উদ্দীপকে উল্লিখিত জারিফের দেহের লিভার সিস্টেমগুলোর তুলনামূলক আলোচনা করো।
উত্তর: উদ্দীপক অনুযায়ী জারিফ ব্যাট হাতে মাথা সোজা রেখে বলের জন্য অপেক্ষা করছে। এক্ষেত্রে তিন শ্রেণির লিভারই কাজ করছে। নিচে এ লিভারগুলোর সিস্টেম তুলনামূলক আলোচনা করা হলো- প্রথম শ্রেণির লিভারে ফালক্রাম বল ও ভারের মাঝে অবস্থান করে। জারিফের মাথা ও ঘাড়ের সংযোগস্থলে এ ধরনের লিভার রয়েছে। এর ফলে সে মাথাকে সঠিক অবস্থানে রাখতে পারছে। এ ধরনের লিভারে অল্প বল প্রয়োগে অধিক ফল পাওয়া যায়। অন্যদিকে, দ্বিতীয় শ্রেণির লিভারে ফালক্রাম ও বলের মাঝে ভার অবস্থান করে। জারিফের পায়ের গোড়ালিতে এ ধরনের লিভার রয়েছে। এ ধরনের লিভারের মাধ্যমে সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে উপরে তোলা সহজ হয়। আবার, তৃতীয় শ্রেণির লিভারে ফালক্রাম ও ভারের মাঝে বল অবস্থান করে। জারিফের হাতের কনুইয়ে এ ধরনের লিভার রয়েছে। যার মাধ্যমে সে কনুই ভাজ করে ব্যাট হাতে ধরতে পারছে। এ ধরনের লিভার থেকে দ্রুত গতির সঞ্চালন সুবিধা পাওয়া যায় ৷
HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জারিফের দেহের লিভার সিস্টেমগুলোর তুলনামূলক আলোচনা…
উদ্দীপক
উত্তর
উত্তর

উত্তর
উত্তর
অস্থির অভ্যন্তরে হ্যাভারসিয়ান নালিগুলো পরস্পরের সাথে আড়াআড়ি নালি দিয়ে যুক্ত থাকে, তাই নালিগুলোকে ভকম্যানের নালি বলা হয়। এসব নালির মধ্যে রক্তনালি এবং স্নায়ুরজ্জু অবস্থান করে। হ্যাভারসিয়ান নালির চারপাশে শক্ত আন্তঃকোষীয় পদার্থ বৃত্তের ন্যায় স্তরে স্তরে সজ্জিত থাকে যা ল্যামেলা নামে পরিচিত। দুটি ল্যামেলা স্তরের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁপা স্থানকে ল্যাকুনা বলে। অস্থিকোষ ল্যাকুনার ভেতরে অবস্থান করে। ল্যাকুনাগুলো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র নালির দ্বারা পরস্পর যুক্ত থাকে । এদের ক্যানালিকুলি বলে। অস্থিকোষের প্রলম্বিত অংশগুলো ক্যানালিকুলির মধ্যে প্রসারিত থাকে। হ্যাভারসিয়ান ক্যানেল, ল্যামেলা, ল্যাকুনি এবং ক্যানালিকুলিকে একত্রে হ্যাভারসিয়ানতন্ত্র বলে ।
