সামির ভাইয়ের সাথে তুমি সহমত পোষণ করলে, প্রাথমিক চিকিৎসা উল্লেখপূর্বক মন্তব্য করো।
উত্তর: উদ্দীপকে সামিরের পায়ের হাড় ভাঙ্গার প্রকৃতি হলো সাধারণ বা বদ্ধ অস্থিভঙ্গ। আমি সামিরের ভাইয়ের সাথে সহমত পোষণ করি। নিচে সাধারণ বা বদ্ধ অস্থিভঙ্গের প্রাথমিক চিকিৎসা উল্লেখপূর্বক মন্তব্য করা হলো- ◉ অস্থিভঙ্গের মাত্রা ও সঠিক স্থান চিহ্নিত করতে হবে। ◉ আঘাত প্রাপ্ত ব্যক্তির নড়াচড়া বন্ধ করতে হবে। ◉ সমস্ত ক্ষত পরিষ্কার করতে হবে। ◉ রক্ত সঞ্চালনে বাধা হতে পারে এমন টাইট জামা-কাপড়, গয়নাগাটি সরিয়ে ফেলতে হবে তা না হলে ভাঙ্গা হাড়ে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। ◉ ভাঙ্গা হাড়ের জায়গায় রক্ত প্রবাহ, সঞ্চালন ও সংবেদন পরীক্ষা করতে হবে। ◉ ভাঙ্গা হাড় যথাস্থানে বসানোর জন্য তার সঙ্গে কাঠের খন্ড বা বাঁশের চটি বেঁধে দিতে হবে। ◉ রক্ত প্রবাহ ও সঞ্চালন পুনরায় পরীক্ষা করতে হবে। ◉ ভাঙ্গা হাড়ের জায়গাটি যেন ফুলে না উঠে সেজন্য আঘাত পাওয়া জায়গা ৮ - ১০ ইঞ্চি উচুঁতে রাখতে হবে। ◉ অস্থিভঙ্গের জায়গায় বরফ দেওয়া যেতে পারে তবে দেখতে হবে জায়গাটি যেন ঠান্ডায় অসার না হয়ে যায়। ◉ ডাক্তারের পরামর্শ ছাড়া রোগীকে কিছু খাওয়ানো বা পান করানো যাবে না। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর যতো তাড়াতাড়ি সম্ভব রোগীকে নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করতে হবে।
HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল
সামির ভাইয়ের সাথে তুমি সহমত পোষণ করলে, প্রাথমিক চিকিৎসা উল্লেখপূর্…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর

উত্তর

