প্রাপ্ত বয়ষ্ক মানুষের মস্তিষ্কে নিউরনের সংখ্যা কত?
ক. ১০ মিলিয়ন
খ. ১০ কোটি
গ. ১০ বিলিয়ন
ঘ. ১০ লক্ষ
উত্তর: ১০ বিলিয়ন
ব্যাখ্যা: মস্তিষ্কঃ মস্তিষ্ক হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি অপরিহার্য অংশ, যা করোটির অভ্যন্তরে অবস্থিত এবং দেহের প্রধান নিয়ন্ত্রণকেন্দ্র। ভ্রুণ অবস্থায় সুষুম্নাকান্ডের অগ্রবর্তী দন্ডাকার অংশ ভাঁজ হয়ে পর পর ৩টি বিষমাকৃতির স্ফীতি তৈরী করে৷ স্ফীতি ৩টি মিলেই গঠিত হয় মস্তিষ্ক৷ প্রাপ্তবয়স্ক লোকের মস্তিষ্কের আয়তন ১৫০০ ঘন সেন্টিমিটার, গড় ওজন ১.৩৬ কেজি এবং এতে প্রায় ১০ বিলিয়ন নিউরন থাকে মস্তিষ্ক মেনিনজেস নামক পর্দা দ্বারা আবৃত।
HSC Biology 2nd Paper Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ ℹ️ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ ℹ️ · MCQ