উদ্দীপকের প্রাণীটির দ্রুত চলন প্রক্রিয়াটি বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি হলো হাইড্রা। হাইড্রা সমারসল্টিং বা ডিগবাজী চলন প্রক্রিয়ায় দ্রুত স্থান ত্যাগ করে। নিচে হাইড্রার সমারসল্টিং বা ডিগবাজী প্রক্রিয়া আলোচনা করা হলো- সমারসল্টিং বা ডিগবাজী Hydra-এর সাধারণ ও দ্রুত চলন প্রক্রিয়া। ১. এ প্রক্রিয়ার শুরুতে Hydra দেহকে বাঁকিয়ে চলনের গতিপথে কর্ষিকায় অবস্থিত গ্লুটিন্যান্ট জাতীয় নেমাটোসিস্টের সাহায্যে গতিপথকে স্পর্শ করে। এ সময় গন্তব্যস্থলের দিকের পেশি আবরণী কোষের সংকোচন ও অপর পাশের অনুরূপ কোষের সম্প্রসারণ ঘটে। ২. পরে পদতল বিযুক্ত করে কর্ষিকার উপর ভর দিয়ে দেহকে সোজা করে দেয়। ৩. পুনরায় দেহকে বাঁকিয়ে পদতলের সাহায্যে গতিপথকে স্পর্শ করে। পরে কর্ষিকা মুক্ত করে দেহকে সোজা করে দেয়। এ প্রক্রিয়ার পুনরাবৃত্তি ঘটিয়ে Hydra দ্রুত স্থান ত্যাগ করে। [চিত্র]
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের প্রাণীটির দ্রুত চলন প্রক্রিয়াটি বর্ণনা করো।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
