুন প্রয়োগ করা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত আবুল কালামের চাষকৃত মাছটি অধিক ফলনশীল শক্ত গড়নের এবং সুস্বাদু অর্থাৎ মাছটি রাজপুঁটি। নিচে রাজপুঁটি মাছের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো- ১. রাজপুঁটি বেশ শক্ত গড়নের, অধিক ফলনশীল এবং সুস্বাদু।" ২. এরা তুলনামূলক কম অক্সিজেন ও বেশি তাপমাত্রাযুক্ত পানিতে টিকে থাকতে পারে। ৩. এ মাছের রোগবালাই খুবই কম। ৪. অল্প সময়ে স্বল্প ব্যয়ে মিশ্র চাষ পদ্ধতিতেও এ মাছ চাষ করা যায়। ৫. রাজপুঁটি প্রায় সব ধরনের প্রাকৃতিক খাদ্যই গ্রহণ করে। তবে ক্ষুদ্র জলজ উদ্ভিদ এদের প্রিয় খাদ্য। ৬. ছোট বড় সব রকমের ভোবা, পুকুর, দীঘি ও পরিত্যক্ত জলাশয়ে এমনকি ধান ক্ষেতেও চাষ করা যায়। ৭. রুই জাতীয় মাছের সাথে মিশ্র চাষ পদ্ধতিতেও চাষ করা যায়। ৮. তিন মাসে একটি রাজপুঁটি ১৫০-২০০ গ্রাম ওজনের হয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত আবুল কালামের মাছের লক্ষণ দেখে বুঝা যায় মাছগুলো ক্ষত রোগে আক্রান্ত। উক্ত রোগ দমনে উপজেলা মৎস্য কর্মকর্তার পরামর্শে আবুল কালাম যেসব পদক্ষেপ নিতে পারেন তা নিচে বিশ্লেষণ করা হলো- ১. প্রতি কেজি খাবারের সাথে ১০০ মি.গ্রা. টেরামাইসিন ওষুধ পরপর ৭-১০ দিন প্রয়োগ করতে পারেন। ২. আক্রান্ত পুকুরে প্রতি শতাংশে ১ কেজি চুন এবং ৩.৫ কেজি লবণ একত্রে মিশিয়ে ছিটিয়ে দিতে পারেন। ৩. আক্রান্ত মাছকে ৫ পিপিএম পটাসিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে ১ ঘণ্টা অথবা ১ পিপিএম ভূঁতের দ্রবণে ১০-১৫ মিনিট গোসল করালে ভালো ফল পাওয়া যায়। ৪. জৈব সারের ব্যবহার প্রয়োজনে সাময়িক বন্ধ রাখতে পারেন এবং পুকুর আগাছামুক্ত রাখতে পারেন। ৫. মাছ ধরার জাল রোদে শুকিয়ে ব্যবহার করতে পারেন। ৬. পুকুরের তলদেশ রোদে শুকাতে পারেন। ৭ . পুকুরে বন্যার পানি প্রবেশ রোধ করতে পারেন। অতএব বলা যায়, উপরোক্ত ব্যবস্থাপনা গ্রহণের মাধ্যমে মাছের ক্ষতরোগের প্রতিকার ও প্রতিরোধ করা এবং লাভজনক মাছ চাষ করা সম্ভব।
HSCAgriculture 2nd PaperChapter 1 : মৎস্য চাষ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিচের চিত্র দুটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও : question image

Rajshahi · 2017

ক
সম্পূরক খাদ্য কী ?
খ
কি কি কারণে মাছ রোগাক্রান্ত হয় ? ব্যাখ্যা কর।
গ
চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে কোনটি উপকূলীয় অঞ্চলে চাষের উপযুক্ত ? ব্যাখ্যা কর ।
ঘ
চিত্র-১ ও চিত্র-২ এর বৈশিষ্ট্যগত পার্থক্য বিশ্লেষণ কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কি কি কারণে মাছ রোগাক্রান্ত হয় ? ব্যাখ্যা কর।

কি কি কারণে মাছ রোগাক্রান্ত হয় ? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সম্পূরক খাদ্য কী ?

সম্পূরক খাদ্য কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লাবু কৃষি বিষয়ক মাসিক পত্রিকা, 'কৃষি কথা'-র সদস্য। এই পত্রিকার একটি প্রতিবেদন পড়ে জানতে পারে যে, বর্ষা মৌসুমে বিশেষ এক ধরনের মাঠ ফসল ও মাছের সমন্বিত চাষ করা যায়। যেসব জমিতে পানির স্থায়িত্ব ৩-৪ মাস এবং পানির গভীরতা ১০-১২ সে.মি. হয়, সেসব জমিতে এ ফসল ও মাছের সমন্বিত চাষ করা যায়। সে মৎস্য কর্মকর্তার কাছ থেকে জমি তৈরি ও কয়েকটি ব্যবস্থাপনার পরামর্শ গ্রহণ করে বেশ লাভবান হয় ।

Rajshahi · 2017

ক
প্ল্যাঙ্কটন কী ?
খ
মাছের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা কর ।
গ
লাবুর সমন্বিত চাষ পদ্ধতিটি কী ? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে উল্লেখিত “সমন্বিত চাষ পদ্ধতিটি অর্থনৈতিকভাবে লাভজনক”— মূল্যায়ন কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.মাছের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা কর ।

মাছের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.প্ল্যাঙ্কটন কী ?

প্ল্যাঙ্কটন কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিয়াজ তার বাবার সাথে মাছের বাজারে এসে বড় একটা রুই মাছ পছন্দ করল। তার বাবা বললেন, এ মাছ কেনা যাবে না। কারণ মাছের গায়ে কোনো লালা নেই এবং এ ধরনের মাছ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তিনি আরও বললেন, মাছটি সঠিকভাবে সংরক্ষণ করা দরকার ছিল।

Dhaka · 2017

ক
রাক্ষুসে মাছ কী?
খ
চিংড়িকে নিশাচর বলা হয় কেন ?
গ
উদ্দীপকের নিয়াজের বাবা কিভাবে বুঝলেন, মাছটি সঠিকভাবে সংরক্ষণ করা হয় নি — ব্যাখ্যা কর।
ঘ
মাছটি সঠিকভাবে সংরক্ষণ করা দরকার ছিল”— উক্তিটি মূল্যায়ন কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.চিংড়িকে নিশাচর বলা হয় কেন ?

চিংড়িকে নিশাচর বলা হয় কেন ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রাক্ষুসে মাছ কী?

রাক্ষুসে মাছ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।