শেয়ারFacebookWhatsApp

মৎস্য কর্মকর্তার পরামর্শ ও মেহেদির কাজের যৌক্তিকতা মূল্যায়ন করো।

উত্তর: উদ্দীপকে মেহেদি মৎস্য কর্মকর্তার পরামর্শ অনুযায়ী সম্পূরক খাদ্য সরবরাহ জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করে। নিচে মৎস্য কর্মকর্তার পরামর্শ ও মেহেদির কাজের যৌক্তিকতা মূল্যায়ন করা হলো- মাছ চাষে শুধু প্রাকৃতিক খাদ্য যথেষ্ট নয়, কারণ বাণিজ্যিক বা নিবিড় চাষে পুকুরে অনেক বেশি ঘনত্বে পোনা ছাড়া হয়, যেখানে পুকুরের স্বাভাবিক উৎপাদন ক্ষমতা মাছের দ্রুত বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মেটাতে পারে না। অধিক উৎপাদনের জন্য সম্পূরক খাদ্য প্রয়োজন, কারণ প্রাকৃতিক খাদ্য সবসময় পর্যাপ্ত পরিমাণে থাকে না। তাই, মাছের দ্রুত বৃদ্ধি ও লাভজনক উৎপাদনের জন্য প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি সম্পূরক খাদ্য দেওয়া আবশ্যক। সম্পূরক খাদ্য প্রয়োগে পোনার বাঁচার হার বৃদ্ধি পায় ও মৃত্যুর হার হ্রাস পায়। এ জাতীয় খাদ্য প্রদানের ফলে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, অল্প জায়গায় অধিক ঘনত্বের মাছ চাষ করা যায়, পুকুর হতে অল্প সময়ে অধিক মুনাফা অর্জন করা যায়। এসব কারনে মেহেদি পুকুরে সম্পরক খাদ্য সরবরাহ করে। এছাড়াও মেহেদি পুকুরে জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করে যা দীর্ঘমেয়াদি সমাধান। জৈব ও রাসায়নিক সার পানিতে পুষ্টি উপাদান বৃদ্ধি করে। এতে ফাইটোপ্ল্যাঙ্কটন দ্রুত বৃদ্ধি পায় এবং তার ওপর নির্ভরশীল জুপ্ল্যাঙ্কটনও বাড়ে। ফলে পুকুরে স্বাভাবিক খাদ্যশৃঙ্খল গড়ে ওঠে এবং মাছ প্রাকৃতিকভাবে খাদ্য পায়। এতে সম্পূরক খাদ্যের ওপর নির্ভরতা কমে, উৎপাদন খরচ হ্রাস পায় এবং লাভ বাড়ে। অতএব বলা যায়, মৎস্য কর্মকর্তার পরামর্শ ও মেহেদির কার্যক্রম ছিল বৈজ্ঞানিক, সমযোপযোগী ও অর্থনৈতিকভাবে লাভজনক।

HSC Agriculture 2nd Paper Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Agriculture 2nd Paper · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল

মৎস্য কর্মকর্তার পরামর্শ ও মেহেদির কাজের যৌক্তিকতা মূল্যায়ন করো।

উদ্দীপক

মেহেদি লেখাপড়ার পাশাপাশি পুকুরে মাছ চাষ করে। মৎস্য কর্মকর্তার পরামর্শে সে পুকুরে যন্ত্র ছাড়াই দুইভাবে প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি পরীক্ষা করল। প্রাকৃতিক খাদ্য পর্যাপ্ত না থাকায় মেহেদি প্রথমে পুকুরে সম্পূরক খাদ্য সরবরাহ করল, পরে জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করল।

উত্তর

শীতল রক্তবিশিষ্ট জলজ মেরুদণ্ডী প্রাণী যারা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এবং পাখনার সাহায্যে চলাচল করে তাদেরকে মাছ বলে।

উত্তর

মাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য পানিতে বিদ্যমান প্রাকৃতিক খাবারের পাশাপাশি বাইরে থেকে যেসব বাড়তি খাদ্য দেওয়া হয়, তাকে সম্পূরক বা পরিপূরক খাদ্য বলে। সম্পূরক খাদ্য প্রয়োগ মাছের দ্রুত বৃদ্ধি নিশ্চিত হয়। পুকুর হতে অল্প সময়ে অধিক মাছ উৎপাদন করে অধিক মুনাফা লাভ করা যায়। এ খাদ্য ব্যবহারে পোনার বাঁচার হার বৃদ্ধি পায়।

উত্তর

মেহেদি যন্ত্র ছাড়াই দুইভাবে পুকুরে প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি পরীক্ষা করল। সেগুলো নিচে ব্যাখ্যা করা হলো- ১. হাত পরীক্ষা: পুকুরের পানিতে সোজাভাবে হাত ডুবিয়ে হাতের তালু লক্ষ করতে হবে। কনুই পর্যন্ত হাত পুকুরের পানিতে ডুবালে যদি হাতের তালু দেখা না যায়, তবে বুঝতে হবে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য আছে। যদি হাতের তালু স্পষ্টভাবে দেখা যায়, তবে বুঝতে হবে খাদ্যের অভাব রয়েছে। ২. গ্লাস পরীক্ষা: একটি স্বচ্ছ কাচের গ্লাস দ্বারা পুকুরের পানি নিয়ে সূর্যের আলোর দিকে ধরলে যদি পানির রং সবুজ বা বাদামি সবুজ দেখা যায় এবং পানিতে অসংখ্য সূক্ষ্ম কণা ও ছোটো পোকার মতো দেখা যায় তবে বুঝতে হবে পুকরের প্রাকৃতিক খাদ্য পরিমাণমতো তৈরি হয়েছে।

উত্তর

উদ্দীপকে মেহেদি মৎস্য কর্মকর্তার পরামর্শ অনুযায়ী সম্পূরক খাদ্য সরবরাহ জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করে। নিচে মৎস্য কর্মকর্তার পরামর্শ ও মেহেদির কাজের যৌক্তিকতা মূল্যায়ন করা হলো- মাছ চাষে শুধু প্রাকৃতিক খাদ্য যথেষ্ট নয়, কারণ বাণিজ্যিক বা নিবিড় চাষে পুকুরে অনেক বেশি ঘনত্বে পোনা ছাড়া হয়, যেখানে পুকুরের স্বাভাবিক উৎপাদন ক্ষমতা মাছের দ্রুত বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মেটাতে পারে না। অধিক উৎপাদনের জন্য সম্পূরক খাদ্য প্রয়োজন, কারণ প্রাকৃতিক খাদ্য সবসময় পর্যাপ্ত পরিমাণে থাকে না। তাই, মাছের দ্রুত বৃদ্ধি ও লাভজনক উৎপাদনের জন্য প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি সম্পূরক খাদ্য দেওয়া আবশ্যক। সম্পূরক খাদ্য প্রয়োগে পোনার বাঁচার হার বৃদ্ধি পায় ও মৃত্যুর হার হ্রাস পায়। এ জাতীয় খাদ্য প্রদানের ফলে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, অল্প জায়গায় অধিক ঘনত্বের মাছ চাষ করা যায়, পুকুর হতে অল্প সময়ে অধিক মুনাফা অর্জন করা যায়। এসব কারনে মেহেদি পুকুরে সম্পরক খাদ্য সরবরাহ করে। এছাড়াও মেহেদি পুকুরে জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করে যা দীর্ঘমেয়াদি সমাধান। জৈব ও রাসায়নিক সার পানিতে পুষ্টি উপাদান বৃদ্ধি করে। এতে ফাইটোপ্ল্যাঙ্কটন দ্রুত বৃদ্ধি পায় এবং তার ওপর নির্ভরশীল জুপ্ল্যাঙ্কটনও বাড়ে। ফলে পুকুরে স্বাভাবিক খাদ্যশৃঙ্খল গড়ে ওঠে এবং মাছ প্রাকৃতিকভাবে খাদ্য পায়। এতে সম্পূরক খাদ্যের ওপর নির্ভরতা কমে, উৎপাদন খরচ হ্রাস পায় এবং লাভ বাড়ে। অতএব বলা যায়, মৎস্য কর্মকর্তার পরামর্শ ও মেহেদির কার্যক্রম ছিল বৈজ্ঞানিক, সমযোপযোগী ও অর্থনৈতিকভাবে লাভজনক।
HSCAgriculture 2nd PaperChapter 1 : মৎস্য চাষ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিচের চিত্র দুটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও : question image

Rajshahi · 2017

ক
সম্পূরক খাদ্য কী ?
খ
কি কি কারণে মাছ রোগাক্রান্ত হয় ? ব্যাখ্যা কর।
গ
চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে কোনটি উপকূলীয় অঞ্চলে চাষের উপযুক্ত ? ব্যাখ্যা কর ।
ঘ
চিত্র-১ ও চিত্র-২ এর বৈশিষ্ট্যগত পার্থক্য বিশ্লেষণ কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কি কি কারণে মাছ রোগাক্রান্ত হয় ? ব্যাখ্যা কর।

কি কি কারণে মাছ রোগাক্রান্ত হয় ? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সম্পূরক খাদ্য কী ?

সম্পূরক খাদ্য কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লাবু কৃষি বিষয়ক মাসিক পত্রিকা, 'কৃষি কথা'-র সদস্য। এই পত্রিকার একটি প্রতিবেদন পড়ে জানতে পারে যে, বর্ষা মৌসুমে বিশেষ এক ধরনের মাঠ ফসল ও মাছের সমন্বিত চাষ করা যায়। যেসব জমিতে পানির স্থায়িত্ব ৩-৪ মাস এবং পানির গভীরতা ১০-১২ সে.মি. হয়, সেসব জমিতে এ ফসল ও মাছের সমন্বিত চাষ করা যায়। সে মৎস্য কর্মকর্তার কাছ থেকে জমি তৈরি ও কয়েকটি ব্যবস্থাপনার পরামর্শ গ্রহণ করে বেশ লাভবান হয় ।

Rajshahi · 2017

ক
প্ল্যাঙ্কটন কী ?
খ
মাছের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা কর ।
গ
লাবুর সমন্বিত চাষ পদ্ধতিটি কী ? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে উল্লেখিত “সমন্বিত চাষ পদ্ধতিটি অর্থনৈতিকভাবে লাভজনক”— মূল্যায়ন কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.মাছের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা কর ।

মাছের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.প্ল্যাঙ্কটন কী ?

প্ল্যাঙ্কটন কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিয়াজ তার বাবার সাথে মাছের বাজারে এসে বড় একটা রুই মাছ পছন্দ করল। তার বাবা বললেন, এ মাছ কেনা যাবে না। কারণ মাছের গায়ে কোনো লালা নেই এবং এ ধরনের মাছ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তিনি আরও বললেন, মাছটি সঠিকভাবে সংরক্ষণ করা দরকার ছিল।

Dhaka · 2017

ক
রাক্ষুসে মাছ কী?
খ
চিংড়িকে নিশাচর বলা হয় কেন ?
গ
উদ্দীপকের নিয়াজের বাবা কিভাবে বুঝলেন, মাছটি সঠিকভাবে সংরক্ষণ করা হয় নি — ব্যাখ্যা কর।
ঘ
মাছটি সঠিকভাবে সংরক্ষণ করা দরকার ছিল”— উক্তিটি মূল্যায়ন কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.চিংড়িকে নিশাচর বলা হয় কেন ?

চিংড়িকে নিশাচর বলা হয় কেন ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রাক্ষুসে মাছ কী?

রাক্ষুসে মাছ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।