মেসোগ্লিয়া কী?
উত্তর: হাইড্রার দেহপ্রাচীরের এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মাঝে স্যান্ডউইচের মতো অবস্থিত প্রায় 0.1 মাইক্রোমিটার পুরুত্ব বিশিষ্ট, স্বচ্ছ, স্থিতিস্থাপক ও জেলির ন্যায় আঠালো পদার্থকে মেসোগ্লিয়া বলে। মেসোগ্লিয়া প্রোটিন নির্মিত ধাতু বা ম্যাট্রিক্স পদার্থ। এতে স্নায়ুকোষগুলো আড়াআড়িভাবে অবস্থান করে এবং পেশি আবরণী কোষের প্রবর্ধন ও সংবেদী কোষের তন্তু প্রসারিত থাকে। Hydra-র পদচাকতি অঞ্চলের মেসোগ্লিয়ার পুরুত্ব বেশি এবং কর্ষিকাতে সবচেয়ে কম। মেসোগ্লিয়া এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলোর ভিত্তিতল হিসেবে কাজ করে এবং এটি প্রাণীর দৈহিক কাঠামো নির্মাণ করে। এর স্থিতিস্থাপকতা প্রাণীর কর্ষিকা ও দেহের সঙ্কোচন- প্রসারণে সহায়তা করে।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
মেসোগ্লিয়া কী?
উত্তর
