মানুষের অন্তঃকর্ণের কোন অংশটি ভারসাম্য রক্ষা করে?
ক. ইনকাস
খ. ক্যুপুলা
গ. হেলিকোট্রিমা
ঘ. ম্যালিয়াস
উত্তর: ক্যুপুলা
ব্যাখ্যা: ভারসাম্য রক্ষার জন্য ইউট্রিকুলাস কাজ করে। ইউট্রিকুলাসের অর্ধবৃত্তাকার নালীর ভেতরের ফোলা অংশকে অ্যাম্পুলা বলে। অ্যাম্পুলার ভেতরে সংবেদী রোম থাকে। সংবেদী রোমের চারদিকে ওটোলিথ দানা যুক্ত আবরণকে ক্যুপুলা বলে । হাঁটার সময় পা পিছলে দেহ কোনো একদিকে হেলে গেলে, ক্যুপুলাও সেদিকে হেলে যাবে। ফলে সংবেদী রোমও বেঁকে যায়। তখন এটি সিগন্যাল আকারে ভেস্টিবুলার স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে যায়। তখন দেহ যেদিকে হেলে গেছে মস্তিষ্ক তার অপর পাশের পেশীকে সঙ্কুচিত হওয়ার নির্দেশ দেয়। ফলে দেহ পড়ে যায় না। এভাবেই কান দেহের ভারসাম্য রক্ষা করে।
HSC Biology 2nd Paper Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ ℹ️ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ ℹ️ · MCQ