শিক্ষকের শেষ উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি হলো Cnidaria পর্বের দ্বিস্তরী প্রাণী Hydra। খাদ্যগ্রহণ, আত্মরক্ষা, প্রজনন ইত্যাদি প্রয়োজনে Hydra একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তরিত হয়ে চলন সম্পন্ন করে। চলনে Hydra-র দেহের বিভিন্ন কোষ বা কোষীয় অঙ্গাণুগুলো বিশেষ ভূমিকা পালন করে নিচে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করা হলো- Hydra অধিকাংশ সময় পানিতে নিমজ্জিত বস্তুর সাথে পাদ-চাকতি দিয়ে লেগে থাকলেও খাদ্যসংগ্রহ, আত্মরক্ষা, জনন, স্পর্শ ইত্যাদি উদ্দীপনার কারণে স্থানান্তরিত হয়। চলনের জন্য Hydra-র সুনির্দিষ্ট কোনো অঙ্গ নেই। চলন মূলত এপিডার্মিসের পেশি আবরণী কোষ এবং গ্যাস্ট্রোডার্মিসের পুষ্টি পেশি কোষের লেজের বা পেশি প্রবর্ধকের মায়োনিমের সংকোচন প্রসারণের মাধ্যমে ঘটে থাকে। তবে কর্ষিকা, নেমাটোসিস্ট, গ্রন্থিকোষ ও পাদ-চাকতি চলতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। কোনো কারণে Hydra উদ্দীপিত হলে সেই উত্তেজনা সংবেদী কোষ দ্বারা গৃহীত হয়ে স্নায়ু কোষে পৌঁছে। স্নায়ু কোষের স্নায়ুসূত্র পথে এ উদ্দীপনা পেশি-আবরণী কোষের পেশি লেজের মায়োনিমে পৌঁছালে এটি সংকুচিত হয় ফলে Hydra-র দেহ খাটো ও মোটা হয়। অপরপক্ষে, পুষ্টি পেশি কোষের পেশি লেজের মায়োনিমে উদ্দীপনা পৌছালে এটা বৃত্তাকার পেশির মতো কাজ করে অর্থাৎ এর সংকোচনে দেহ লম্বা ও সরু হয়। দেহের একপাশের পেশি-আবরণী কোষের সংকোচন এবং অপর পাশের পেশি আবরণী কোষের প্রসারণের ফলে Hydra দেহকে যেকোনো দিকে চলন সম্পন্ন করতে পারে।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
শিক্ষকের শেষ উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
