মালপিজিয়ান নালিকা বলতে কী বোঝো?
উত্তর: ঘাসফড়িং এর পৌষ্টিক নালির মেসেন্টেরনের শেষ অংশে সূক্ষ্ম চুলের মতো হলুদাভ-সবুজ বর্ণের গঠনগুলোকে মালপিজিয়ান নালিকা বলে। মালপিজিয়ান নালিকা ঘাসফড়িং এর প্রধান রেচন অঙ্গ। মধ্য ও পশ্চাৎ পৌষ্টিক নালির সংযোগস্থলে মালপিজিয়ান নালিকা অবস্থান করে। নালিকাগুলোর মুক্ত প্রান্ত বন্ধ, অপর প্রান্ত পৌষ্টিক নালির গহ্বরে উন্মুক্ত। Marcello Malpighi নামক একজন বিজ্ঞানী সর্বপ্রথম ১৬৬৯ সালে এ নালিকা আবিষ্কার করেন সেজন্য তাঁর নামানুসারে এই নালিকার নামকরণ করা হয় মালপিজিয়ান নালিকা।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
মালপিজিয়ান নালিকা বলতে কী বোঝো?
উত্তর
