উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় টিস্যুটি টান দেয় কিন্তু ধাক্কা দেয় না ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় টিস্যুটি হলে পেশিটিস্যু। উর্ধ্ববাহুর বাইসেপস ও ট্রাইসেপস অ্যান্টাগোনিস্টিক পেশি- জোড়ের কার্যাবলি থেকে “পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয়না” এর সুস্পষ্ট ব্যাখ্যা করা যায়। আমাদের হাত ও পা সঞ্চালনের জন্য বিপরিতধর্মী জোড়া জোড়া পেশি কাজ করে। এদের একটিকে অপরটির অ্যান্টাগোনিস্টিক পেশি বলে । এদের একটি যখন সংকুচিত হয় অন্যটি তখন শিথিল হয়। এ ঘটনা পর্যায়ক্রমে সংঘটিত হয়। হাতের সামনে অবস্থিত বাইসেপস পেশির একপ্রান্ত স্ক্যাপুলার সঙ্গে ও অন্য প্রান্ত রেডিয়াস অস্থির সাথে যুক্ত থাকে। বাইসেপস পেশি সংকুচিত হলে কনুইসন্ধি ভাঁজ হয়ে রেডিয়াস ও আলনার স্ক্যাপুলার দিকে উত্তোলিত হয়। ফলে হাত বাঁকানো সম্ভব হয়। এই প্রক্রিয়াকে ফ্লেক্সন বলে এবং পেশিকে ফ্লেক্সর পেশি বলে। বাইসেপস এর অ্যান্টাগোনিস্টিক পেশি হলো ট্রাইসেপস যা হিউমেরাসের পিছন দিকে অবস্থিত। এর একপ্রান্ত স্ক্যাপুলা ও হিউমেরাসের সাথে এবং অন্যপ্রান্ত আলনার সাথে সংযুক্ত থাকে। এ পেশির সংকোচনে হাত পূর্বের অবস্থার ফিরে আসে। আর এই পেশি কনুই সন্ধিকে প্রসারিত করে। তাই একে এক্সটেনসর পেশি বলে। ফ্লেক্সর ও এক্সটেনসর পেশি একসঙ্গে পরস্পর বিরোধি কাজ করে অর্থাৎ বাইসেপস পেশি সংকুচিত হলে ট্রাইসেপস শ্লথ হয়। আবার ট্রাইসেপস সংকুচিত হলে বাইসেপস শ্লথ হয় । ফলে হাত বাঁকানো ও সোজা করা সম্ভবপর হয়ে থাকে। এসব কারণে সংকোচনের জন্য পেশিতে টান পড়লেও ধাক্কা লাগেনা । অর্থাৎ পেশি টান দিতে পারে কিন্তু ধাক্কা দিতে পারে না।
HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় টিস্যুটি টান দেয় কিন্তু ধাক্কা দেয় না …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

