শেয়ারFacebookWhatsApp

আমাদের শরীরের নড়াচড়া চিত্র-B এবং চিত্র-C এর সাথে সম্পর্কযুক্ত- উক্তিটি বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে চিত্র-B এবং চিত্র-C দ্বারা দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির লিভারকে দেখানো হয়েছে। এই ধরনের লিভারের সাথে আমাদের শরীরের নড়াচড়া সম্পর্কযুক্ত। নিচে উক্তিটি বিশ্লেষণ করা হলো- দ্বিতীয় শ্রেণির লিভার: এ ধরনের লিভারে ভারের অবস্থান থাকে পিভট ও প্রচেষ্টার মাঝখানে। ঠেলাগাড়ি এর প্রকৃষ্ট উদাহরণ। ঠেলাগাড়ির মেঝেয় যে মাল রাখা হয় সেটি ভার। এ অংশটি থাকে পিভটরূপী হুইল আর প্রচেষ্টারূপী ঠেলাচালকের হাতের মধ্যবর্তী স্থানে। পায়ের আঙ্গুলের ডগায় দাঁড়ালে দ্বিতীয় শ্রেণির লিভার সৃষ্টি হয়। তখন আঙ্গুলের সন্ধিগুলো হয় পিভট, দু'পা লিভার-বাহু, কাফ-পেশি ও গোড়ালির টেন্ডন প্রচেষ্টা এবং দেহের ওজন হচ্ছে ভার। এ ধরনের লিভারের সাহায্যে সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে উপরে তুলে ধরা সহজ হয়। তৃতীয় শ্রেণির লিভার: এ ধরনের লিভারের প্রচেষ্টা থাকে পিভট ও ভার-এর মাঝখানে। উদাহরণ হিসেবে নখ কাটার যন্ত্রের কথা উল্লেখ করা যায়। মানবদেহে তৃতীয় শ্রেণির লিভারের সংখ্যা অনেক। একটি ভাঁজ করা বাহুকে তৃতীয় শ্রেণির লিভার বলা যায়। এ ক্ষেত্রে কনুইয়ে রয়েছে পিভট, সম্মুখ বাহু হচ্ছে লিভার-বাহু, বাইসেপস পেশি প্রচেষ্টার যোগান দেয়, আর সম্মুখ বাহু কিংবা কোনো ওজনদার বস্তুসহ সম্মুখ বাহু হচ্ছে ভার। তৃতীয় শ্রেণির লিভারে প্রচেষ্টার অবস্থান ভার ও পিভটের মাঝে বলা হলেও প্রকৃতপক্ষে প্রচেষ্টা আর পিভট খুব কাছাকাছি অবস্থান করে। প্রচেষ্টার চেয়ে ভার বেশি হওয়ায় এ ক্ষেত্রে কোনো যান্ত্রিক সুবিধা পাওয়া যায় না। তবে বাইসেপস পেশির সামান্য সংকোচনে সম্মুখ বাহুতে বৃহত্তর সঞ্চালনের সৃষ্টি হয় বলে যান্ত্রিক অসুবিধাটুকু পূরণ হয়ে যায়। দ্রুতগতির সঞ্চালন সুবিধা পাওয়া যায় এ ধরনের লিভার থেকে। অতএব উল্লেখিত আলোচনা থেকে বলা যায় যে, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণির লিভারের সাথে আমাদের শরীরের নড়াচড়া সম্পর্কযুক্ত।

HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল

আমাদের শরীরের নড়াচড়া চিত্র-B এবং চিত্র-C এর সাথে সম্পর্কযুক্ত- উক্ত…

উদ্দীপক

question image

উত্তর

পেশি তন্তুর প্রতিটি গুচ্ছকে বলা হয় ফ্যাসিকুলাস।

উত্তর

মেসোডার্ম থেকে উদ্ভূত যে টিস্যু সংকোচন-প্রসারণক্ষম ও অসংখ্য তন্তুর সমন্বয়ে গঠিত তাকে পেশি বলে। পেশিই প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের সঞ্চালনের জন্য দায়ী। অস্থিসংলগ্ন পেশির সংকোচন-প্রসারণের ফলে প্রাণী স্থানান্তরে গমন করতে পারে। তাই পেশিকে জৈবিক মোটর বলা হয়।

উত্তর

উদ্দীপকে A চিহ্নিত অঙ্গটি হলো পাকস্থলি যা মসৃণ বা অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। নিচে বিষয়টি ব্যাখ্যা করা হলো- মসৃণ পেশির কোষগুলো মাকু আকৃতির, ১৫ – ২০০ µm পর্যন্ত দীর্ঘ। কোষের চওড়া অংশের ব্যাস ৮ – ১০ µm। প্রত্যেক কোষে নিউক্লিয়াসের সংখ্যা একটি এবং এটি কোষের চওড়া অংশে অবস্থান করে। কোষের আবরণী বা সারকোলেমা অস্পষ্ট। কোষের সাইটোপ্লাজম বা সারকোপ্লাজম-এ অসংখ্য অতি সূক্ষ্ম মায়োফাইব্রিল পেশিতন্তুর দৈর্ঘ্য বরাবর বিস্তৃত। মায়োফাইব্রিলে কোনো আড়াআড়ি রেখা দেখা যায় না। পৌষ্টিকনালি, রক্তনালি, শ্বাসনালি, মূত্রথলি, জরায়ু প্রভৃতি অঙ্গের প্রাচীরে এ পেশি পাওয়া যায়। মসৃণ পেশিগুলো আন্তরযন্ত্রীয় অঙ্গের প্রাচীরে থাকে বলে এগুলোকে ভিসেরাল পেশিও বলে। এ টিস্যুর সংকোচন-প্রসারণ ক্ষমতা ধীর ও দীর্ঘস্থায়ী। বিভিন্ন বস্তুর যাতায়াত নিয়ন্ত্রণে এ টিস্যু অগ্রণী ভূমিকা পালন করে। যেমন-খাদ্যবস্তু এ টিস্যুর মাধ্যমে পেরিস্ট্যালসিস প্রক্রিয়ায় পৌষ্টিকনালির উপরের অংশ থেকে নিচের দিকে ধাবিত হয়। এ পেশির সংকোচন প্রাণীর ইচ্ছানির্ভর নয় বলে একে অনৈচ্ছিক পেশি বলা হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকে চিত্র-B এবং চিত্র-C দ্বারা দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির লিভারকে দেখানো হয়েছে। এই ধরনের লিভারের সাথে আমাদের শরীরের নড়াচড়া সম্পর্কযুক্ত। নিচে উক্তিটি বিশ্লেষণ করা হলো- দ্বিতীয় শ্রেণির লিভার: এ ধরনের লিভারে ভারের অবস্থান থাকে পিভট ও প্রচেষ্টার মাঝখানে। ঠেলাগাড়ি এর প্রকৃষ্ট উদাহরণ। ঠেলাগাড়ির মেঝেয় যে মাল রাখা হয় সেটি ভার। এ অংশটি থাকে পিভটরূপী হুইল আর প্রচেষ্টারূপী ঠেলাচালকের হাতের মধ্যবর্তী স্থানে। পায়ের আঙ্গুলের ডগায় দাঁড়ালে দ্বিতীয় শ্রেণির লিভার সৃষ্টি হয়। তখন আঙ্গুলের সন্ধিগুলো হয় পিভট, দু'পা লিভার-বাহু, কাফ-পেশি ও গোড়ালির টেন্ডন প্রচেষ্টা এবং দেহের ওজন হচ্ছে ভার। এ ধরনের লিভারের সাহায্যে সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে উপরে তুলে ধরা সহজ হয়। তৃতীয় শ্রেণির লিভার: এ ধরনের লিভারের প্রচেষ্টা থাকে পিভট ও ভার-এর মাঝখানে। উদাহরণ হিসেবে নখ কাটার যন্ত্রের কথা উল্লেখ করা যায়। মানবদেহে তৃতীয় শ্রেণির লিভারের সংখ্যা অনেক। একটি ভাঁজ করা বাহুকে তৃতীয় শ্রেণির লিভার বলা যায়। এ ক্ষেত্রে কনুইয়ে রয়েছে পিভট, সম্মুখ বাহু হচ্ছে লিভার-বাহু, বাইসেপস পেশি প্রচেষ্টার যোগান দেয়, আর সম্মুখ বাহু কিংবা কোনো ওজনদার বস্তুসহ সম্মুখ বাহু হচ্ছে ভার। তৃতীয় শ্রেণির লিভারে প্রচেষ্টার অবস্থান ভার ও পিভটের মাঝে বলা হলেও প্রকৃতপক্ষে প্রচেষ্টা আর পিভট খুব কাছাকাছি অবস্থান করে। প্রচেষ্টার চেয়ে ভার বেশি হওয়ায় এ ক্ষেত্রে কোনো যান্ত্রিক সুবিধা পাওয়া যায় না। তবে বাইসেপস পেশির সামান্য সংকোচনে সম্মুখ বাহুতে বৃহত্তর সঞ্চালনের সৃষ্টি হয় বলে যান্ত্রিক অসুবিধাটুকু পূরণ হয়ে যায়। দ্রুতগতির সঞ্চালন সুবিধা পাওয়া যায় এ ধরনের লিভার থেকে। অতএব উল্লেখিত আলোচনা থেকে বলা যায় যে, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণির লিভারের সাথে আমাদের শরীরের নড়াচড়া সম্পর্কযুক্ত।
HSCBiology 2nd PaperChapter 7: চলন ও অঙগচালনা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রোদেলা প্রাণিবিজ্ঞান ক্লাসে শিক্ষকের নিকট মানবদেহের কঙ্কালের সবচেয়ে দীর্ঘ ও মোটা অস্থিটি সম্পর্কে জানতে চাইলে শিক্ষক তাকে অস্থিটির অবস্থান, গঠন ও কাজ বুঝিয়ে বললেন। তিনি আরো বললেন- বিশেষ ধরনের কতকগুলো পেশি অস্থিটির সঞ্চালনে সাহায্য করে।

Dinajpur · 2017

ক
রূপান্তর কী?
খ
ল্যাটেরাল লাইনের কাজ উল্লেখ করো।
গ
উদ্দীপকে উল্লিখিত অস্থিটির বর্ণনা দাও।
ঘ
উদ্দীপকে উল্লিখিত শেষ বাক্যটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রোদেলা প্রাণিবিজ্ঞান ক্লাসে শিক্ষকের নিকট মানবদেহের কঙ্কালের সবচেয়ে দীর্ঘ ও মোটা অস্থিটি সম্পর্কে জানতে চাইলে শিক্ষক তাকে অস্থিটির অবস্থান, গঠন ও কাজ বুঝিয়ে বললেন। তিনি আরো বললেন- বিশেষ ধরনের কতকগুলো পেশি অস্থিটির সঞ্চালনে সাহায্য করে।

Dinajpur · 2017

ক
রূপান্তর কী?
খ
ল্যাটেরাল লাইনের কাজ উল্লেখ করো।
গ
উদ্দীপকে উল্লিখিত অস্থিটির বর্ণনা দাও।
ঘ
উদ্দীপকে উল্লিখিত শেষ বাক্যটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ল্যাটেরাল লাইনের কাজ উল্লেখ করো।

ল্যাটেরাল লাইনের কাজ উল্লেখ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.রূপান্তর কী?

রূপান্তর কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Sylhet · 2017

ক
মচকানো কী?
খ
পেরিস্ট্যালসিস বলতে কী বোঝায়?
গ
'A′A^{\prime} দ্বারা সৃষ্ট উপাঙ্গের বিভিন্ন অস্থিসমূহের সংখ্যা লেখো।
ঘ
'A′A^{\prime} এর সঞ্চালনে 'B′B^{\prime} এর ভূমিকা অপরিহার্য- যুক্তিসহ বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Sylhet · 2017

ক
মচকানো কী?
খ
পেরিস্ট্যালসিস বলতে কী বোঝায়?
গ
'A′A^{\prime} দ্বারা সৃষ্ট উপাঙ্গের বিভিন্ন অস্থিসমূহের সংখ্যা লেখো।
ঘ
'A′A^{\prime} এর সঞ্চালনে 'B′B^{\prime} এর ভূমিকা অপরিহার্য- যুক্তিসহ বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.পেরিস্ট্যালসিস বলতে কী বোঝায়?

পেরিস্ট্যালসিস বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মচকানো কী?

মচকানো কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Comilla · 2017

ক
সাইনুসাইটিস কী?
খ
ডিম্বাশয় চক্র বলতে কী বোঝায়?
গ
চিত্রের "P" অঙ্গ গঠনকারী পেশির বৈশিষ্ট্য লেখো।
ঘ
চিত্রের "Q" ও "R" অঙ্গের অন্তঃকঙ্কাল কী একই প্রকৃতির? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Comilla · 2017

ক
সাইনুসাইটিস কী?
খ
ডিম্বাশয় চক্র বলতে কী বোঝায়?
গ
চিত্রের "P" অঙ্গ গঠনকারী পেশির বৈশিষ্ট্য লেখো।
ঘ
চিত্রের "Q" ও "R" অঙ্গের অন্তঃকঙ্কাল কী একই প্রকৃতির? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ডিম্বাশয় চক্র বলতে কী বোঝায়?

ডিম্বাশয় চক্র বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সাইনুসাইটিস কী?

সাইনুসাইটিস কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।